একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি, উন্নয়নের অন্তরায় ও উত্তরণের পথপ্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবই/এটাই হোক মোদের স্লোগানপকেটে কালো টাকা/মুখোশে মুখ ঢাকাতাদের মুখোশ মোরা খুলব/নীতির আড়ালে যারালুকিয়ে আছে তারা/জনতার কাছে তুলে ধরব।’৭১-এ মোরা স্বাধীনতা এনেছি/আরও একটি স্বাধীনতা চাইসোনার বাংলাদেশে/দেখব অবশেষেদুর্নীতি বলতে কিছু নাই।ক) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস কোন তারিখে পালিত হয়?খ) বাজার অস্থিতিশীলতার পেছনে সিন্ডিকেটের প্রভাব ব্যাখ্যা করো।গ) ‘পকেটে কালো টাকা’ ‘মুখোশে মুখ ঢাকা’—এখানে কবি কাদের উদ্দেশে এ কথা বলেছেন?‘দুর্নীতি, উন্নয়নের অন্তরায় ও উত্তরণের পথ’ প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো।ঘ) কবিতায় ব্যক্ত প্রত্যয়টি যেন স্বাধীনতা অর্জনে যুব সমাজের ভূমিকার প্রতিচ্ছবি—তোমার পঠিত প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো।উত্তর: ক. ডিসেম্বরের ৯ তারিখ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। উত্তর: খ. দুর্নীতিপ্রবণ দেশসমূহে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চোখে পড়ার মতো একটি বিষয়। আর এ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে রয়েছে ব্যবসায়ী সিন্ডিকেট। তারাই বাজারব্যবস্থাকে সদাসর্বদা অস্থিতিশীল রাখে। সিন্ডিকেট কখনো ভোগ্যদ্রব্য মজুদ রেখে, আবার কখনো গুজব ছড়িয়ে বাজারকে অস্থির করে তোলে এবং পাশাপাশি অধিক মূল্যে পণ্য বিক্রয় করে অবৈধ টাকা হাতিয়ে নেয়। এমনকি, তারা বাজারব্যবস্থা অস্থিতিশীল করার মাধ্যমে অল্প সময়ে গাড়ি-বাড়ির মালিক বনে যায়। তারা দেশের শত্রু, জাতির শত্রু। উত্তর: গ. ‘পকেটে কালো টাকা’ ‘মুখোশে মুখ ঢাকা’—এখানে কবি তাঁদের কথা বলেছেন, যাঁরা ক্ষমতা ও শক্তির অপব্যবহার করে কালো টাকার মালিক হয়েছেন।তাঁরা জনতার শত্রু; তাঁরা দেশের শত্রু, তাঁরা জাতির শত্রু এবং মানবতার শত্রু। ‘দুর্নীতি, উন্নয়নের অন্তরায় ও উত্তরণের পথ’ শীর্ষক প্রবন্ধে উল্লিখিত বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ধারা ২(৩) মোতাবেক তাঁরা দুর্নীতিবাজ। রাষ্ট্রীয় ক্ষমতা নিজ স্বার্থে ব্যবহার, সরকারি ভয়ে অতিরিক্ত মূল্য দেখিয়ে অর্থ আত্মসাৎ, ঘুষ বা কমিশনের বিনিময়ে দেশি-বিদেশি কোম্পানিকে ব্যবসায় করার সুযোগ প্রদান, সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে অর্থ উপার্জন; বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসহ প্রায় সর্বক্ষেত্রে ঘুষের লেনদেন করে তাঁরা কালো টাকার মালিক হয়েছেন। অথচ সমাজে তাঁরা ঘৃণিত নয়; বরং সম্মানিত। সবাই তাঁদের সালাম দেয়। আর কথাবার্তায় তাঁরা যেন এ যুগের সর্বশ্রেষ্ঠ সাধুপুরুষ। তবে এ কথা সন্দেহাতীতভাবে প্রতীয়মান হয় যে তাঁদের দুর্নীতি তথা অপকর্মের পেছনে আদর্শহীন রাজনীতির পরোক্ষ কিংবা প্রত্যক্ষ ইন্ধন রয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে তাঁদের অর্জিত সম্পদ ও সম্পত্তি সরকারি উদ্যোগে বাজেয়াপ্ত করে জনকল্যাণমূলক কাজে ব্যয় করা উচিত। উত্তর: ঘ. আমাদের সমাজব্যবস্থার যে দিকেই তাকাই না কেন, সর্বক্ষেত্রেই দুর্নীতি যেন জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। দুর্নীতি, স্বজনপ্রীতি আর কালো টাকার ছড়াছড়ি আমাদের প্রাত্যহিক জীবনব্যবস্থাকে গ্রাস করছে প্রতিনিয়ত। আমরা যেন দুর্নীতির বেড়াজালে আবদ্ধ হয়ে যাচ্ছি। তথাপি আমরা নিরাশ কিংবা আশাহত নই। কেননা আমাদের রয়েছে দুর্জয় তারুণ্য। ১৯৭১ সালে আমরা যে ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি, তার পেছনেও ছিল দুর্জয় তারুণ্য। আজ আমরা দুর্নীতির গহিনে হাবুডুবু খেলেও আমাদের দুর্জয় তারুণ্য জীবন বিলিয়ে হলেও তা থেকে দেশ এবং জাতিকে উদ্বুদ্ধ করবে। এ তারুণ্য দমে যাওয়ার নয়। এ তারুণ্যই আমাদের অনেক কিছু দিয়েছে। ’৫২, ’৬২, ’৬৯ ও ’৭১ সালে তারুণ্যের জয়গানেই মুখরিত যেন। তবে আজকের দুর্জয় তারুণ্য যে সমাজব্যবস্থা ছিনিয়ে আনবে, তা হলো দুর্নীতি ও স্বজনপ্রীতিমুক্ত সমাজব্যবস্থা তথা বাঙালি জাতির কাঙ্ক্ষিত অর্থনৈতিক মুক্তি। আর এ অর্থনৈতিক মুক্তির পূর্বশর্তই হলো সমূলে দুর্নীতিকে উচ্ছেদ করা। যত দিন আমাদের সমাজ থেকে দুর্নীতিকে উচ্ছেদ করা যাবে না, তত দিন আমরা অর্থনৈতিক মুক্তি পাব না। এ যে অতি বাস্তব, এ যে অতি চিরন্তন। পরিশেষে আমাদের দুর্জয় তারুণ্যকে আমি অগ্রিম সাধুবাদ জানাই।