Appropriate Prepositionsপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের ২ নম্বর প্রশ্ন, অর্থাৎ Appropriate Prepositions এবং এর গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো নিয়ে আলোচনা করব। Step-9: At-এর ব্যবহারRule-1: কোনো ছোট স্থান বোঝাতে, ব্যক্তি বা বস্তুর অবস্থান প্রকাশ করতে at ব্যবহূত হয়। যেমন:He lives at Mohammadpur in Dhaka.The accident happened at the corner of the street.Rule-2: কোনো ব্যক্তি যে স্থানে কর্ম সম্পাদন করে, তা প্রকাশ করতে at ব্যবহূত হয়। যেমন:Rana is at the bank now.She was at Oxford University.Rule-3: কোনো কিছু যে সময়ে ঘটে, তা প্রকাশ করতে at ব্যবহূত হয়। যেমন:He left the college at 2 p.m. with others.They woke at dawn.Rule-4: বয়স বোঝাতে at ব্যবহূত হয়। যেমন:She got married at 25 and died in 2002.He left school at the age of 16.Rule-5: বয়স দিক বা কোনো ব্যক্তি বা বস্তুর দিকে বোঝাতে at ব্যবহূত হয়। যেমন: What are you looking ....... ? She pointed a gun ....... the bird.Rule-6: দূরত্ব বোঝাতে at ব্যবহূত হয়। যেমন:It held at arms length.Can you read the signboard at 50 metres?Rule-7: কোনো ব্যক্তি বা বস্তু যে অবস্থানে আছে, তা প্রকাশ করতে at ব্যবহূত হয়। যেমন:The country is now at war. I think Mr. Hassan is at lunch.Rule-8: হার, গতি ইত্যাদি বোঝাতে at ব্যবহূত হয়। যেমন:He was driving at 60 miles per hour.The noise came at two-minute interval.Rule-9: কোনো ব্যক্তি কোনো কাজ কীভাবে সম্পাদন করে, তা বোঝাতে at ব্যবহূত হয়। যেমন:He was good at French and weak in English.She was helpless at managing people.Rule-10: কোনো কিছুর কারণ বোঝাতে Adjective-এর সঙ্গে at ব্যবহূত হয়। যেমন:She was delighted at the situation.He was annoyed at this.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল