একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়া: ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Linking Wordsপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি দ্বিতীয় পত্রের চার নম্বর প্রশ্ন অর্থাৎ Linking Words নিয়ে আলোচনা করব। এই প্রশ্নে মোট পাঁচটি শূন্যস্থান সংবলিত একটি passage দেওয়া থাকবে এবং নম্বর থাকবে পাঁচ। উত্তর লেখার সময় passageটি তোলার কোনো প্রয়োজন নেই। শুধু উত্তর লিখলেই চলবে। এ আলোচনায় আমরা Linking Words-এর প্রয়োগ জেনে নেব।Rule 24: Before/prior to that (আগে): আগে হয়েছে এমন কাজ বা ঘটনাকে পরে ঘটেছে এমন কাজ বা ঘটনার সঙ্গে যুক্ত করতে before ব্যবহার করা হয়। যেমন:The patient had died before the doctor came. The sun had set before we reached home. Before the doctor came, the patient had died. Rule 25: Thus/in this way (এভাবে): কোনো ঘটনা কীভাবে ঘটে বা ঘটেছে তার বিবরণের পরে এ ধরনের Linkers ব্যবহূত হয়। যেমন:Most of the people of our country are illiterate. Many of them are lazy and inactive. In this way, they become poor. They went to the station. They booked some tickets there. Then they reached the station on the certain day. Thus they started their train journey. Rule 26: When/while (যখন): একই সময়ে সংঘটিত দুটি কাজের একটির আগে এ ধরনের Linkery বসে. While পরবর্তী Clauseটি সাধারণত Continuous হয়. যেমন— When I came to college, I saw him.While I was sleeping, the phone rang. He met me while I was going to market. When it was summer, we went on a tour. When the train had left, we reached the station. Rule 27: However/nevertheless/after all (যাই হোক, মোটের ওপর): আগে লেখা কোনো বক্তব্যের সাপেক্ষে কিছুটা বা পুরোপুরি বিপরীত বা আরও গুরুত্বপূর্ণ কিছু লিখতে চাইলে তার আগে এই Linkers ব্যবহূত হয়. যেমন:You should not disobey him. After all, he is your father.You are so late. However, you can start your work now. Rule-28: In case (যদি), In any case (যে কোন অবস্থায়) ঃ যদি অথবা যে কোন অবস্থায় কোন কিছু করা হয়/হযেছিল/হবে বুঝালে এই Linkers ব্যবহূত হয়। যেমন: In case you come, I will go there. In case of emergency, you may call me.Try yourself: —, I will help you in your danger. Do not worry. They will talk to you —. Rule-29: Really/actually/indeed/in fact/of course (অবশ্যই, প্রকৃত পক্ষে, বস্তুত) ঃ কোন বক্তব্য - এর ভিত্তি সম্পর্কে নিশ্চয়তা বা সত্যতা বা গুরুত্বের যথার্থতা প্রকাশে এই ধরনের Linker ব্যবহূত হয়। যেমন: He was silent despite all my questions. Actually/ Indeed/In fact/Really, he had nothing to say. Bangladesh has to solve the problem of poverty. Of course, it is possible through sincere and pragmatic efforts and steps. Try yourself: —, Bangladesh is a country of problems. Rule-26: Another/the other/the latter (অন্যটি, পরবর্তীটি) ঃ দুইটি বিষয়/বস্তু/দুইজন ব্যক্তির মধ্যে পরবর্তীটি বা পরবর্তীজনের আগে এই Linkers-গুলো ব্যবহূত হয়। যেমন: Kamal and Hassan are very bright students. The latter is also a good player. # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল