একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, রূপনগর মডেল কলেজ, ঢাকাএকুশের গল্প প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘একুশের গল্প’ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।১। ‘একুশের গল্প’-এর তপুকে শেষবারের মতো কোথায় দেখা গিয়েছিল?ক) ঢাকা মেডিকেল চত্বরে খ) হলের রুমেগ) শাহবাগ মোড়ে ঘ) হাইকোর্টের মোড়ে২। জহির রায়হান কত তারিখে নিখোঁজ হন?ক) ২০ জানুয়ারি খ) ২৫ জানুয়ারি গ) ৩০ জানুয়ারি ঘ) ২১ ফেব্রুয়ারি৩। ‘একুশের গল্প’-এর কথক কে?ক) তপু খ) রাহাত গ) রেণু ঘ) লেখক৪। ‘একুশের গল্প’-এর তপুর স্ত্রী রেণু রাহাতের কাছে কোন জিনিসটি খোঁজ করেছিল?ক) তপুর লেখা ডায়েরি খ) তপুর বইখাতা গ) তপুর একটা কোট ঘ) তপুর কাপড়চোপড়৫। ‘একুশের গল্প’-এর নায়ক তপুর বাম পাটা কত ইঞ্চি ছোট ছিল?ক) দেড় ইঞ্চি খ) দুই ইঞ্চি গ) আড়াই ইঞ্চি ঘ) তিন ইঞ্চি৬। ‘বিয়ে করবে না তো কি সারা জীবন বিধবা হয়ে থাকবে নাকি মেয়েটা।’ এ কথার মাধ্যমে ‘একুশের গল্প’-এর সানুর কোন ধরনের দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে।ক) প্রগতিশীল খ) উদার গ) আধুনিক ঘ) মানবিক৭। ‘একুশের গল্প’-এর তপু চরিত্রটি রেণুর উপস্থিতিতে কী গুণে সমৃদ্ধ হয়ে উঠেছে?ক) প্রেমিক খ) আবেগী গ) দার্শনিক ঘ) মানবিক৮। ‘কাক-ডাকা ভোরে বিছানা ছেড়ে উঠতাম আমরা’ এখানে ‘কাক-ডাকা ভোর’ বলতে বোঝানো হয়েছে—ক) ভোরবেলা যখন কাক ডাকে খ) প্রতিদিন একটি নির্দিষ্ট সময় গ) সূর্য ওঠার পূর্বমুহূর্ত ঘ) খুব ভোর৯। ‘ছ্যাকড়া গাড়ি’ বলতে কোন ধরনের গাড়িকে বোঝানো হয়েছে?ক) নিকৃষ্ট ধরনের ঘোড়ার গাড়ি খ) চলতে চলতে থেমে যায় গ) গরুর গাড়ি ঘ) লক্করঝক্কর গাড়ি১০। ‘পলকহীন চোখজোড়া দিয়ে অশ্রুর ফোয়ারা নেমেছিল তার’—এর মাধ্যমে রেণুর যে মনোভাব প্রকাশিত হয়েছে তা হলো—ক) মনের ক্ষোভ কান্না হয়ে বের হওয়া খ) স্বামী হারানোর বেদনায় বিহ্বলতা গ) চোখের জলে প্রতিবাদ জানানো ঘ) অব্যক্ত বেদনায় সিক্ত হওয়া১১। ‘ওর শ্বাসপ্রশ্বাসের খবরও আমরা রাখতাম’—এখানে ‘শ্বাস-প্রশ্বাসের খবর’ বলতে কী বোঝানো হয়েছে?ক) গভীরতা খ) খুব ভালোভাবে চেনা গ) ঘনিষ্ঠতা ঘ) সব ধরনের খবর১২। রাহাত তপুর মা ও বউকে কোন খবর দেওয়ার জন্য গিয়েছিল?ক) তপুর নিহত হওয়ার খবর খ) তপুর নিরুদ্দেশ হওয়ার খবর গ) তপুকে পুলিশে ধরার খবর ঘ) তপুর ফিরে আসার খবর১৩। তপুর সহপাঠীদের জীবনে অকস্মাৎ ছেদ পড়ল কেন?ক) তপু নিহত হওয়ার কারণে খ) তপুর অসুস্থতার কারণে গ) তপু কলেজ ত্যাগ করার কারণে ঘ) তপুর বিয়ে করার কারণে১৪। গল্পকার ‘একুশের গল্প’-এ কোন সত্যকে ফুটিয়ে তুলেছেন?ক) শিল্পসত্য খ) প্রতীকী গ) আক্ষরিক ঘ) কাল্পনিক ১৫। ‘একুশের গল্প’-এ লেখক মূলত ভাষা আন্দোলনে কাদের ভূমিকার কথা স্মরণ করেছেন?ক) সাধারণ জনগণের খ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গ) ঢাকা মেডিকেল কলেজের ছাত্রদের ঘ) সর্বস্তরের ছাত্রদের১৬। ‘এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না।’—এখানে অপুর কোন অবস্থার প্রতি ইঙ্গিত করা হয়েছে?ক) নরকঙ্কাল খ) গুলিবিদ্ধ রক্তাক্ত অবস্থা গ) গল্পগুজবে মত্ত ঘ) মিছিলে প্ল্যাকার্ড হাতে১৭। ‘বলতে গিয়ে গলাটা ধরে এলো ওর’। কারণ—i) কান্নায় বাষ্পরুদ্ধ হওয়া ii) প্রিয় বন্ধুর স্মৃতির আবেগ iii) শহীদ হয়েও তপুর আবার প্রত্যাবর্তননিচের কোনটি সঠিক?ক) i খ) ii গ) i ও ii ঘ) ii ও iii১৮। ‘তপু না মরে আমি মরলেই ভালো হতো’—‘একুশের গল্প’-এ রাহাতের এ মনোভাবের কারণ—i) তপুর প্রতি ভালোবাসা ii) তপুর মায়ের প্রতি শ্রদ্ধাবোধ iii) রেণুর প্রতি সহানুভূতিনিচের কোনটি সঠিক?ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii১৯। ‘দোহাই তোমার বাড়ি চলো। মা কাঁদছেন।’ এ উক্তির মাধ্যমে রেণুর কী প্রকাশ পায়—i) স্বামীর জন্য উৎকণ্ঠা ii) স্বামীর প্রতি ভালোবাসা iii) স্বামীর প্রতি অনুরাগনিচের কোনটি সঠিক?ক) i খ) i ও ii গ) iii ঘ) i, ii ও iiiঅনুচ্ছেদটি লক্ষ করো এবং নিচের প্রশ্নটির উত্তর দাও।কুমড়ো ফুলে ফুলে/নুয়ে পড়েছে লতাটা,সজনে ডাঁটায় ভরে গেছে গাছটাআর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছিখোকা তুই কবে আসবি?/কবে ছুটি? ২০। উদ্দীপকে ‘একুশের গল্প’-এর কোন দিকটি ফুটে উঠেছে?ক) প্রেক্ষাপট খ) ছাত্রজীবন গ) কাহিনি ঘ) লেখকের মনোভাব।সঠিক উত্তর: ১. ঘ, ২. খ, ৩. ঘ, ৪. গ, ৫. খ, ৬. ঘ, ৭. ক, ৮. ঘ, ৯. ক, ১০. খ, ১১. গ, ১২. ঘ, ১৩. ক, ১৪. ক, ১৫. গ, ১৬. ক, ১৭. ক, ১৮. ঘ, ১৯. খ, ২০. ক।