Linking wordsপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি দ্বিতীয় পত্রের চার নম্বর প্রশ্ন অর্থাৎ Linking words- এর নিয়ম ও ব্যবহার নিয়ে আলোচনা করব। Rule-30: Suddenly/all on a sudden (হঠাৎ)ঃ হঠাৎ ঘটে যাওয়া কোন কাজ বা ঘটনার পূর্বে বা পরে এই linkers গুলো ব্যবহূত হয়।যেমন: That day we were reading in our room. Suddenly, we heard them crying.We were walking along the street. Suddenly a man came to us running. Try yourself: The students were playing in the playground.—, the headmaster came there and took them to class.The goats were grazing. A tiger came and took away one. It happened —. Rule-31: Still/till now/even now (এখনও/এখন পর্যন্ত)ঃ এখনও বা এখন পর্যন্ত চলছে তা বোঝাতে এই ধরনের linker ব্যবহূত হয়। যেমন:The teacher is discussing the importance of learning English even now. We are discussing the problem even now. Try yourself: The students are playing in the field —.Rupa and Ripa are — gossiping. Rule-32: পর্যন্ত অর্থে till এবং যে পর্যন্ত না অর্েথ until ব্যবহূত হয়। যেমন: Study hard till you learn the lesson.He was working until I come back.Try yourself: Wait here — I come back. We studied — the teacher left.Rule-33: If/even if/unless (যদি,/এমন কি যদি/ যদি না)ঃ যদি/এমনকি যদি/ যদি না অর্থ প্রকাশ করতে এই ধরনের linker ব্যবহূত হয়। যেমন: Unless you work hard you will not shine in life.You won’t be paid unless you do your duty well. Try yourself: — he arrived in time, he would meet the chairman. We will go out — it rains. Rule-34: Above all (সর্বোপরি)ঃ সামগ্রিকভাবে কোন কিছুকে প্রাধান্য দিয়ে লিখিত গেলে এই linker ব্যবহূত হয়। যেমন: Above all, he was a very honest man. # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল