একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার পূর্ব বাংলাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘আমর পূর্ব বাংলা’ কবিতা থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। ১৫। ‘নবমেঘের সঞ্চার তন্বী-হূদয়ে যে আনন্দের সৃষ্টি করে, তাকে কবি সৈয়দ আলী আহসান কোন চিত্রকল্পটি দ্বারা বুঝিয়েছেন?ক. হূদয় ছুঁয়ে যাওয়া সিক্ত নীলাম্বরী খ. বর্ষায় অন্ধকারে অনুরাগ গ. কবরী এলো করে আকাশ দেখার মুহূর্ত ঘ. বিমুগ্ধ বেদনার শান্তি১৬। ‘সন্ধ্যার উন্মেষের মতো’ এটি একটি—ক. উপমা খ. চিত্রকল্প গ. রূপক ঘ. উ ৎ প্রেক্ষা১৭। ‘একগুচ্ছ স্নিগ্ধ অন্ধকারের তমাল’— চিত্রকল্পটি দ্বারা কী বোঝানো হয়েছে?ক. গভীর দেশাত্মবোধ খ. দেশের প্রতি গভীর মমতা গ. প্রকৃতির প্রতি ভালোবাসা ঘ. একান্ত ও অন্তরঙ্গ ইন্দ্রিয়ানুভূতির তীব্রতা১৮। সিক্ত নীলাম্বরী পরিহিতা নায়িকাটি কে?ক. রাধা খ. প্রিয়ংবদা গ. শকুন্তলা ঘ. অনুসূয়াস্তবকটি পড়ো এবং ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও:‘একি অপরূপ রূপে মা তোমায়/হেরিনু পল্লী জননীফুলে ও ফসলে কাদা-মাটি-জলে/ঝলমল করে লাবণী’১৯। উদ্দীপকের সঙ্গে ‘আমার পূর্ব বাংলা’ কবিতার সম্পর্ক কোথায়? ক. বাংলার চেতনায় খ. বাঙালির ভাবাবেগে গ. বাংলার রূপ ও সৌন্দর্যে ঘ. বাংলার শীতল ও শান্ত অনুভূতিতে২০। ‘আমার পূর্ব বাংলা’ কবিতাটির নিচের কোন চরণে উদ্দীপকের ভাব প্রকাশিত হয়েছে?ক. কবরী এলো করে আকাশ দেখার মুহূর্ত খ. কত দশা বিরহিণীর এক দুই তিন দশটি গ. অজস্র ফুলের বন্যা অফুরন্ত ঘ. আমার পূর্ব বাংলা একগুচ্ছ স্নিগ্ধ অন্ধকারের তমাল২১। বাংলাদেশের রূপবৈচিত্র্য কবির অনুভূতিতে কী নিয়ে উপস্থিত? ক. বৈচিত্র্য ও বৈশিষ্ট্য খ. সবুজ-শ্যামল প্রকৃতির রূপ গ. বহুমাত্রিকতা ও বৈচিত্র্য ঘ. বর্ষাস্নাত নীলাভ বাংলার দৃশ্যকল্প২২। ‘হূদয় ছুঁয়ে যাওয়া সিক্ত নীলাম্বরী’—চিত্রকল্পটি দ্বারা কবি কোন অনুভূতি প্রকাশ করেছেন?ক. অফুরন্ত আনন্দ খ. বিষণ্নতার মাসে প্রশান্তির আভাস গ. প্রেমের অনুরাগের ঐতিহ্য হূদয়াবেগ ও রূপমুগ্ধতা২৩। নায়িকার নীল শাড়ি নায়কের মনে কিসের জন্ম দেয়? ক. গভীর প্রেম খ. গভীর ভালোবাসা গ. গভীর অনুরাগ ঘ. গভীর অনুভূতি২৪। ‘যে দেহের উপমা স্নিগ্ধ তমাল’—‘আমার পূর্ব বংলা’ কবিতায় এর পরের চরণ কোনটি?ক. ঘুমের অলসতায় চোখ বুঁজে আসার মতোখ. তুমি আমার পূর্ব বাংলা গ. অজস্র ফুলের বন্যা অফুরন্ত—ঘ. পুলকিত সচ্ছলতায়, প্রগাঢ় নিকুঞ্জ—২৫। কবি সবুজ -শ্যামল পূর্ব বাংলাকে কেমন আবাসরূপে কল্পনা করেছেন?ক. ইট-কাঠ দিয়ে তৈরি আবাস খ. ছন ও খড় দিয়ে তৈরি আবাস গ. পাতায় ছাওয়া লতায় ঘেরা অনুপম আবাস ঘ. পাতা দিয়ে তৈরি আবাস২৬. ‘তুমি আমার পূর্ব বাংলা’—এ পঙিক্তটিতে ‘আমার’ শব্দটি কোন পদ?ক. পূর্বপদ খ. সর্বনাম গ. অব্যয় ঘ. সম্বন্ধ পদ২৭। কবি পূর্ব বাংলাকে প্রগাঢ় নিকুঞ্জ বলেছেন কেন?ক. ফুলে ফুলে শোভিত বলে খ. শান্তির নীড় বলে গ. সবুজ পাতায় ছাওয়া বলে ঘ. অনুকূল আবহাওয়া বলে২৮। ‘কনকলতা’ শব্দটি কী অর্থে ব্যবহূত হয়েছে?ক. মাধবীলতা খ. গুল্মলতা গ. সবুজ পাতা ঘ. স্বর্ণলতা২৯। সৈয়দ আলী আহসানের কবিতার ভাববস্তুতে পাওয়া যায়—i. ঐতিহ্য সচেতনতা ii. সৌন্দর্যবোধ ও দেশপ্রীতি iii. মাতৃভাষার প্রতি সুগভীর দরদ ও শ্রদ্ধাবোধনিচের কোনটি সঠিক?ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iiiউদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও:‘এমন স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়;কোথায় এমন হরি ৎ ক্ষেত্র আকাশ তলে মেশে?--- --- --- --- ----পুষ্পে পুষ্পে ভরা শাখা; কুঞ্জে কুঞ্জে গাহে পাখি,গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে—’৩০। ‘আমার পূর্ব বাংলা’ কবিতায় উদ্দীপকের ‘হরি ৎ ক্ষেত্র’ শব্দটি ওই কবিতার কোন শব্দের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?ক. নীলাম্বরী খ. স্নিগ্ধ তমাল গ. নিকুঞ্জ ঘ. কনকলতা।নমুনা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: আমার পূর্ব বাংলা: ১৫. গ ১৬. ক ১৭. ঘ ১৮. ক ১৯. গ ২০. গ ২১. গ ২২. ঘ ২৩. গ ২৪. খ ২৫. গ ২৬. ঘ ২৭. গ ২৮. ঘ ২৯. খ ৩০. গ।