প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, শহীদ বীর উত্তম লে. আনোয়াল গার্লস কলেজ, ঢাকাব্যবসায় ও এর আওতা প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ব্যবসায় নীতি ও প্রয়োগ ১ম পত্রের ব্যবসায় ও এর আওতায় থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।# নিচের অনুচ্ছেদটুকু পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সঙ্গে সেমুতাং গ্যাস ফিল্ড চুক্তিবদ্ধ। তারা গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন ও সংগ্রহ করে। সম্প্রতি গ্লোবাল এলপি গ্যাস লি. সেমুতাং গ্যাস ফিল্ডের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছে, যার মাধ্যমে গ্লোবাল এলপি গ্যাস ৬৪টি জেলায় ডিলারদের কাছে এই গ্যাস বিক্রি করে মুনাফা অর্জন করতে চায়।ক. ব্যবসায় কী? ১খ. Barter trade বলতে কী বোঝো? ২গ. সেমুতাং গ্যাস ফিল্ড কোন ধরনের শিল্পের সঙ্গে জড়িত? বর্ণনা করো। ৩ঘ. গ্লোবাল এলপি গ্যাস লিমিটেডের ব্যবসায়িক কর্মকাণ্ড সেমুতাং গ্যাস ফিল্ড থেকে কি পৃথক? তোমার মতামত ব্যক্ত করো। ৪উত্তর: ক. ব্যবসায়: ব্যবসায় হলো মানুষের সেই সব কাজ, যা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য, সেবাকর্ম ও ভাবধারা সৃষ্টি বা উৎপাদন ও এর বণ্টনের সঙ্গে জড়িত।উত্তর: খ. Barter trade: মুদ্রা প্রচলনের আগে একেক পরিবার একেকটি দ্রব্য উৎপাদনে বিশেষ দক্ষতা অর্জন করে। তখন কোনো বিষয়ে অধিক উৎপাদন ও কোনো প্রয়োজনের ক্ষেত্রে ঘাটতি লক্ষ করা যায়। ফলে উদ্বৃত্ত সামগ্রী বিনিময়ের প্রয়োজন পড়ে। এজন্য সেসময় এক পণ্যের সাথে অন্য পণ্যের বিনিময় হতো। একেই Barter trade বলে। অর্থাৎ পণ্যের বিনিময়ে পণ্য লেনদেনের প্রক্রিয়াই হলো Barter trade.উত্তর: গ. সেমুতাং গ্যাস ফিল্ড নিষ্কাশন শিল্পের সঙ্গে জড়িত।নিষ্কাশন শিল্পের মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ বা সংগ্রহ করা হয়। ভূ-গর্ভ থেকে খনিজ সম্পদ সংগ্রহ, সমুদ্র বা নদনদী থেকে মাছ ও জলজ সম্পদ সংগ্রহ, বন থেকে কাঠ বা অন্যান্য বনজ সম্পদ সংগ্রহ ইত্যাদি নিষ্কাশন শিল্পের আওতাভুক্ত।উদ্দীপকে সেমুতাং গ্যাস লিঃ উপকূলীয় অঞ্চল থেকে গ্যাস উত্তোলন করে ও সংগ্রহ করে রাখে। গ্যাস ভূ-গর্ভ থেকে সংগৃহীত খনিজ সম্পদ হিসেবে পরিচিত। সেমুতাং গ্যাস ফিল্ডের এই কাজটি উৎপাদনের সঙ্গে জড়িত। তাই এটি একটি শিল্প। আর প্রকৃতি প্রদত্ত সম্পদ গ্যাস ভূ-গর্ভ থেকে উত্তোলন ও সংগ্রহের সঙ্গে জড়িত থাকায় সেমুতাং গ্যাস ফিল্ডের শিল্পটিকে নিষ্কাশন শিল্প বলা যাবে। সুতরাং বলতে পারি, সেমুতাং গ্যাস ফিল্ড নিষ্কাশন শিল্পের সঙ্গে জড়িত।উত্তর: ঘ. গ্লোবাল এলপি গ্যাস লিমিটেডের ব্যবসায়িক কর্মকাণ্ড সেমুতাং গ্যাস ফিল্ড থেকে পৃথক। কারণ, গ্লোবাল এলপি গ্যাস লিঃ বাণিজ্য ও সেমুতাং গ্যাস ফিল্ড শিল্পের সঙ্গে জড়িত।আমরা জানি, মানুষের ব্যবহারের উপযোগী পণ্য প্রস্তুতের লক্ষ্যে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ, রূপান্তর, প্রক্রিয়াজাতকরণ ও নির্মাণ-সংশ্লিষ্ট কাজকে শিল্প বলে। অন্যদিকে ব্যবহারকারী বা প্রকৃত ভোগকারীদের কাছে পণ্য বা সেবা বণ্টন-সংশ্লিষ্ট সব কাজকে বাণিজ্য নামে অভিহিত করা যায়। শিল্প ও বাণিজ্য ব্যবসায়ের দুটি প্রধান ও পৃথক শাখা। প্রথমটি উৎপাদন এবং পরেরটি বণ্টনের সঙ্গে জড়িত।শিল্প ও বাণিজ্যের ধরন বিশ্লেষণ করে উদ্দীপকের আলোকে বলা যায় যে গ্লোবাল এলপি গ্যাস লি. বাণিজ্য ও সেমুতাং গ্যাস ফিল্ড শিল্প নামের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সেমুতাং গ্যাস ফিল্ড প্রকৃতি প্রদত্ত খনিজ সম্পদের একটি গ্যাস বাংলাদেশের উপকূলীয় অঞ্চল থেকে উত্তোলন ও সংগ্রহ করে, যাকে নিষ্কাষণ শিল্প হিসেবে ধরা যায়। অর্থাৎ ওই গ্যাস ফিল্ড উৎপাদন তথা শিল্পের সঙ্গে জড়িত। আর গ্লোবাল এলপি গ্যাস লি. উৎপাদনকারী সেমুতাং গ্যাস ফিল্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয় এই শর্তে যে তাদের উৎপাদিত গ্যাস বাংলাদেশের ৬৪টি জেলায় ডিলারদের মাধ্যমে বিক্রয় করে মুনাফা অর্জন করবে। গ্লোবাল এলপি গ্যাসের এই কাজটি হলো উৎপাদক থেকে ভোক্তার কাছে পৌঁছানোর, অর্থাৎ বাণিজ্যের শিল্পের কাজ শেষ হলেই বাণিজ্যের সূচনা হয়। সুতরাং, এ দুটি কাজ সম্পূর্ণ পৃথক।উপরিউক্ত যুক্তি খণ্ডনের মাধ্যমে এ কথা নিশ্চিতভাবে বলা যায় যে গ্লোবাল এলপি গ্যাস লিমিটেডের ব্যবসায়িক কর্মকাণ্ড সেমুতাং গ্যাস ফিল্ড থেকে সম্পূর্ণ পৃথক। এতে কোনো সন্দেহ নেই।