একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়া: ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Prepositionsপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি দ্বিতীয় পত্রের ২ নম্বর প্রশ্ন অর্থাৎ Appropriate Prepositions নিয়ে আলোচনা করব। Step-24: Through-এর ব্যবহারRule-2: কর্ম, অবস্থা কিংবা সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত বোঝাতে through ব্যবহূত হয়। যেমন: He will not live through the night.Rule-3: বাধা, স্তর কিংবা পরীক্ষা অতিক্রম হওয়া অর্থে through ব্যবহূত হয়। যেমন: Go through this gate, and you will see the house on your left. Rule-4: মাধ্যমে কিংবা কারণে বোঝাতে through ব্যবহূত হয়। যেমন: You can only achieve success through hard work. Step-25: Towards-এর ব্যবহারRule-1: কোনো ব্যক্তি বা বস্তুর অভিমুখে বোঝাতে towards ব্যবহূত হয়। They were heading towards the German border. Rule-2: নিকটবর্তী হওয়া বা কোনো কিছু অর্জন করা অর্থে towards ব্যবহূত হয়। যেমন: This is a first step towards political union. Rule-3: কোনো ব্যক্তি বা বস্তুর সম্পর্কে বোঝাতে towards ব্যবহূত হয়। Their attitude towards death is objectionable. Step-26: With-এর ব্যবহারRule-1: কোনো ব্যক্তি বা বস্তুর উপস্থিতি বোঝাতে with ব্যবহূত হয়। যেমন: She lives with her parents. Rule-2: কোনো কিছু থাকা কিংবা বহন করা অর্থে with ব্যবহূত হয়। যেমন: They are both in bed with flue. Rule-3: যার মাধ্যমে কোনো কিছু সম্পাদিত হয়, এমন বোঝাতে with ব্যবহূত হয়। যেমন: Cut it with a knife. Rule-4: কোনো ব্যক্তি বা বস্তুর বিপক্ষে বোঝাতে with ব্যবহূত হয়। যেমন: I had an argument with my boss. Rule-5: ব্যাপারে কিংবা বিষয়ে বোঝাতে with ব্যবহূত হয়। যেমন: Are you pleased with the result? # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল