একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়াশোনা: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলিমদ্দি দফাদারপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের ‘কলিমদ্দি দফাদার’ গল্প থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। ১৯. ‘কলিমদ্দি দফাদার’ গল্পের কলিমদ্দিকে পাকসেনা ক্যাপ্টেন ‘কাফের’ বলে ধমক দেওয়ার উদ্দেশ্য কী ছিল? ক. কলিমদ্দিকে গালি দেওয়া খ. তাকে হেয় প্রতিপন্ন করা গ. তাকে তার অবস্থান স্মরণ করিয়ে দেওয়া২০. ‘কলিমদ্দি দফাদার’ গল্পে সাঁকো ও পুলের বর্ণনা দেওয়া হয়েছে কেন?ক. গ্রামীণ আর্থসামাজিক বাস্তবতা বোঝানোর জন্য খ. গল্পকে বাস্তবতা দেওয়ার জন্য গ. সাঁকো ও পুলের খারাপ অবস্থা ঘ. গ্রামীণ সংস্কৃতিকে বোঝানোর জন্য২১. কলিমদ্দি দফাদার নিচে পড়ে গিয়েছিল কেন?ক. পুল ভাঙা ছিল বলে খ. মুক্তিবাহিনীর সুবিধার জন্য গ. গোসল করার জন্য ঘ. লোক দেখানোর জন্য২২. ‘দফাদার, চৌকিদার, আনসাররাও কখনো কখনো মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছিল’—কীভাবে?ক. দখলদার বাহিনীর সামনেই খ. প্রত্যক্ষভাবে গ. পরোক্ষ কৌশলে ঘ. আড়ালে২৩. ‘দফাদার ভাই আপনেও?’ কথার মধ্য দিয়ে লেখক কী বোঝাতে চেয়েছেন?ক. আপনিও শেষ পর্যন্ত দলাদলি শুরু করলেন খ. শেষ পর্যন্ত আপনিও দল বদলালেন গ. আপনিও শেষ পর্যন্ত রাজাকার হলেন ঘ. শেষ পর্যন্ত আপনিও পাকসেনাদের হাতের পুতুল হলেন২৪. ‘টুয়া’ বলতে কী বোঝানো হয়েছে?ক. ঘরের চালের শীর্ষকে খ. গাছের শীর্ষকে গ. বাড়ির উঠানকে ঘ. রান্নার চুলাকে২৫. ‘খতরনাক’ শব্দের অর্থ কী? ক. বিপজ্জনক খ. ক্ষতিকারক গ. অমঙ্গলজনক ঘ. অপ্রত্যাশিত২৬. ‘বাড়ুই’ কথাটি দ্বারা ‘কলিমদ্দি দফাদার’ গল্পে কী বোঝানো হয়েছে? ক. কাঠমিস্ত্রি খ. আসবাব তৈরির মিস্ত্রি গ. ঘরের চাল ছাওয়া মিস্ত্রি ঘ. রাজমিস্ত্রি২৭. ‘নাও দাঁড়া’ শব্দের অর্থ কী?ক. গাঁয়ের মধ্য দিয়ে চলা সরু পথ খ. নৌকা চলার ছোট খালের মতো পথ গ. খেতের মধ্য দিয়ে সরু পায়ে চলা পথ ঘ. নৌকা দিয়ে চলাচল করা২৮. ‘ভাঙগুনতি’ কী? ক. নদীর পাড় খ. ভেঙে পড়া অংশ গ. নদীর পাড়ের ভাঙনশীল অংশ ঘ. পুকুর পাড়২৯. পাকসেনাদের নিধনের জন্য কলিমদ্দির গৃহীত কৌশলের মধ্যে তার চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ক. চতুরতা খ. বুদ্ধিদীপ্ততা গ. ধূর্ততা ঘ. স্বভাবসুলতা৩০. ‘কোন্দা’ শব্দের অর্থ কী? ক. বাঁশ দিয়ে তৈরি নৌকা খ. তালগাছ দিয়ে তৈরি নৌকা গ. কলাগাছ দিয়ে তৈরি ভেলা ঘ. নারকেলগাছ দিয়ে তৈরি ডিঙি৩১. ‘চরম দুর্দিনেও স্ফূর্তিবাজ মানুষ।’—কথাটির মাধ্যমে ফুটে উঠেছে কলিমদ্দি দফাদারের কোন গুনটি? ক. উদাসীনতা খ. রসবোধ গ. ধৈর্যশীলতা ঘ. হালকা স্বভাব৩২. গন্ধ বণিকেরা কোথায় বাস করে?ক. বড় রাস্তার ধারে খ. স্কুল ঘরের পাশে গ. শীতলক্ষ্যার তীর ঘেঁষে ঘ. বাজারের পশ্চিম-দক্ষিণে৩৩. গ্রামের বউঝিরা নদীর ঘাটে আসার আগে কোন বিষয়ে খোঁজখবর নিয়ে নেয়?ক. খানসেনাদের গতিবিধি ও অবস্থান খ. মুক্তিযোদ্ধাদের অবস্থান গ. নদীর ঘাটের পরিবেশ ঘ. বাজারের মানুষের গতিবিধি৩৪. ‘নিহত সঙ্গীকে পশ্চাতে ফেলে রেখে বাকি চারজন কোনোক্রমে ছাউনিতে ফিরে আসে।’—এর কারণ কোনটি?ক. মুক্তিবাহিনীর ভয়ে খ. নির্ঘাত মৃত্যুর ভয়ে গ. ধরা পড়ার ভয়ে ঘ. মানসম্মানের ভয়ে৩৫. কলিমদ্দি দফাদারের পরিবারে সদস্যসংখ্যা ছিল কত জন? ক. ৪ খ. ৫ গ. ৬ ঘ. ৯ জন৩৬. কিশোর রাখালকে মিলিটারিরা হত্যা করেছিল কেন? ক. সাহসী বলে খ. বাঙালি বলে গ. মুক্তি বলে ঘ. গুপ্তচর বলে৩৭. ‘চুপ রাও শালে কাফেরকা বাচ্চা কাফের’— উদ্ধৃতাংশের ভাষারীতি কোনটি?ক. হিন্দি খ. উর্দু গ. ফার্সি ঘ. সাধু৩৮. ‘দফাদার’ শব্দের অর্থ কী?ক. চৌকিদার খ. সর্দার গ. স্বেচ্ছাসেবক ঘ. মুক্তিযোদ্ধা৩৯. ১৬ ডিসেম্বর সন্ধ্যায় কলিমদ্দিকে কোথায় দেখা যায়? ক. ইউনিয়ন বোর্ডে খ. বাজারের চা স্টলে গ. পুলের ওপর ঘ. উঁচু টিলায়৪০. কলিমদ্দি দফাদার গল্পে কোন নদীর উল্লেখ আছে?ক. ধলেশ্বরী খ. শীতলক্ষ্যা গ. বুড়িগঙ্গা ঘ. ব্রহ্মপুত্র।নমুনা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: কলিমদ্দি দফাদার: ১৯. খ ২০. ক ২১. খ ২২. গ ২৩. ক ২৪. ক ২৫. ক ২৬. গ ২৭. খ ২৮. গ ২৯. খ ৩০. খ ৩১. গ ৩২. ঘ ৩৩. ক ৩৪. খ ৩৫. খ ৩৬. গ ৩৭. খ ৩৮. ক ৩৯. খ ৪০. খ।