একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়াশোনা: ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টেট কলেজ, ঢাকাPrepositionsপ্রিয় শিক্ষার্থীরা, পূর্ব প্রকাশের পর আজ ইংরেজি দ্বিতীয় পত্রের ২ নম্বর প্রশ্ন অর্থাৎ Appropriate Prepositions নিয়ে আলোচনা করব। Step-20: For-এর ব্যবহারRule-2: কোনো ব্যক্তি বা বস্তুকে সাহায্য করা অর্থে for ব্যবহূত হয়। যেমন:What can I do for you?Rule-3: কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বোঝাতে for ব্যবহূত হয়। যেমন:They are anxious for their safety.Rule-4: কোনো ব্যক্তি বা বস্তুর পক্ষে বোঝাতে for ব্যবহূত হয়। যেমন: They voted for independence of the nation.Rule-5: কোনো উদ্দেশ্য বা কর্ম বোঝাতে for ব্যবহূত হয়। যেমন:Are you learning English for pleasure?Rule-6: কোনো হেতু বা কারণ বোঝাতে for ব্যবহূত হয়। যেমন: Once Dhaka was famous for Muslin Cloth.Rule-7: কোনো কিছু লাভ করার উদ্দেশ্য বোঝাতে for ব্যবহূত হয়। যেমন:For more information, call this number.Rule-8: কোনো কিছুর বিনিময়ে বোঝাতে for ব্যবহূত হয়। যেমন: Copies are available for two dollars each.Rule-9: কোনো ব্যক্তি বা বস্তু যে স্থানে যাচ্ছে, তা বোঝাতে for ব্যবহূত হয়। যেমন:Is this the bus for North Bengal?Rule-10: সময়ের ব্যাপকতা বোঝাতে for ব্যবহূত হয়। যেমন: I am going away for a few days.Rule-11: নির্দিষ্ট সময়ে কোনো কিছু ঘটার কথা কিংবা আয়োজিত হওয়ার কথা, এমন বোঝাতে for ব্যবহূত হয়। যেমন: You have to face an appointment for May 12.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল