কমলাকান্তের জবানবন্দিপ্রিয় শিক্ষার্থীরা, আজ কমলাকান্তের জবানবন্দি প্রবন্ধের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।প্রশ্ন: কমলাকান্তকে হলফ পড়াতে গিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছিল এবং যেভাবে মিটেছিল তা গুছিয়ে লেখো।উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কমলাকান্তের জবানবন্দি’ নামক রম্যজাতীয় ব্যঙ্গরচনার প্রধান চরিত্র কমলাকান্ত। প্রসন্ন গোয়ালিনীর গরু চুরির মামলায় কমলাকান্তের সাক্ষ্যগ্রহণে যে জটিলতা সৃষ্টি হয়েছিল তাই গল্পটির উপজীব্য।কমলাকান্ত আফিমখোর, নেশাগ্রস্ত এবং সাক্ষ্যদানের সময় কিছুটা অপ্রকৃতিস্থ। কিন্তু সমাজ সম্পর্কে তার সূক্ষ্ন পর্যবেক্ষণশীল দৃষ্টি সদাজাগ্রত। জবানবন্দি গ্রহণের পর সাক্ষীকে বিধিবদ্ধ রীতি অনুযায়ী যে হলফনামা পড়াতে হয় একজন মুহরি তা পড়াতে গেলেই গোলামাল বাঁধে। কারণ হলফের প্রথম বাক্যটি ছিল এ রকম, ‘পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া...’। কিন্তু কমলাকান্তের মতে পরমেশ্বরকে প্রত্যক্ষ জানা অসম্ভব। তাই এ মিথ্যা দিব্যি দিয়ে শপথ গ্রহণ কমলাকান্তের মতো তীক্ষ্ন বুদ্ধিমান মানুষের পক্ষে অসম্ভব। কমলাকান্ত তাই বিনয়ের সঙ্গে এ হলফনামা পড়তে অস্বীকার করল।হলফনামা পাঠ করতে গিয়ে মুহরি ব্যর্থ হলে এগিয়ে আসে উকিল। কমলাকান্ত পুনরায় এই হলফনামা পড়তে অস্বীকার করলে উকিলও হাল ছেড়ে বসে পড়েন। তখন বিচারকার্যে বিঘ্ন ঘটার সম্ভাবনা উপলব্ধি করে উপস্থিত হাকিম কমলাকান্তকে সহজ হলফনামা দিতে বলেন। এতেও প্রতিজ্ঞার বিষয় না জেনে প্রতিজ্ঞা করতে অস্বীকার করে কমলাকান্ত। অবশেষে প্রতিজ্ঞা শোনার পর সন্তুষ্ট হয়ে সে হলফনামা পাঠ করে।মূলত আপাতদৃষ্টিতে কমলাকান্তের কথোপকথন অসংগতি পূর্ণ হলেও এর অভ্যন্তরে রয়েছে গভীর পর্যবেক্ষণশীল জীবনদৃষ্টি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল