সহকারী অধ্যাপক, ঢাকা স্টেট কলেজ, ঢাকা প্রশ্নোত্তরের কৌশল প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পদার্থবিজ্ঞান বিষয়ে প্রশ্নোত্তরে উত্তর লেখার কৌশল, গাণিতিক সমস্যা ও চিত্রে করণীয নিয়ে আলোচনা করবে। ছ) সংখ্যামান বৈজ্ঞানিক পদ্ধতিতে যেমন 663x10-36 বা 66.3x10-35 না লিখে 6.63x10-34 লিখতে হবে। জ) কোণের মান বের করার ক্ষেত্রে sin-1 বা tan-1 ইত্যাদি আকারে কোণের মান না লিখে ক্যালকুলেটরের সাহায্যে সঠিক মান বের করতে হবে। ঝ) হিসাবে sin, cos, tan ইত্যাদির মান ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করলে দশমিকের পর অন্তত পাঁচঘর নিতে হবে।চিত্রে করণীয়: পদার্থবিজ্ঞানের অনেক জটিল বিষয়কে চিত্রের সাহায্যে সহজ করে উপস্থাপন করা যায়। সেজন্য ক) প্রশ্নে উল্লেখ না থাকলেও প্রয়োজনীয় চিত্র দিতে হবে। কেননা প্রশ্নোত্তরে চিত্রের গুরুত্ব হিসেবে নম্বর বণ্টন করা হয়ে থাকে। খ) কোন কোন গাণিতিক সমস্যায় (অঙ্কের) চিত্র ব্যবহার করতে হয় যেমন: (i) প্রথম পত্রের: ভেক্টরের ও তাপমাত্রা অধ্যায়ের কিছু অঙ্কের সমাধানে এবং (ii) দ্বিতীয় পত্রের: স্থির তড়িৎ, তড়িৎ বর্তনী ও আলোক অধ্যায়ের কিছু অঙ্কের সমাধানে চিত্র ব্যবহার করা দরকার। চিত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়: ক) চিত্র অবশ্যই পেনসিল (এইচবি) দিয়ে সঠিকভাবে পরিষ্কার করে আঁকতে হবে। খ) ভেক্টর রাশির ক্ষেত্রে (যেমন-বল, বেগ, প্রাবল্য, ভরবেগ ইত্যাদি) দিক দেখাতে হবে। গ) আলোক বিদ্যার চিত্রে আলোর দিক দেখাতে হবে। ঘ) বৈদ্যুতিক বর্তনীর ক্ষেত্রে কোষ বা ব্যাটারির প্রতীক নির্ভুল হতে হবে এবং তড়িৎ প্রবাহের দিক দেখাতে হবে। সময় বিষয়ে করণীয়: পরীক্ষায় সময়ের সঠিক ব্যবহার না জানার কারণে অনেকেই জানা প্রশ্নের উত্তর দিতে পারে না, এমনকি জানা অঙ্ক বা গাণিকিত সমস্যার উত্তর বাদ রেখে চলে আসতে হয়। কোন প্রশ্নের উত্তরে কতটুকু সময় দিতে হবে, তার একটা সম্ভাব্য হিসাব তোমার মাথায় তাৎক্ষণিকভাবে রাখতে হবে। কোনো প্রশ্নের উত্তর বেশি জানা বলে অনেক বেশি সময় খরচ করে ফেললে পরে সময়ের অভাবে শেষের দিকের প্রশ্নের উত্তর দিতে পারবে না বা দায়সারাভাবে উত্তর দিতে হবে। বেশি সময় দিয়ে লেখা কোনো প্রশ্নোত্তরে দুই নম্বর বাড়তি জুটলেও সময়ের অভাবে পাঁচ-ছয় নম্বর নষ্ট হওয়ার ভয় থাকে। প্রতি এক নম্বরের জন্য দুই মিনিট সময় ব্যয় করতে পারবে। যেমন ধরো, একটি প্রশ্নে মান ৫। এ ক্ষেত্রে তুমি ওই প্রশ্নের উত্তরে ৫×২ = ১০ মিনিট সময় ব্যয় করতে পারবে। বড় প্রশ্ন যেগুলো লিখতে নির্ধারিত সময় অপেক্ষা বেশি সময় লাগে, সেগুলো ছোট করে নিতে হবে অথবা দ্রুত লেখার অভ্যাস করতে হবে।ইংরেজি ২য় পত্রমনোয়ারুল ইসলামসহকারী অধ্যাপক, ঢাকা স্টেট কলেজ, ঢাকা Narration প্রিয় শিক্ষার্থীরা, পূর্ব প্রকাশের পর আজ ইংরেজি দ্বিতীয় পত্রের part-A এর narration -এর নিয়ম আলোচনা করব। তোমরা ভালোভাবে অনুশীলন করবে। Passage narration Set-9: Re-write the following passage in the indirect speech: ‘Where is my son?’ said the grocer. ‘A crow carried your son away’ said the fruit seller. ‘You liar. How can a crow carry away such a big boy?’ ‘Just the same way as mice can eat away the balance and weights.’Answer: The grocer asked the fruit seller where his son was. The fruit seller replied that a crow had carried his son away. The grocer called the fruit seller that he was a liar and asked how a crow could carry away such a big boy. The fruit seller replied that just the same way as mice could eat away the balance and weights.Try yourselfSet-10: Re-write the following passage in the reported speech: you.’ ‘What do you want?’ ‘To earn my bread by the labour of my hands.’ ‘Do you really want work?’ said the merchant. ‘Yes, if you have any.’ ‘Then follow me and carry a box from a shop to my house.’ ‘I do not see how I can do that,’ said the youth.Try yourselfSet-11: Re-write the following passage in the indirect speech: I asked Nisha, ‘What’s your mother’s name?’ ‘I know my mother’s name but I won’t tell you that. I don’t tell my mother’s name to anybody whom I don’t know,’ said she. ‘What a clever girl you are!’Answer: I asked Nisha what her mother’s name was. Nisha replied that she knew her mother’s name but she would not tell me that and added that she didn’t tell her mother’s name to anybody whom she didn’t know. I exclaimed with wonder that she was a very clever girl.Try yourselfSet-12: Re-write the following passage in the indirect speech: ‘You look a little bit like my mother,’ he said ‘especially in the dark by the fire.’ ‘But you were only four Jerry, when you came here. You have remembered how she looked all these years?’ ‘My mother lives in Manville,’ he said.