সহকারী অধ্যাপক, ঢাকা স্টেট কলেজ, ঢাকাTransformation of sentences প্রিয় শিক্ষার্থীরা, গতকারের পর আজ ইংরেজি দ্বিতীয় পত্রের part-A-এর transformation of sentences নিয়ে আলোচনা করব। এ ক্ষেত্রে একটি ছোট passage দেওয়া থাকবে এবং passage-এর অন্তর্ভুক্ত পাঁচটি sentence-এর নিচে দাগ টানা থাকবে। প্রত্যেকটি sentence-এর ডান পাশে বন্ধনীর ভেতর নির্দেশ দেওয়া থাকবে। নির্দেশ অনুসারে sentence গুলোকে পরিবর্তন করতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫। পূর্ণাঙ্গ প্রশ্ন তুলে ধরার আগে transformation-এর নিয়মগুলো আলোচনা করবো।Affirmative to NegativeRule-3: Every যুক্ত affirmative sentence কে negative করার সময় every-এর স্থলে there is no বসে। এরপর every এর পরের শব্দটি + but বসে, এরপর sentence এর বাকি অংশ বসে। যেমন:Affirmative: Every mother loves her child. Negative: There is no mother but loves her child. Affirmative: Every one will support him. Negative: There is no one but will support him. Try Yourself: (a) Every father loves his son. (b) Every one will perform his duty. (c) Everybody hates a liar. (d) Everybody respect an honest man. (e) Every citizen loves his motherland.Rule-4: As soon as থাকলে no sooner had + প্রদত্ত বাকের subject + verb-এর past participle form + than + দ্বিতীয় clause-এর past form বসবে। যেমন:Example: Affirmative: As soon as the rain stopped, we came back home. Negative: No sooner had the rain stopped than we came back home.Affirmative: As soon as he arrived at the airport, the plane went off.Negative: No sooner had he arrived at the airport than the plane went off. Affirmative: As soon as we reached the station, the train left. Negative: No sooner had we reached the station than the train left. Try Yourself: (a) As soon as we reached college, the bell rang. (b) As soon as he arrived at the bus stand, the bus started. (c) As soon as they reached the station, the train left. (d) As soon as the students reached the college, the class started. # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল