একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়া: ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Prepositionsপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি দ্বিতীয় পত্রের ২ নম্বর প্রশ্ন অর্থাৎ Appropriate Prepositions নিয়ে আলোচনা করব। Step-26: With-এর ব্যবহারRule-6: অন্তর্ভুক্ত হওয়া অর্থে with ব্যবহূত হয়। যেমন: The meal with wine came to Tk. 800/- Rule-7: কোনো ব্যক্তি কোনো কাজ যেভাবে সম্পাদন করে, তা বোঝাতে with ব্যবহূত হয়। যেমন: She sleeps with the window open. Rule-8: কারণে কিংবা ফলস্বরূপ বোঝাতে with ব্যবহূত হয়। যেমন: His fingers were numb with cold. Rule-9: কোনো কিছুর মাধ্যমে নিয়োজিত হওয়া অর্থে with ব্যবহূত হয়। যেমন: I am appointed in a bank with HSBC. Rule-10: কোনো ব্যক্তি বা বস্তু থেকে আলাদা বোঝাতে with ব্যবহূত হয়। I could never part with this ring. Rule-11: সত্ত্বেও বোঝাতে with ব্যবহূত হয়। যেমন: With all their falsehood we forgave them. Step-27: Within-এর ব্যবহারRule-1: নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পূর্বে বোঝাতে within ব্যবহূত হয়। যেমন: You should receive a reply within seven days. Rule-2: কোনো কিছুর পরিসীমা কিংবা পরিধির মধ্যে বোঝাতে within ব্যবহূত হয়। যেমন: We are now within range of enemy fire. Rule-3: কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে তথা ভেতরে বোঝাতে within ব্যবহূত হয়। যেমন: There is discontent within the farming industry. Step-28: Out-এর ব্যবহারRule-1: স্থান বা বস্তুর অভ্যন্তরীণ অংশ থেকে বের হয়ে আসা অর্থে out ব্যবহূত হয়। যেমন: She ran out into the corridor. Rule-2: নির্দিষ্ট অবস্থায় কোনো ব্যক্তি বা বস্তু আর বিরাজমান না থাকা অর্থে out ব্যবহূত হয়। যেমন: Try and stay out of trouble. Rule-3: কোনো ব্যক্তি কোনো কর্মে আর জড়িত নেই, বোঝাতে out ব্যবহূত হয়। যেমন: It was an awful job and I am glad to be out of it. Rule-4: কোনো কিছুর কারণ বোঝাতে out ব্যবহূত হয়। যেমন: I asked her out of curiosity. Rule-5: অচেতন অর্থে out ব্যবহূত হয়। যেমন: He was out for more than an hour and came round in the hospital. Rule-6: প্রান্তভাগে কিংবা পরিপূর্ণরূপে বোঝাতে out ব্যবহূত হয়। যেমন: Hear me out before you say something. Rule-7: স্থানের নিকট থেকে দূরে অবস্থান করা অর্থে out ব্যবহূত হয়। যেমন: The boy dashed out into the road. Rule-8: স্থান থেকে কিংবা দেশ থেকে অনেক দূরে অবস্থান করা অর্থে out ব্যবহূত হয়। যেমন: The Titanic sank ten miles out of Stockholm. Rule-9: কোনো ব্যক্তি বা বস্তু, স্থান, কর্ম প্রভৃতি থেকে সরে আসা অর্থে out ব্যবহূত হয়। যেমন: He got thrown out of the restaurant. Rule-10: কোনো ব্যক্তি বা বস্তু থেকে অর্জিত হয়েছে, এমন বোঝাতে out ব্যবহূত হয়। যেমন: I paid for the damage out of my savings.