একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়া: ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Linking Wordsপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি দ্বিতীয় পত্রের চার নম্বর প্রশ্ন অর্থাৎ Linking Words নিয়ে আলোচনা করব। এই প্রশ্নে মোট পাঁচটি শূন্যস্থান সংবলিত একটি passage দেওয়া থাকবে এবং নম্বর থাকবে পাঁচ। উত্তর লেখার সময় passageটি তোলার কোনো প্রয়োজন নেই। শুধু উত্তর লিখলেই চলবে। পূর্ণাঙ্গ প্রশ্ন আলোচনার আগে Linking Words-এর প্রয়োগ জেনে নেব।Rule 14: At the end/at last/at length/ finally/lastly/at the eleventh hour/ eventually/last of all (অবশেষে/সবশেষে): ধারাবাহিক কোনো ঘটনার মধ্যে সর্বশেষ ঘটনা বা বিষয়টির আগে এই Linkers ব্যবহূত হয়। যেমন: I worked hard. I made all needful corrections in the book. I drew the attention of all the teachers of English countrywide. At the end/ At last/ At length/ Finally/ Lastly/ Last of all/ In the end, I could achieve a dramatic success. Rule 15: Too/also/as well (আরও): আরও কোনো কিছু ঘটতে পারে, অধিক ঘটনা বা বস্তুকে উল্লেখ করার পর এই Linkers ব্যবহূত হয়। তবে also কে sentence-এর শুরুতে, মধ্যে, এমনকি শেষেও ব্যবহার করা যায়।He needs a pen. He also needs a book.He is a singer. He is an actor too. Rule 16: At present/at the present time/presently/ now a days (বর্তমানে/ আজকাল): বর্তমান সময়ে ঘটছে এমন বোঝাতে এই Linkers ব্যবহূত হয়। At present, the condition of the farmers is not good at all. At present, women contribute to the society is remarkably. # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল