Appropriate Prepositionsপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের ২ নম্বর প্রশ্ন, অর্থাৎ Appropriate Prepositions এবং এর গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো নিয়ে আলোচনা করব। Rule-6: পারিপার্শ্বিক অবস্থা বর্ণনা করতে in ব্যবহূত হয়। যেমন:(a) We went out in the rain. (b) He was sitting alone in the darkness.Rule-7: কোনো কিছুতে অংশগ্রহণ কিংবা নিয়োজিত হওয়া অর্থে in ব্যবহূত হয়। যেমন:(a) He took part in the function. (b) She is in the army. Rule-8: কোনো কিছুর গঠন, অবয়ন, বিন্যাস কিংবা পরিমাপ বোঝাতে in ব্যবহূত হয়। যেমন:(b) Roll it up in a ball. (c) They sat in rows.Rule-9: ভাষা, ব্যবহূত উপকরণ বোঝাতে in ব্যবহূত হয়। যেমন:(a) Say it in English (b) She wrote in pencil.Rule-10: কোনো কিছুর সম্পর্ক বোঝাতে in ব্যবহূত হয়। যেমন: (a) She was not lacking in courage. (b) This is the country rich in minerals. Step-2: Into-এর ব্যবহারRule-1: কোনো কিছুর মধ্যে বা ভেতরে বোঝাতে into ব্যবহূত হয়। যেমন: (a) Come into the house. (b) She dived into water.Rule-2: কোনো কিছুর অভিমুখে বোঝাতে into ব্যবহূত হয়। যেমন:(a) Speak clearly into the microphone. (b) Driving into the sun, we had to shade our eyes.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল