একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলেকট্রন ও ফোটনপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা পদার্থবিজ্ঞানের ‘ইলেকট্রন ও ফোটন’ থেকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।প্রশ্ন: ক্ষরণ নল কী ? একটি ক্ষরণ নল কীভাবে তৈরি করা হয়? উত্তর: তড়িৎ ক্ষরণ : বিশেষ প্রক্রিয়ায় আবদ্ধ গ্যাসের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করাকে তড়িৎ ক্ষরণ বলে । ক্ষরণ নল: নিম্নচাপে বায়ুর মধ্য দিয়ে তড়িৎ ক্ষরণের পরীক্ষা চালানোর জন্য প্রায় 4 cm ব্যাসের 30 cm লম্বা দুই মুখ বন্ধ যে কাচনল ব্যবহার করা হয়, তাকে ক্ষরণ নল বলে । চিত্রে একটি ক্ষরণ নল দেখানো হয়েছে। এই নল শক্ত কাচের তৈরি, যার দুই প্রান্তে প্লাটিনামের তৈরি দুটি বিদ্যুৎদ্বার A ও C সিল করে প্রবেশ করানো থাকে। পাম্পের সাহায্যে নলের মধ্যে গ্যাসের চাপ প্রয়োজনমতো নিয়ন্ত্রণ করা যায় এবং ম্যানোমিটারের সাহায্যে ওই চাপ পরিমাপ করা যায়। A ও C বিদ্যুৎদ্বারের সঙ্গে উচ্চ বিভব পার্থক্য প্রয়োগ করা হয় । প্রশ্ন: প্লাজমা বলতে কী বুঝ? উত্তর: প্লাজমা অবস্থা: সাধারণত পদার্থের অবস্থা তিনটি: কঠিন, তরল ও গ্যাসীয়। প্লাজমা নামে পদার্থের একটি অবস্থা আছে, যাকে পদার্থের চতুর্থ অবস্থা বলা হয়। আয়নিত গ্যাসের মধ্যে সমান সংখ্যক ধনাত্মক আয়ন ও সমানসংখ্যক মুক্ত ইলেকট্রন থাকলে সেই অবস্থাকে প্লাজমা অবস্থা বলা হয়। সূর্য ও অন্যান্য নক্ষত্রে পদার্থ প্লাজমা অবস্থায় থাকে। নিম্নচাপের গ্যাসকে উত্তপ্ত করে গ্যাসের প্লাজমা অবস্থা সৃষ্টি করা যায়। প্লাজমা তড়িৎ সুপরিবাহী । প্রশ্ন: ক্যাথোড রশ্মি কী? এই রশ্মি কীভাবে উৎপন্ন করা হয় চিত্রসহ বর্ণনা কর । ক্যাথোড রশ্মির ধর্ম ও ব্যবহার লিখ । উত্তর: ক্যাথোড রশ্মি: নিম্নচাপে তড়িৎ ক্ষরণ নলের ক্যাথোড থেকে যে ইলেকট্রন নির্গত হয়ে লম্বভাবে প্রায় আলোর বেগে ক্ষরণ নলের বিপরীত দিকের দেয়ালে প্রতিপ্রভার সৃষ্টি করে, সেই রশ্মিকে ক্যাথোড রশ্মি বলে। এক কথায় ক্যাথোড রশ্মি ইলেকট্রনের প্রবাহ । ক্যাথোড রশ্মির উৎপাদন: তড়িৎ ক্ষরণ নলে বায়ুচাপ 10–3 mm থেকে 10–4 mm পারদ চাপের সমান হলে এবং নলের দুটি তড়িৎদ্বারের মধ্যে উচ্চ বিভব পার্থক্য প্রয়োগ করলে নলে কোনো আলো থাকে না। তখন অদৃশ্য রশ্মির একটি বিম ক্যাথোড থেকে অভিলম্বভাবে নির্গত হয়ে কাচনলের দেয়ালে সবুজ প্রতিপ্রভার সৃষ্টি করে। এই রশ্মিকে ক্যাথোড রশ্মি বলে। ক্যাথোড রশ্মির ধর্ম : ১) ক্যাথোড রশ্মি সরলরেখায় গমন করে। ২) ক্যাথোড রশ্মি তাপ উৎপন্ন করে। ৩) ক্যাথোড রশ্মির ভরবেগ আছে। ৪) ক্যাথোড রশ্মি প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে । ৫) ক্যাথোড রশ্মি ঋণাত্মক চার্জবিশিষ্ট। ৬) ক্যাথোড রশ্মি পরস্পরকে বিকর্ষণ করে। ৭) তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ক্যাথোড রশ্মির গতিপথের বিচ্যুতি ঘটে। ৮) চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ক্যাথোড রশ্মির বিচ্যুতি ঘটে। ৯) ক্যাথোড রশ্মি ফটোগ্রাফিক প্লেটের ওপর ক্রিয়া করে। ১০) গ্যাসের মধ্য দিয়ে গেলে ক্যাথোড রশ্মি গ্যাসের অণুগুলোকে আয়নিত করে । ক্যাথোড রশ্মির প্রয়োগ: ১) এক্সরে উৎপাদনে ব্যবহূত হয় । ২) ক্যাথোড রশ্মি থেকে ইলেকট্রনের চার্জ, ভর ও আপেক্ষিক চার্জ নির্ণয় করা হয় । ৩) অণুপ্রভা ও প্রতিপ্রভা রশ্মি উৎপাদনে ব্যবহূত হয় । # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল