একুশের গল্পপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘একুশের গল্প’ গল্প থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। ১. তপুর প্রিয় বিষয় কী ছিল? ক. বই পড়া খ. গল্প বলা গ. কঙ্কাল দেখা ঘ. মিছিল করা২. ‘ওর মাও চিনতে পারবে না ওকে।’ কারণ—ক. অসুখে তপু কঙ্কালসার হয়ে গেছেখ. ঘটনাক্রমে তপুর কঙ্কাল ফিরে এসেছেগ. অত্যাচার করে পুলিশ ফিরিয়ে দিয়েছে তপুকেঘ. দীর্ঘ সময় অভুক্ত থেকে নিরুদ্দেশ তপু ফিরে এসেছে৩. ‘রাঙা ঠোঁটের উপর যে মৃদু হাসিটুকু মাখানো ছিল এখনকার অনাবৃত দন্তসার বিকট হাস্যের সঙ্গে তার কোন তুলনাই হয় না’—উদ্ধৃতির অংশটুকু ‘একুশের গল্প’-এর কোন চরিত্রের সঙ্গে মিল আছে?ক. রাহাতের খ. তপুর গ. রেণুর ঘ. লেখকের৪. কোন জীবনের প্রতি তপুর অফুরন্ত আগ্রহ ছিল?i. সুশৃঙ্খল সামরিক জীবনের প্রতিii. অর্থ-ঐশ্বর্যে সমৃদ্ধ কেতাদুরস্ত জীবনের প্রতিiii. প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নির্জন জীবনের প্রতিকোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ঘ. iii# নিচের উদ্দীপকটি পড়ো এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাওস্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেনের পেছনে লেখা: স্বৈরাচার নিপাত যাক/গণতন্ত্র মুক্তি পাক৫. নূর হোসেনের সঙ্গে ‘একুশের গল্প’-এর কোন চরিত্রের মিল লক্ষ করা যায়?ক. রেণুর খ. রাহাতের গ. লেখকের ঘ. তপুর৬. নূর হোসেনের সঙ্গে তপুর ঐক্যের বিষয় কোনটি?ক. পেছনে ‘গণতন্ত্র মুক্তি পাক’—লেখা নিয়ে পুলিশের গুলিতে আত্মাহুতি। খ. ‘জয় বাংলা’ বলে স্লোগান দিতে দিতে মিলিটারির গুলিতে মৃত্যুবরণ।গ. ‘রাষ্ট্র ভাষা বাংলা চাই’—লেখা প্ল্যাকার্ড নিয়ে পুলিশের গুলিতে আত্মাহুতি। ঘ. স্বৈরাচারবিরোধী মিছিলে গিয়ে পুলিশের গুলিতে আত্মাহুতি।৭. তপুকে শেষবারের মতো কবে দেখা গিয়েছিল?ক. ছয় বছর আগে খ. তিন বছর আগেগ. দুই বছর আগে ঘ. চার বছর আগে৮. তপুকে শেষবারের মতো কোথায় দেখা গিয়েছিল?ক. ঢাকা মেডিকেলের চত্বরে খ. হলের রুমেগ. শাহবাগ মোড়ে ঘ. হাইকোর্ট মোড়ে৯. ‘একুশের গল্প’-এর কথক কে?ক. তপু খ. রাহাত গ. রেণু ঘ. লেখক১০. ‘একুশের গল্প’-এর নায়ক তপু খোঁড়া হয় কিসে?ক. পোলিও আক্রান্ত হয়ে খ. জন্মগতভাবে গ. গাছ থেকে পড়ে গিয়ে ঘ. ট্রেন দুর্ঘটনায়১১. ‘একুশের গল্প’ নামকরণটি গল্পের—ক. চরিত্রনির্ভর খ. কাহিনিনির্ভর গ. প্রেক্ষাপটনির্ভর ঘ. বিশেষ ঘটনানির্ভর১২. ‘টিবিয়া ফেবুলা’ কী? ক. দুটি অঙ্গের নাম খ. দুটি স্নায়ু গ. জঙ্ঘাস্থি ও অণুজঙ্ঘাস্থি ঘ. দুটি অস্থি১৩. ‘তুবড়ি’ শব্দের অর্থ হলো—ক. এক ধরনের বাজি খ. তবলার শব্দ গ. অনর্গল কথা ঘ. বাগ্মিতা১৪. তপুর বাঁ পা’টা কত ইঞ্চি ছোট ছিল?ক. দেড় ইঞ্চি খ. দুই ইঞ্চি গ. আড়াই ইঞ্চি ঘ. তিন ইঞ্চি১৫. ‘বিয়ে করবে না তো কি সারা জীবন বিধবা হয়ে থাকবে নাকি মেয়েটা’—এ কথার মাধ্যমে ‘একুশের গল্প’-এর সানুর কোন ধরনের মানসিকতা ফুটে উঠেছে।ক. প্রগতিশীল খ. উদার গ. আধুনিক ঘ. মানবিক১৬. ‘তপু’ ইতিহাসের চরিত্র না হলেও গল্পকার এ চরিত্রের মাধ্যমে প্রকল্প করেছেন—ক. প্রতীকী তা ৎ পর্য ও ইতিহাসকে খ. ভাষা আন্দোলনের অজানা শহীদকেগ. সর্বজনীন চরিত্রের প্রতীক হিসেবে ঘ. গল্পের রাজা হিসেবে১৭. ‘একুশের গল্প’-এ তপু চরিত্রটি রেণুর উপস্থিতিতে কী গুণসমৃদ্ধ হয়ে উঠেছে?ক. প্রেমিক খ. আবেগী গ. দার্শনিক ঘ. মানবিক১৮. ‘পলকহীন চোখ জোড়া দিয়ে অশ্রুর ফোয়ারা নেমেছিল তার’—এর মাধ্যমে রেণুর যে মনোভাব প্রকাশিত হয়েছে তা হলো—ক. অব্যক্ত বেদনা চোখের পানি হয়ে বের হয়ে আসাখ. স্বামী হারানোর বেদনায় বিহ্বলতাগ. মনের ক্ষোভ কান্না হয়ে বের হওয়াঘ. চোখের জলে প্রতিবাদ জানানো। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালনমুনা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: একুশের গল্প: ১. খ ২. খ ৩. খ ৪. খ ৫. ঘ ৬. গ ৭. ঘ ৮. ঘ ৯. ঘ ১০. খ ১১. ক ১২. গ ১৩. ক ১৪. খ ১৫. ঘ ১৬. খ ১৭. ক ১৮. খ।