শব্দ গঠনপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের রচনামূলক প্রশ্নোত্তর আলোচনা করব।রূঢ়ি শব্দ: যেসব প্রকৃতি ও প্রত্যয় নিষ্পন্ন শব্দ, প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ না বুঝিয়ে অন্য কোনো বিশেষ অর্থ অনুসারে বোঝায়, তাদের রূঢ়ি শব্দ বলে। যেমন:হাত+ই=হাতি [ব্যুৎপত্তিগত অর্থ: হাত, প্রচলিত অর্থ: হাতি, প্রাণীবিশেষ], জ্যাঠা+আমি=জ্যাঠামি [ব্যুৎপত্তিগত অর্থ জ্যাঠা বা চাচা, প্রচলিত অর্থ: পাকামি], কুশ+ল=কুশল [ব্যুৎপত্তিগত অর্থ: কুশ তোলে যে, প্রচলিত অর্থ; দক্ষ]।যোগরূঢ় শব্দ: একাধিক শব্দ বা ধাতুযোগে গঠিত শব্দ কিংবা সমাস-নিষ্পন্ন শব্দ যখন সমস্যমান শব্দের একটি অর্থ মাত্র বোঝায়, তখন তাকে যোগরূঢ় শব্দ বলে। যেমন: পঙ্কজ [যা পঙ্কে জন্মে]=পদ্ম [বিশেষ অর্থ], সরজ [যা সরোবরে জন্মে]=মৃত্যু [বিশেষ অর্থ],জলদ [যা জল দেয়]= মেঘ [বিশেষ অর্থ]।প্রশ্ন: শব্দ গঠন কাকে বলে? কী কী উপায়ে শব্দ গঠিত হয়, আলোচনা করো।অথবা, শব্দ গঠন বলতে কী বোঝ? বাংলা শব্দ গঠনের উপায়গুলো কী কী? দৃষ্টান্তসহ আলোচনা করো।উত্তর: অর্থপূর্ণ বর্ণ বা বর্ণসমষ্টিকে শব্দ বলে। যেমন: শ্রুতি ভালো মেয়ে। ঊর্মিলা কলা খায়। সেতু ঘরে আছে। এগুলোর প্রতিটিই এক একটি শব্দ। তাই শব্দকে ভাষার সম্পদ বলা হয়। এ সম্পর্কে শব্দ হচ্ছে মুখ্যত ভাব কিংবা অনুভূতির প্রতীক। এ প্রতীকের মাধ্যমে বাক্য রচিত হয়ে থাকে। বস্তুত শব্দের অর্থবৈচিত্র্যের জন্য এর রূপান্তর সাধিত হয়। এভাবে বিভিন্ন অর্থে ব্যবহারের উপযোগী করে তোলার জন্য শব্দ তৈরির প্রক্রিয়াকে ‘শব্দ গঠন’ বলা হয়। ‘শব্দ গঠন’ নিচের আটটি প্রক্রিয়া বা উপায়ে গঠিত হয়ে থাকে।উপসর্গ যোগে শব্দ গঠন: ধাতু বা মূল শব্দের আগে ‘প্র’, ‘পরা’ ইত্যাদি উপসর্গ যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়। অর্থাৎ উপসর্গের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। যেমন: অ+চেনা=অচেনা, বে+আদব = বেয়াদব, প্র+হার = প্রহার ইত্যাদি।প্রত্যয় যোগে শব্দ গঠন: ধাতু বা শব্দের পরে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়, অর্থাৎ প্রত্যয় যোগে নতুন শব্দ গঠিত হয়। যেমন:কাঁদ্+না=কান্না [কৃদন্ত শব্দ], চল্+অন্ত=চলন্ত [কৃদন্ত শব্দ],বোন+আই=বোনাই [তদ্ধিতান্ত শব্দ] ইত্যাদি।সন্ধির সাহায্যে শব্দ গঠন: দুই বা ততোধিক বর্ণ বা বর্ণসমষ্টি মিলিত হয়ে নতুন শব্দ গঠিত হয়। অর্থাৎ সন্ধির মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। যেমন: মহা+আশয়=মহাশয়, রবি+ইন্দ্র=রবীন্দ্র, নব+অন্ন=নবান্ন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল