একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, রূপনগর মডেল কলেজ, ঢাকাজীবন-বন্দনা  প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ১ম পত্রের জীবন-বন্দনা কবিতার একটি প্রশ্নোত্তর আলোচনা করা হলো। উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।তোমায় প্রণাম করি জুড়ি দুই করবন্ধ্যা পৃথিবী আবাদ করলে বজ্রমুষ্টিধরদুপায়ে ঝড়ের গতি ছুটিছ উধাওগ্রহ থেকে গ্রহান্তরে দলি নীহারিকা।পুষিলে সাগর তুমি, মরুকে রসালেগড়িতে আবাসভূমি পর্বত, উড়ালে।ক) ‘জীবন-বন্দনা’ কবিতার উৎস কী?খ) ‘কাটি অরণ্য রচিয়া অমরাবতী’ বলতে কী বোঝানো হয়েছে? বর্ণনা করো।গ) কবিতাংশটির প্রথম চরণ দুটিতে ‘জীবন-বন্দনা’ কবিতার কোন প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।ঘ) কবিতাংশটিতে ‘জীবন-বন্দনা’ কবিতার মর্মবাণীই প্রতিফলিত হয়েছে—মন্তব্যটি যাচাই করো।উত্তর: ক) ‘জীবন-বন্দনা’ কবিতাটি নজরুলের ‘সন্ধ্যা’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।উত্তর: খ) ‘কাটি অরণ্য রচিয়া অমরাবতী’ বলতে অরণ্য বা বন কেটে পরিষ্কার করে, নগর বা উন্নত জনপদ গড়ে তোলার কথা বলা হয়েছে।একসময় পুরো পৃথিবী অরণ্য বা বনভূমি ছিল। শ্রমজীবী মানুষ বনের গাছপালা কেটে, শিকড় উপড়ে ভূমিকে মুক্ত করেছে। তারপর সেখানে গড়ে তুলেছে জনপদ বা নগর। একসময় নানা সুযোগ-সুবিধা যুক্ত হয়ে এই নগর বা জনপদই হয়ে উঠেছে সুখ-শান্তির আবাস—স্বর্গপুরী বা অমরাবতী। উত্তর: গ) কবিতাংশের প্রথম চরণ দুটিতে ‘জীবন-বন্দনা’ কবিতার ফসল ফলানোর কঠিন প্রচেষ্টার কথা বলা হয়েছে। একসময় পৃথিবীর মাটি ছিল কঠিন—ছিল বনে-জঙ্গলে পূর্ণ, ছিল শ্বাপদ সঙ্কুল। এই মাটি আবাদ করা ছিল আরও কঠিন। এ জন্য সাহসী ও শ্রমজীবী মানুষকে গাছপালা কাটতে হয়েছে, শিকড় উপড়ে ফেলতে হয়েছে, কঠিন মাটি কুপিয়ে নরম করতে হয়েছে। তাদের হাতে-পায়ে কড়া পড়েছে। তবুও থামেনি। রক্ত ও ঘামের বিনিময়ে মাটি আবাদ করে সেখানে ফলিয়েছে ফুল, ফল ও ফসল। কৃষক-শ্রমিকের এই প্রচেষ্টার ফলে পৃথিবী হয়ে উঠেছে অনুপম সুন্দর, পুষ্পময় ও মনোমুগ্ধকর।‘জীবন-বন্দনা’ কবিতার মতো কবিতাংশের প্রথম দুটি চরণেও রয়েছে সাহসী ও শ্রমনিষ্ঠ মানুষ—কঠিন হাতে কীভাবে কঠিন ও বন্ধ্যা পৃথিবীকে আবাদযোগ্য করে তুলেছে; ফুল, ফল, ফসলে ভরিয়ে তুলেছে; শোভাময় করে তুলেছে ধরণি। বন্ধ্যা অপবাদ ঘুচিয়েছে চিরকালের জন্য।উত্তর: ঘ) কবিতাংশটিতে ‘জীবন-বন্দনা’ কবিতার মর্মবাণীই প্রতিফলিত হয়েছে—কথাটি যথার্থ ও যুক্তিযুক্ত। কেননা তারুণ্যের অসীম সাহস্য ও বিপুল প্রাণশক্তিকে মানবমুক্তির জন্য সার্থকভাবে প্রয়োগের কথাই এখানে উচ্চারিত হয়েছে। পৃথিবীকে মানোরম ও সুন্দর করে তুলতে এবং মানবকল্যাণে যারা অকাতরে আত্মাহুতি দিয়েছে, কবি তাদের জয়গান গেয়েছেন। আর সুকঠিন কর্মযজ্ঞের মাধ্যমে তারুণ্যদীপ্ত ঊর্ধ্বশির মানুষ সাহস ও মেধার পরিচয় দিয়ে জীবন উৎসর্গ করেছে। শ্রমনিষ্ঠ মেহনতি কৃষকের দৃঢ় কঠিন হাতের কবলে পড়ে পৃথিবীর মাটি উপহার দেয় ফুল, ফল ও ফসল। শ্বাপদসঙ্কুল বনপথে গড়ে তোলে মনোরম জনপদ।যিশুর মতো মানুষে মানুষে মৈত্রী, সৌহার্দ্য ও প্রেমের বাণী যাঁরা প্রচার করেন, কবি তাঁদের বন্দনা করেন। অসীম সাহস ও বিপুল প্রাণশক্তি নিয়ে যাঁরা দুর্লঙ্ঘ পর্বত জয় করেন, সাগর ভরাট করে নগর গড়েন, মেরুর বুকে অভিযান চালান, প্রাণের উৎস খোঁজেন গ্রহ-গ্রহান্তরে, কবি তাঁদের তারুণ্যশক্তিদীপ্ত জীবনের প্রশংসা করেন অকুণ্ঠ চিত্তে।কবিতাংশে ‘জীবন-বন্দনা’ কবিতার মূল সুরই প্রতিধ্বনিত হয়েছে। বজ্রমুষ্টি ধারণকারী তারুণ্যশক্তি বন্ধ্যা পৃথিবীকে আবাদ করে ফুল-ফসলে সুশোভন করে তুলেছে। ঝড়ের গতিকে ছাপিয়ে ছুটে চলেছে গ্রহ-গ্রহান্তরে প্রাণের সন্ধানে, বৃহত্তর মানবকল্যাণে। বুদ্ধিমান তারুণ্যশক্তি সাগর ভরাট করে বসিয়েছে নগর আর মরুর বুকে সেচের মাধ্যমে গড়ে তুলেছে বনভূমি—ফুল-ফসলের মেলা। শুধু তা-ই নয়, তারা প্রয়োজনে বিস্ফোরণের মাধ্যমে পর্বত উড়িয়ে সেখানে গড়ে তুলেছে শান্তির আবাসভূমি।ধরণিকে ফুল-ফসলে ভরিয়ে দিতে এবং মানবকল্যাণে তারুণ্য শক্তির সাহস, মেধা ও শ্রমশক্তির প্রশস্তি উদ্ধৃত কবিতাংশে এবং ‘জীবন-বন্দনা’ কবিতায় প্রতিফলিত হয়েছে।