একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়াশোনা: বাংলা ১ম পত্র ও ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলিমদ্দি দফাদারপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘কলিমদ্দি দফাদার’ গল্প থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। # বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দাও। ১. ‘আগুইনা চিতা’ কী?ক. হিংস্র প্রাণীবিশেষ খ. ভেষজ উদ্ভিদ গ. জ্বলন্ত শ্মশান ঘ. ক্ষিপ্রযোদ্ধা২. কলিমদ্দি দফাদারের বোর্ড অফিসটি কোথায়?ক. সদর রাস্তা সংলগ্ন খ. শীতলক্ষ্যার তীরে গ. রেলস্টেশনের পাশে ঘ. হাইস্কুলের পাশে৩. কলিমদ্দি দফাদার তাঁর কাজকে মর্যাদাপূর্ণ মনে করার কারণ কোনটি?i. মেম্বাররা আপনি বলে সম্বোধন করতেনii. থানার দারোগা সম্মান করতেনiii. দফাদারের কাজটি অনেক সম্মানেরকোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৪. খানসেনারা খতরনাক অবস্থার মধ্যে পড়ত কেন?ক. এ দেশের রাস্তাঘাট সম্পর্কে ধারণার অভাবেখ. মুক্তি সেনার এলোপাতাড়ি আক্রমণের কারণেগ. তাদের সাঁতার জানা ছিল নাঘ. তাদের গেরিলা ট্রেনিং ছিল না# নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।খালের ওপারে কাজলডাঙা গ্রাম। সকালে গিয়ে দেখা গেল গ্রামটি লন্ডভন্ড। ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ভিটেগুলো খাঁ-খাঁ করছে। পাশেই একটি খালের পাড়ে কিছু লাশ পড়ে আছে। রক্তের ধারা গিয়ে মিশেছে খালের পানিতে।৫. বর্ণিত চিত্রকল্পটি কলিমদ্দি দফাদার গল্পের যে ঘটনার প্রতিনিধিত্ব করে তা হলো—।i. খানসেনাদের নারকীয় হত্যাযজ্ঞii. মুক্তিযুদ্ধে শত্রু বাহিনীর অত্যাচারiii. খানসেনাদের যুদ্ধের দক্ষতাকোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৬. উল্লিখিত ঘটনার কাব্যিক দিক নিচের কোন কবিতাংশে প্রকাশ পেয়েছে?ক. স্বাধীনতা তুমি, অন্ধকারে খাঁ খাঁ সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক খ. তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস, বস্তি উজাড় হলো, রিকয়েলেস রাইফেল আর মেশিনগান খই ফোটাল যত্রতত্র গ. স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় ঘ. স্বাধীনতা তুমি, পতাকা শোভিত স্লোগানমুখর ঝাঁঝাল মিছিল৭. দুই মাইল যেতে পাঁচ মাইল ঘুরতে হয় কেন?ক. নাব্যতার কারণে খ. চরের কারণে গ. বর্ষার কারণে ঘ. পুলের কারণে৮. কলিমদ্দির বয়স কত? ক. ৪০ বছর খ. ৫০ বছর গ. ৬০ বছর ঘ. ৭০ বছর৯. কলিমদ্দি দফাদার কত বছর বয়সে দফাদারিতে ঢুকেছিল? ক. ১৯-২০ বছর খ. ২০-২১ বছর গ. ২০-২২ বছর ঘ. ২১-২২ বছর১০. ‘কলিমদ্দি দফাদার’ গল্পটিতে কী উদ্ভাসিত হয়েছে?i. পাকসেনাদের বর্বরতা ii. পাকসেনাদের নারী নির্যাতন iii. পাকসেনাদের আক্রমণকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii১১. ‘কলিমদ্দি দফাদার’ কোন জাতীয় গল্প?ক. রাজনৈতিক খ. সামাজিক গ. ঐতিহাসিক ঘ. মুক্তিযুদ্ধের১২. ‘কলিমদ্দি দফাদার’ ‘মুক্তিযুদ্ধ’ বলতে বলতে পচা তক্তাসমেত নিচে পড়ে গিয়েছিল কেন?ক. গোলাগুলির ভয়ে খ. পুল ভাঙা ছিল বলে গ. পাকসেনাদের সতর্ক করতে ঘ. মুক্তিবাহিনীকে সংকেত দিতে১৩. ‘ইয়ে বকরি বহুত খুব সুরত আওর তাজা, ওয়াপস জানে কে ওয়াকত সমঝে’—এ উক্তিতে খানসেনাদের চরিত্রের কোন বৈশিষ্ট্যটি ধরা পড়েছে? ক. নিষ্ঠুরতা খ. পাগলামি গ. হিংস্রতা ঘ. লোভাতুরতা১৪. মুক্তিযুদ্ধের ছবিকে ‘কলিমদ্দি দফাদার’ গল্পে কীভাবে উপস্থাপন করা হয়েছে? ক. পরোক্ষভাবে খ. প্রত্যক্ষভাবে গ. ইঙ্গিতময়ভাবে ঘ. গভীরভাবে১৫. ‘অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়’—‘কলিমদ্দি দফাদার’ গল্পে এ অভাগা কে?ক. কলিমদ্দি দফাদার খ. চেয়ারম্যান ও মেম্বার গ. হরিমতি ও সুমতি ঘ. সাইজদ্দি খলিফা১৬. ‘কলিমদ্দি দফাদার’ গল্পে খানসেনাদের দেখে আশপাশের লোকজন কী করে?ক. বাড়িঘর ছেড়ে আত্মগোপন করে খ. খানসেনাদের কাছে আত্মসমর্পণ করে গ. মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে আশ্রয় নেয় ঘ. দুর্বল প্রতিরোধ গড়ে তোলে১৭. ‘আর্থিক স্থিতির মতো সাঁকোর স্থিতিও বড় নড়বড়ে।’—এখানে কাদের আর্থিক স্থিতির কথা বলা হয়েছে? ক. শতকরা আশি জন গ্রামবাসীর খ. কলিমদ্দি দফাদারের পরিবারের গ. গ্রামের দরিদ্র মানুষদের ঘ. গ্রামে বসবাসকারী হিন্দু পরিবারগুলোর।১৮. হরিমতি ও সুমতি প্রাণভয়ে যে স্কুল ঘরে ঢুকেছিল, সেখানে ব্ল্যাকবোর্ডে খড়িমাটিতে কী লেখা ছিল?ক. একটি অসমাপ্ত অঙ্ক খ. একটি সমাপ্ত অঙ্ক গ. একটি অসমাপ্ত ইংরেজি বাক্য ঘ. একটি অসমাপ্ত বাংলা বাক্য।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালনমুনা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: কলিমদ্দি দফাদার: ১। খ ২। খ ৩। ক ৪। খ ৫। ক ৬। খ ৭। গ ৮। গ ৯। গ ১০। ঘ ১১। ঘ ১২। ঘ ১৩। ঘ ১৪। ক ১৫। গ ১৬। ক ১৭। ক। ১৮। ক।