একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়া: ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, ঢাকা স্টেট কলেজ, ঢাকাTransformation of sentencesপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি দ্বিতীয় পত্রের part-A-এর Transformation of sentences নিয়ে আলোচনা করব। এ ক্ষেত্রে একটি ছোট passage দেওয়া থাকবে এবং passage-এর অন্তর্ভুক্ত পাঁচটি sentence-এর নিচে দাগ টানা থাকবে। প্রতিটি sentence-এর ডান পাশে বন্ধনীর ভেতর নির্দেশ দেওয়া থাকবে। নির্দেশ অনুসারে sentence-গুলোকে পরিবর্তন করতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫। পূর্ণাঙ্গ প্রশ্ন আলোচনার আগে transformation-এর নিয়মগুলো অনুশীলন করব।Rule-3: Relative pronoun যুক্ত complex sentence-কে simple-এ পরিবর্তন করার সময় প্রথম থেকে relative pronoun-এর পূর্ব পর্যন্ত বসবে। Relative pronoun উঠিয়ে দিয়ে মূল verb-এর সাথে ing যোগ করে sentence-এর বাকি অংশ বসাতে হবে। 1. The poor who live below the poverty level drag a miserable existence. Answer: The poor living below the poverty level drag a miserable existence. 2. The writer lived in a cabin that belonged to the orphanage. Answer: The writer lived in a cabin belonging to the orphanage. Rule-4: If যুক্ত negative complex sentence থাকলে without বসাতে হবে এবং verb-এর সাথে ing যোগ হবে।1. If you do not work hard, you will not succeed. Answer: Without working hard you will not succeed. 2. If you do not read attentively, you will not pass. Answer: Without reading attentively you will not pass. আবার if যুক্ত affirmative complex sentence হলে without-এর পরিবর্তে শুধু by বসাতে হবে এবং verb-এর সাথে ing যোগ হবে।1. If you work hard, you will shine. Answer: By working hard, you will shine. 2. If you read attentively, you will get GPA 5. Answer: By reading attentively, you will get GPA 5. Rule-5: If যুক্ত negative complex sentence-এর subject দুটি ভিন্ন হলে if-এর পরিবর্তে without + subject-এর possessive form + verb-এর সাথে ing যোগ (verb ও not উঠে যাবে) + পরবর্তী clause. 1. If you do not go there, I shall not help you. Answer: Without your going there, I shall not help you. 2. If you do not work hard, you will not prosper in life.Answer: Without your working hard, you will not prosper in life.Rule-6: So that যুক্ত complex sentence হলে-Structure: Sentence-এর প্রথম থেকে so that-এর পূর্ব পর্যন্ত + to+ verb-এর present form + verb-এর পরের অংশ। so that-এর পরে subject ও auxiliary verb থাকলে উঠে যাবে। 1. The boy went to London so that he could get higher degree on Law.Answer: The boy went to London to get higher degree on Law.He worked hard so that he could shine in life. Answer: He worked hard to shine in life. 2. I went to market so that I could buy some fruits.Answer: I went to market to buy some fruits.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল