একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Appropriate Prepositions  প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের ২ নম্বর প্রশ্ন, অর্থাৎ Appropriate Prepositions এবং এর গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো নিয়ে আলোচনা করব।  Step-10: About-এর ব্যবহারRule-1: কোনো কিছুর সম্পর্ক নির্দেশ করতে about ব্যবহূত হয়। যেমন:This is the book about human mind.Tell me about this matter in detail.Rule-2: কোনো কিছুর উদ্দেশ্য নির্দেশ করতে about ব্যবহূত হয়। যেমন:Films are all about making money these days.What was all that about ?Rule-3: কোনো ব্যস্ততা বোঝাতে about ব্যবহূত হয়। যেমন:Everywhere people were going about their daily business.They always go about places.Rule-4: কোনো স্থানের বিভিন্ন দিক নির্দেশ করতে about ব্যবহূত হয়। যেমন: He looked about the room.We wandered about the town for an hour. Step-11: Above-এর ব্যবহারRule-1: কোনো ব্যক্তি বা বস্তুর তুলনায় উচ্চতর স্থান বা অবস্থান নির্দেশ করতে above ব্যবহূত হয়। যেমন:The water came above our knees.We were flying above the cloudRule-2: সংখ্যায় বেশি কোনো ব্যক্তি বা বস্তুর স্তর বা বয়সের তুলনা নির্দেশ করতে above ব্যবহূত হয়। যেমন: Temperature have been above average.We can not accept children above the age of 10.Rule-3: নিশ্চিতভাবে কোনো কিছু সম্পাদন করতে above ব্যবহূত হয়। যেমন: He is above suspicion. She is not above lying when it suits her. Step-12: Against-এর ব্যবহারRule-1: কোনো ব্যক্তি বা বস্তুর বিরোধিতা করতে against ব্যবহূত হয়।We will play against the league champion.We were swimming against the current.Rule-2: কোনো ব্যক্তি বা বস্তুর অনুকূলে না থাকা অর্থে against ব্যবহূত হয়। যেমন: The evidence is against him. Her age is against her.Rule-3: কোনো ব্যক্তি বা বস্তুকে স্পর্শ করে, এমন অর্থে against ব্যবহূত হয়। যেমন: Put the Piano against the wall.The rain beat against the window.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল