যৌবনের গানপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের ‘যৌবনের গান’ কবিতা থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। # বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দাও।১৭. ‘কাক কোকিলকে তাড়িয়ে বেড়ায়’—এখানে কাক কী অর্থে ব্যবহার করা হয়েছে?ক. যৌবনের প্রতীক খ. বার্ধক্যের প্রতীক গ. তারুণ্যের প্রতীক ঘ. জয়ের প্রতীক১৮. ‘মার্তন্ড প্রায়’ শব্দের অর্থ কোনটি?ক. মর্তের মতো খ. সূর্যের মতো গ. সমুদ্রের মতো ঘ. চাঁদের মতো১৯. ‘যৌবনের সীমা পরিক্রমণ আজও আমার শেষ হয় নাই’—যৌবনের গান প্রবন্ধে এ মন্তব্য কার?ক. তরুণের খ. লেখকের গ. অভিযাত্রীর ঘ. সেবকের২০. ‘আমাদের কবীদের বাণী বহে ক্ষীণ ভীরু ঝরনাধারার মতো’—কবি কাজী নজরুলের এমন মতামতের কারণ কী? ক. তিনি বক্তৃতায় পটু নন খ. তাঁর মতো কবিরা বক্তৃতায় দক্ষ নয় গ. তাঁদের বক্তৃতায় জ্বালাময়ী কথায় ফুলঝুরি নেই ঘ. তাঁদের বক্তৃতা দিগ্বিজয়ী নয়২১. ‘অভিভূত’ শব্দটিতে ‘অভি’ উপসর্গটি কোন অর্থে ব্যবহূত হয়েছে?ক. সম্মুখ খ. পেছন গ. গমন ঘ. সম্যক২২. নিচের কোনটি যৌবনের মাতৃরূপ?ক. তথ্যপ্রযুক্তিতে দেশকে এগিয়ে নেওয়া খ. দেশের জন্য পারমাণবিক বিদ্যু ৎ কেন্দ্র স্থাপন করা গ. সিডর-কবলিত এলাকায় মানুষের বাড়িঘর নির্মাণ করা ঘ. দাবি আদায়ের জন্য আন্দোলন করা২৩. ‘আমি কবি, বনের পাখির মতো স্বভাব আমার গান করার’— উক্তিটিতে লেখক কী বুঝিয়েছেন?ক. যৌবনের উচ্ছলতা খ. মানব কল্যাণে ব্রতী হওয়া গ. তারুণ্যের প্রতি অকুণ্ঠ পক্ষপাত ঘ. গানের পাখির সঙ্গে কবিতার তুলনা২৪. মুসোলিনি কোন দেশের একনায়ক ছিলেন?ক. ইতালি খ. রাশিয়া গ. জার্মানি ঘ. তুরস্ক২৫. ‘যৌবনের মাতৃরূপ’ বলতে মায়ের কোন বৈশিষ্ট্যটি তুলে ধরা হয়েছে?ক. স্নেহ খ. ভালোবাসা গ. প্রশ্রয় ঘ. সেবা২৬. নজরুল যৌবনশক্তিকে আহ্বান জানিয়েছেন—। i. দেশ পরিচালনা করতে ii. দেশের সুখ-শান্তি ফিরিয়ে আনতে iii. পুরোনো সংস্কারকে ধ্বংস করতেকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii২৭. ‘দুঃখের তিমির কুন্তলা নিশীথিনীর সেই তো লীলাভূমি’—এখানে ‘লীলাভূমি’ বলতে কী বোঝানো হয়েছে?i. চারণভূমি ii. ক্রীড়াক্ষেত্র iii. বিচরণক্ষেত্রকোনটি সঠিক? ক. i ও ii খ. ii গ. ii ও iii ঘ. iii# নিচের অনুচ্ছেদটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও। ‘মোরা সিন্ধু জোয়ার কলকল/মোরা পাগলা ঝোরার ঝরা জল।/ কলকল কল ছলছল ছল/কলকল কল ছলছল ছল/ মোরা দিল খোলা খোলা প্রান্তর/মোরা শক্তি অটল মহীধর’২৮. চরণগুলোর ভাবের সঙ্গে যৌবনের গানের যে অংশের সাদৃশ্য তা হলো—।ক. তাহার হাসিতে গান, কান্নায় গান খ. যে চাঁদ সাগরে জোয়ার জাগায় গ. পবন-গতিকে পশ্চাতে ফেলিয়া উড়িয়া যায় ঘ. তাহাদের দেশ নাই, জাতি নাই, অন্য ধর্ম নাই২৯. উদ্দীপকে যৌবনের কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে?ক. ঔদ্ধত্য খ. চাঞ্চল্য গ. মাতৃরূপ ঘ. উদ্যম# নিচের অনুচ্ছেদটি পড়ে ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও। ‘আশা সে ত মরচিকা আমরা বলি/ওরা বলে আশাই জীবন, জীবনের শ্রী।’৩০. উদ্দীপকটিতে ‘যৌবনের গান’ প্রবন্ধে উল্লিখিত তরুণদের কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে?ক. সাহসিকতা খ. প্রত্যাশা গ. চঞ্চলতা ঘ. সাম্যবাদ# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: যৌবনের গান: ১৭. খ, ১৮. খ, ১৯. খ, ২০. ঘ, ২১. ঘ, ২২. গ, ২৩. খ, ২৪. ক, ২৫. ঘ, ২৬. ঘ, ২৭. গ, ২৮. গ, ২৯. খ, ৩০. খ,