একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়াশোনা: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঞ্জেরিপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘পাঞ্জেরি’ গল্প থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দাও। ১. জিন্দেগানির বা’ব বলতে কী বোঝানো হয়েছে?ক. জীবনের পর্যায়কে খ. জীবনের পরাজয়কে গ. জীবনের জয় হোক ঘ. জীবনের ক্ষয়কে২. ‘ঘন-শিয়া’ শব্দের অর্থ কী?ক. কালো মেঘ খ. নিবিড় কালো গ. ঘন কুয়াশা ঘ. কালো রাত্রি৩. ‘বন্দরে বসে যাত্রীরা দিন গোনে’—কিসের জন্য?ক. পরপারে যাওয়ার জন্য খ. নেতার আগমনের জন্য গ. জাহাজে ওঠার জন্য ঘ. নতুন সকালের জন্য৪. রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি? এই পঙিক্ততে মাত্রাসংখ্যা কত?ক. ৬+৬+২=১৪ খ. ৬+৪+৪= ১৪ গ. ৮+২+৪=১৪ ঘ. ৮+৩+৩=১৪৫. ‘পাঞ্জেরি’ কবিতার মূলভাব সার্থকভাবে ফুটে উঠেছে কীসে?ক. চিত্রকল্পে খ. ছন্দে গ. অনুপ্রাসে ঘ. রূপকে৬. ‘পাঞ্জেরি’ কিসের প্রতীক?ক. জাতির কর্ণধারের খ. ইসলামের গ. যৌবনের ঘ. তারুণ্যের৭. ‘পাঞ্জেরি’ কবিতা কোন ছন্দে রচিত?ক. মাত্রাবৃত্ত খ. গদ্যছন্দ গ. অক্ষরবৃত্ত ঘ. অমিত্রাক্ষর৮. কবি ফররুখ আহমদ জাতীর নেতৃত্বের সচেতন ভূমিকা প্রত্যাশা করেছেন কেন?ক. নেতৃত্ব পরিবর্তনে খ. সকল চাহিদা পূরণে গ. সংকট উত্তরণে ঘ. সঠিক পথ নির্বাচনে৯. সেতারা, হেলাল এখনো ওঠেনি জেগে, বলতে কী ইঙ্গিত দেওয়া হয়েছে?ক. আলোকময়তার খ. সম্ভাবনার গ. সৌন্দর্য সুষমার ঘ. নতুন দিনের ১০. ‘দেখেছে সভয়ে অস্ত গিয়াছে তাদের সেতারা শশী।’—‘পাঞ্জেরি’ কবিতায় ‘তাদের’ বলতে কী বোঝানো হয়েছে?ক. জাহাজচালকদের খ. মুসাফির দলকে গ. ভাগ্যবিড়ম্বিত জনতাকে ঘ. বন্দরের লোকজনকে১১. ‘রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?’—এ বাক্য ‘পাঞ্জেরি’ কবিতায় কতবার আছে?ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫১২. ‘চলেছি কোথায়? কোন সীমাহীন দূরে? তুমি মাস্তুলে আমি দাঁড় টানি ভুলে’ পরবর্তী পঙিক্ত কোনটি?ক. অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি খ. একাকী রাতের ম্লান জুলমাত হেরিগ. সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি ঘ. রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি১৩. ‘এখনো তোমার আসমান ভরা মেঘ’—পাঞ্জেরি কবিতায় এই আসমান বলতে কী বোঝানো হয়েছে?ক. আকাশ খ. পরিবেশ গ. জাতীয় জীবন ঘ. জাতির পথ প্রদর্শক১৪. ‘পাঞ্জেরি’ কবিতায় কবি কাকে আহ্বান জানিয়েছেন?ক. জাতির পথ প্রদর্শককে খ. জাহাজের নাবিককে গ. মুসাফিরকে ঘ. অগ্র পথিককে১৫. Allegory শব্দটির বাংলা প্রতিশব্দ কোনটি?ক. চিত্রকল্প খ. উপমা গ. রূপক ঘ. উৎপ্রেক্ষা১৬. ‘পাঞ্জেরি’ কবিতায় মুসাফির দলের অবস্থা কেমন ছিল?ক. উদ্বিগ্ন খ. নিগৃহীত গ. অসহায় ঘ. অত্যাচারিত।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালনমুনা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: পাঞ্জেরি: ১. ক ২. খ ৩. খ ৪. খ ৫. ঘ ৬. খ ৭. ক ৮. গ ৯. খ ১০. খ ১১. গ ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. ক।