একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়া: ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Prepositionsপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি দ্বিতীয় পত্রের ২ নম্বর প্রশ্ন অর্থাৎ Appropriate Prepositions নিয়ে আলোচনা করব। Step-15: By-এর ব্যবহারRule-3: কীভাবে কোনো কাজ সম্পাদিত হয়, তা বোঝাতে by ব্যবহূত হয়। যেমন: The house is heated by gas. Rule-4: কোনো কিছুর ফলশ্রুতিতে কোনো কিছু ঘটে বোঝাতে ‘the’ ব্যতীত বিশেষ বিশেষ noun-এর পূর্বে by ব্যবহূত হয়। যেমন: They met by chance. Rule-5: নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে by ব্যবহূত হয়। যেমন: Can you finish the work by five o’clock? Rule-6: কোনো ব্যক্তি বা বস্তু অতিক্রম করা অর্থে by ব্যবহূত হয়। যেমন: He walked by me speaking. Rule-7: কোনো বস্তুর মাত্রা বা পরিমাপ বোঝাতে by ব্যবহূত হয়। যেমন: The bullet missed him by two inches. Rule-8: কোনো ব্যক্তি বা বস্তুর অংশবিশেষ বোঝাতে by ব্যবহূত হয়। যেমন: I took him by the hand. Rule-9: কোনো কিছু যে হারে সংঘটিত হয়, তা বোঝাতে by ব্যবহূত হয়। যেমন:They are improving day by day. Step-16: Across-এর ব্যবহারRule-1: বস্তুর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাতে across ব্যবহূত হয়। যেমন:He walked across the field. Rule-2: শরীরের অঙ্গের ওপর বোঝাতে across ব্যবহূত হয়। যেমন: He hit him across the face. Rule-3: একটি স্থানের প্রত্যন্ত অঞ্চল কিংবা অনেক লোকের মাঝে বোঝাতে across ব্যবহূত হয়। যেমন: Her family is scattered all across the country.Step-17: In-এর ব্যবহারRule-1: স্থানে কিংবা এলাকার মধ্যে বোঝাতে in ব্যবহূত হয়। যেমন: This is the country in Africa. Rule-2: কোনো বস্তুর ভেতরে বোঝাতে in ব্যবহূত হয়। যেমন: He is in the drawing room. Rule-3: কালে বা সময়ে বোঝাতে in ব্যবহূত হয়। যেমন: Nazrul was born in 1899 and died in 1976. Rule-4: কোনো বস্তুর অবয়বের মধ্যে কিংবা কোনো বস্তুকে পরিবেষ্টন করা অর্থে in ব্যবহূত হয়। যেমন: She was lying in bed. Rule-5: কোনো কিছু পরিধান করা অর্থে in ব্যবহূত হয়। যেমন: She came here in disguise. Rule-6: পারিপার্শ্বিক অবস্থা বর্ণনা করতে in ব্যবহূত হয়। যেমন: We went out in the rain.Rule-7: কোনো কিছু অংশগ্রহণ কিংবা নিয়োজিত হওয়া অর্থে in ব্যবহূত হয়। যেমন: He took part in the function. # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল৩০তম বিসিএস মডেল টেস্ট: সঠিক উত্তরমডেল টেস্ট-২৫: ১. ঘ ২. খ ৩. খ ৪. গ ৫. গ ৬. ঘ ৭.গ ৮. গ ৯. ক ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪. ঘ ১৫. খ ১৬. ক ১৭. ঘ ১৮. ক ১৯. খ ২০. ক।