একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়া: ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Prepositionsপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি দ্বিতীয় পত্রের ২ নম্বর প্রশ্ন অর্থাৎ Appropriate Prepositions নিয়ে আলোচনা করব। Step-21: Of-এর ব্যবহারRule-1: অধিকারভুক্ত হওয়া অর্থে of ব্যবহূত হয়। যেমন: The love of a mother is never exhausted.Rule-2: বিশেষ পটভূমি থেকে সমাগত হওয়া বা বিশেষ স্থানে অবস্থান করা অর্থে of ব্যবহূত হয়। যেমন: We are the people of North Bengal.Rule-3: কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান, গঠন, ধরন, সমন্বয়-সাধন বোঝাতে of ব্যবহূত হয়। যেমন: That was the city of Egypt.Rule-4: পরিমাণ, সময়ের অভিব্যক্তি, বয়স ইত্যাদি বোঝাতে of ব্যবহূত হয়। যেমন: He is a boy of 12.Rule-5: বিশেষ বিশেষ Adjective-এর পর Preposition হিসেবে of ব্যবহূত হয়। যেমন: We are proud of our independence.Step-22: Off-এর ব্যবহারRule-1: নির্দিষ্ট স্থান থেকে দূরে কিংবা সময়ের ব্যবধান বোঝাতে off ব্যবহূত হয়। যেমন: I called him but he ran off.Rule-2: কোনো কিছু দূরীভূত হয়েছে বোঝাতে off ব্যবহূত হয়। যেমন: Take your shoes off.Rule-3: বন্ধ কিংবা বাতিল বোঝাতে off ব্যবহূত হয়।যেমন: The switch of the fan has been made off.Rule-4: কম থেকে দূরে বা ছুটি বোঝাতে off ব্যবহূত হয়। যেমন: I have got three days off next week.Step-23: On-এর ব্যবহারRule-1: কোনো বস্তুর ওপরে অবস্থান কিংবা মধ্যে বোঝাতে on ব্যবহূত হয়। যেমন: There is an attractive picture on the wall.Rule-2: কোনো ব্যক্তি বা বস্তুর মাধ্যমে ভার বহন করা বোঝাতে on ব্যবহূত হয়। যেমন: She was standing on one foot.Rule-3: কোনো পরিবহনে আরোহণ করা বোঝাতে on ব্যবহূত হয়। যেমন: He was on the plane for New York.Rule-4: কোনো কিছুর অব্যবহিত পরে বোঝাতে on ব্যবহূত হয়। যেমন: On arriving home I found that they had gone away.Rule-5: দিন বা তারিখ বোঝাতে on ব্যবহূত হয়। যেমন: They came on Sunday.Rule-6: কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বোঝাতে on ব্যবহূত হয়। যেমন: This is the book on the language movement.Rule-7: কোনো গোত্র বা প্রতিষ্ঠানের অধিকারভুক্ত হওয়া বোঝাতে on ব্যবহূত হয়। যেমন: They are on the committee.Rule-8: দিক বোঝাতে on ব্যবহূত হয়। যেমন: He turned his back on us.Rule-9: ভিত্তি বা কারণ বোঝাতে on ব্যবহূত হয়। যেমন: On their advice I applied for the job.Rule-10: কোনো কিছুর মাধ্যমে আর্থিকভাবে সাহায্যপ্রাপ্ত হওয়া বোঝাতে on ব্যবহূত হয়। যেমন: They live on this pension.Rule-11: কোনো কর্ম বা অবস্থা বর্ণনা করতে on ব্যবহূত হয়। যেমন: They came here on business purpose.Step-24: Through-এর ব্যবহারRule-1: কোনো ব্যক্তি বা বস্তুর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাতে through ব্যবহূত হয়। যেমন: The burglar got in through the window. # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল