সারাংশপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্র থেকে সারাংশ আলোচনা করবো। তোমরা ভালোভাবে অনুশীলন করবে। ১ আসিতেছে শুভ দিন,দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ।হাতুড়ি-শাবল-গাইতি চালায়ে ভাঙ্গিল যারা পাহাড়,পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়,তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি,তোমারে সেবিতে যারা পবিত্র অঙ্গে লাগল ধূলি,তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান,তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান।তুমি শুয়ে রবে তেতলার পরে, আমরা রহিব নিচে,অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে,সিক্ত যাদের সারা দেহ-মন মাটির মমতা রসে,এই ধরণীর তরণীর হাল রবে তাহাদেরি বশে।তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি,সকলের সঙ্গে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধূলি।সারাংশ: শ্রমজীবী মানুষের সেবায় পরিপুষ্ট হওয়া ধনিকশ্রেণীর ঋণ শোধবার সময় এখন এসেছে। শ্রমজীবীর শ্রমের ফসল আজকের এ সভ্যতা। এরাই সত্যিকার দেবতাতুল্য আরাধ্য মানুষ। ২ ক্ষুদ্র এই তৃণদল ব্রহ্মাণ্ডের মাঝেসরল মাহাত্ম্য লয়ে সহজে বিরাজে,পূরবের না সূর্য, নিশীথের শশীতৃণটির তাদেরি সাথে একাসনে বসি।আমার এ গান এও জগতের গানেমিশে যায় নিখিলের মর্ম মাঝখানে,শ্রাবণের ধারাপাত, বনের মর্মরসকলের মাঝে তার আপনার ঘর।কিন্তু হে বিলাসী, তব ঐশ্বর্যের ভারক্ষুদ্র রুদ্ধ দ্বারে শুধু একাকী তোমার।নাহি পড়ে সূর্যলোক, নাহি চাহে চাঁদ,নাহি তাহে নিখিলের নিত্য আশীর্বাদ।সম্মুখে দাঁড়ালে মৃত্যু মুহূর্তেই হায়পাংশুপাণ্ডু শীর্ষ ম্লান মিথ্যা হয়ে যায়।সারাংশ: বিশ্বলোকে নৈসর্গিক সৌন্দর্যের সরল মাধুর্যে চাঁদ ও সূর্যের সমগোত্রীয় ছোট তৃণলতা। কবির রচিত গানও বিশ্বপ্রকৃতির সুরমূর্ছনার সঙ্গে একস্রোতে মিশে যেতে পারে। কিন্তু ভোগবাদীর সম্পদ বিশ্বপ্রকৃতি থেকে একেবারেই বিচ্ছিন্ন। মৃত্যুর সঙ্গে সঙ্গে তা পাংশু ও মিথ্যা হয়ে যায়। ৩ ভদ্র মোরা, শান্ত বড়ো, পোষমানা এই প্রাণবোতাম-আঁটা জামার নিচে শান্তিতে শয়ান।দেখা হলেই মিষ্ট অতি, মুখের ভাব মিষ্ট অতি,অলস দেহক্লিষ্টগতি গৃহের প্রতি টান।তৈল ঢালা স্নিগ্ধ তনু নিদ্রারসে ভরা,মাথায় ছোটো বহরে বড়ো বাঙালি সন্তান।এর চেয়ে হতেম যদি আরব বেদুঈন।চরণতলে বিশাল মরু দিগন্তে বিলীন।ছুটেছে ঘোড়া, উড়েছে বালি, জীবনস্রোত আকাশেঢালি,হূদয় তলে বহ্নি জ্বালি চলেছি নিশিদিন।বরশা হাতে, ভরসা প্রাণে, সদাই নিরুদ্দেশ,মরুর ঝড় যেমন বহে সকল-বাধাহীন।সারাংশ: আবহমান বাঙালি নিস্তরঙ্গ ও শান্ত জীবনে অভ্যস্ত। তারা আলস্যভরা গৃহবন্ধনে পড়ে থাকে। এই ঘরকুনো জীবনের গণ্ডি পেরিয়ে বৃহত্তর জীবনের সঙ্গে যোগসূত্র রচনা করতে পারলে বাঙালি ঘাত-প্রতিঘাতময় জীবনে উপযুক্ত হয়ে উঠবে।সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা