Linking Wordsপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি দ্বিতীয় পত্রের চার নম্বর প্রশ্ন অর্থাৎ Linking Words নিয়ে আলোচনা করব। এই প্রশ্নে মোট পাঁচটি শূন্যস্থান সংবলিত একটি passage দেওয়া থাকবে এবং নম্বর থাকবে পাঁচ। উত্তর লেখার সময় passageটি তোলার কোনো প্রয়োজন নেই। শুধু উত্তর লিখলেই চলবে। পূর্ণাঙ্গ প্রশ্ন আলোচনার আগে Linking Words-এর প্রয়োগ জেনে নেব।Rule 21: First of all/initially/primarily/in the beginning/ at the start/in the first place (সর্বপ্রথম/শুরুতে): ধারাবাহিক/পর্যায়ক্রমিক বক্তব্যকে লিখতে গেলে এই ধরনের Linkers ব্যবহূত হয়। যেমন: Some steps should be taken to control traffic in Dhaka City. First of all/ In the first place any violation of traffic signal must be taken seriously. Initially/At the start/Primarily/ In the beginning, it might be difficult.Rule 22: Always/usually/generally/as usual/most often/very often/frequently/ sometimes/ at times (সর্বদা/ সাধারণত/ প্রায়ই/ মাঝেমধ্যে): যে ঘটনা সর্বদা বা প্রায়ই বা মাঝে মধ্যে ঘটে, যে বৈশিষ্ট্য কোনো ব্যক্তি বা বিষয়ের জন্য প্রায়ই সত্য সেই ঘটনা বা বৈশিষ্ট্যসম্পন্ন বাক্যে এই ধরনের Linkers ব্যবহূত হয়। যেমন: He usually/always/ generally/ as usual/ most often/ very often/often/sometimes/at times gets up from bed early in the morning. Rule 23: After (পরে): দুটি কাজ বা ঘটনার মধ্যে যেটি আগে হয়েছে বা হয় বা হবে তার আগে after বসে। যেমন: The students came to college after the bell had rung. The patient died after the doctor had come. # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল