শব্দ গঠনপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের রচনামূলক প্রশ্নোত্তর আলোচনা করব।সমাসের সাহায্যে শব্দ গঠন: একাধিক শব্দ যখন সমাসে নিষ্পন্ন হয়ে একটি শব্দ গঠন করে, তখন নতুন শব্দ গঠিত হয়। অর্থাৎ সমাসের সাহায্যে নতুন শব্দ গঠিত হয়। যেমন: সিংহ চিহ্নিত আসন = সিংহাসন [মধ্যপদলোপী কর্মধারয়], পঞ্চ নদের সমাহার = পঞ্চনদ [দ্বিগু সমাস], মাতা ও পিতা = মাতা-পিতা [দ্বন্দ্ব সমাস], আমিষের অভাব = নিরামিষ [অব্যয়ীভাব সমাস]।বিভক্তি যোগে শব্দ গঠন: শব্দের পরে ‘অ’, ‘য়’, ‘তে’ ইত্যাদি বিভক্তি যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়। অর্থাৎ বিভক্তির সাহায্যে নতুন শব্দ গঠিত হয়। যেমন: বালক+এরা = বালকেরা, ভিক্ষুক+কে = ভিক্ষুককে, সোনা+য়=সোনায়।পদ পরিবর্তনের সাহায্যে শব্দ গঠন: বিশেষ্য, বিশেষণ ইত্যাদি পদ পরিবর্তনের সাহায্যে নতুন শব্দ গঠিত হয়। যেমন: বিশেষ্য বিশেষণক. মানব মানবিকখ. পৃথিবী পার্থিবগ. সুন্দর সৌন্দর্যদ্বিরুক্তির সাহায্যে শব্দ গঠন: শব্দ, পদ ও সংখ্যাবাচক শব্দের দ্বিরুক্তিতে নতুন শব্দ গঠিত হয়। অর্থাৎ দ্বিরুক্তির সাহায্যে নতুন শব্দ গঠিত হয়। যেমন: বাড়ি বাড়ি ঘুরেও ভিক্ষা পেল না [শব্দ যোগে], আমার জ্বর জ্বর লাগছে[শব্দ যোগে], দুয়ে দুয়ে চার হলো [সংখ্যাবাচক যোগে] ইত্যাদি।পদাশ্রিত নির্দেশকের সাহায্যে শব্দ গঠন: পদাশ্রিত নির্দেশক, অর্থাৎ ‘টি’, ‘টা’, ‘খানা’ ইত্যাদির সাহায্যে নতুন শব্দ গঠিত হয়। যেমন: বই+টি = বইটি, কলম+টি = কলমটি, আম+গুলো = আমগুলো ইত্যাদি।