একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলেকট্রন ও ফোটনপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা পদার্থবিজ্ঞানের ‘ইলেকট্রন ও ফোটন’ থেকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।প্রশ্ন: ফোটন কী? ফোটনের বৈশিষ্ট্য বা ধর্ম লেখো। উত্তর: ফোটন: আলবার্ট আইনস্টাইন প্ল্যাঙ্কের তত্ত্ব অনুসারে দেখান যে শক্তির বিকিরণ নিরবচ্ছিন্নভাবে ঘটে না। এই নিঃসরণ বা বিনিময় শক্তির একটি অতি ক্ষুদ্রাংশের গুণীতক হিসেবে প্যাকেট আকারে বিচ্ছিন্নভাবে ঘটে। শক্তির এই প্যাকেট বা কোয়ান্টামকে ফোটন বলে।ফোটনের ধর্ম বা বৈশিষ্ট্য: ১) পদার্থের ক্ষুদ্র অংশকে যেমন পরমাণু বলে, তেমনি কোনো বিকিরণের ক্ষুদ্র অংশকে ফোটন বলে। ২) ফোটন আলোর বেগে প্রবাহিত হয়। ৩) ফোটনের স্থিতি ভর শূন্য। ৪) প্রতি ফোটনের নির্দিষ্ট শক্তি এবং নির্দিষ্ট রৈখিক ভরবেগ রয়েছে। ৫) ফোটন তড়িৎ নিরপেক্ষ। এর কোনো চার্জ নেই। ৬) ফোটনের কণা-তরঙ্গ দ্বৈতরূপ আছে। ৭) একটি ফোটনের কম্পাঙ্ক f হলে তার শক্তি E= hfপ্রশ্ন: ফটোতড়িৎ ক্রিয়া কী? প্রক্রিয়া প্রদর্শনের একটি পরীক্ষা বর্ণনা করো এবং আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য লেখো। উত্তর: ফটোতড়িৎ ক্রিয়া: কোনো ধাতব পৃষ্ঠের ওপর যথেষ্ট উচ্চকম্পাঙ্কের আলোক রশ্মি আপতিত হলে ওই ধাতু থেকে ইলেকট্রন নিঃসৃত হয়। এ ঘটনাকে আলোক তড়িৎ ক্রিয়া বলে। এ প্রক্রিয়ায় নিঃসৃত ইলেকট্রনকে ফটোইলেকট্রন বলা হয়। আলোক তড়িৎক্রিয়া প্রদর্শনের একটি পরীক্ষা নিচে বর্ণনা করা হলো: এই পরীক্ষায় একটি বায়ুশূন্য কোয়ার্টজ নলে দস্তার তৈরি দুটি ধাতব পাত A ও C রয়েছে। C পাতের ওপর লিথিয়াম ডাই-অক্সাইডের প্রলেপ থাকে। পাত দুটিকে একটি ব্যাটারি B, পরিবর্তনশীল রোধ Rh ও মিলি অ্যামিটার mA-এর সঙ্গে শ্রেণী সংযোগে যুক্ত করা হয়। ব্যাটারি B-এর সাহায্যে A ধনাত্মক ও C ঋণাত্মক বিভব সরবরাহ করা হয়। ভোল্টামিটার (V) দ্বারা বিভব পাথর্ক্য এবং অ্যামিটার দ্বারা প্রবাহমাত্রা পরিমাপ করা হয়। এবার যথেষ্ট উচ্চ কম্পাঙ্কের একবর্ণী আলো C পাতের ওপর আপতিত হওয়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রন নিঃসৃত হয়ে বর্তনীতে তড়িৎ প্রবাহিত শুরু হবে এবং অ্যামিটারের বিক্ষেপ দেখা যাবে। এ নিঃসৃত ইলেকট্রনগুলো ধনাত্মক বিভববিশিষ্ট A পাত দ্বারা আকৃষ্ট হবে এবং এর ফলে বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হবে। C ও A-এর মধ্যে বিভব পার্থক্য ক্রমশ বাড়ালে প্রবাহমাত্রাও বাড়তে থাকে এবং অবশেষে স্থির মানে পৌঁছে। এখন C কে ধনাত্মক এবং A কে ঋণাত্মক বিভবে রাখি। এবার C-এর ওপর আলোক আপতিত হলে নির্গত ইলেকট্রন C দ্বারা আকৃষ্ট হবে এবং প্রবাহমাত্রা হ্রাস পাবে। C-এর ধনাত্মক বিভব বৃদ্ধি করলে প্রবাহমাত্রা কমতে থাকে এবং একটি নির্দিষ্ট বিভবে প্রবাহমাত্রা শূন্য হবে। এই বিভবকে নিবৃত্তি বিভব বলে। নিবৃত্তি বিভব আপতিত আলোর প্রাবল্যের ওপর নির্ভর করে না কিন্তু আপতিত আলোর কম্পাঙ্কের ওপর নির্ভর করে। পরীক্ষার সাহায্যে দেখা গেছে যে আপতিত আলো একটি ন্যূনতম কম্পাঙ্কের কম হলে কোনো ইলেকট্রন নির্গত করে না। এ ন্যূনতম কম্পাঙ্ককে সূচন কম্পাঙ্ক বলে। মনে করি, m ভর ও e চার্জের একটি ইলেকট্রন v বেগে নিবৃত করার জন্য তার ওপর নিবৃত্তি বিভব Vs প্রয়োগ করা হলো। সে ক্ষেত্রে, mv2=eVsআলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য (i ) আলোক তড়িৎ ক্রিয়া একটি তাৎক্ষণিক ঘটনা। (ii) আলোকরশ্মির তীব্রতা যতই অধিক হোক না কেন, ইলেকট্রন নিঃসরণের জন্য একটা ন্যূনতম কম্পাঙ্কের প্রয়োজন । (iii) একটি নির্দিষ্ট কম্পাঙ্কের ক্ষেত্রে আপতিত রশ্মির তীব্রতা যত অধিক হয়, তত অধিকসংখ্যক ইলেকট্রন নির্গত হবে। (iv) নির্গত ফটোইলেকট্রনগুলোর গতিশক্তি কম্পাঙ্কের ওপর নির্ভর করে, তীব্রতার ওপর নয়। (v) আলোর তড়িৎ নিঃসরণ তাপমাত্রার ওপর নির্ভর করে না।