একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, ট্রাস্ট কলেজ, ঢাকাভাষাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ব্যাকরণ অংশের ভাষা নিয়ে আলোচনা করব।বাংলা ভাষা: মানবজাতি মনের ভাব প্রকাশ করার জন্য বাগ্যন্ত্রের সাহায্যে অন্যের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনিসমূহ উচ্চারণ করে থাকে, তাকে ভাষা বলে। সাধারণত কোনো বিশেষ দেশ বা দেশবাসী বা জাতির নাম অনুসারে বিশেষ ভাষার নামকরণ হয়ে থাকে। সে ক্ষেত্রে বাঙালি জাতি যে ভাষার সাহায্যে নিজেদের মনের ভাব আদান-প্রদান করে, তার নাম বাংলা ভাষা। আমাদের মুখের ভাষা বাংলা। বাংলা আমাদের মাতৃভাষা।ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, ‘বাঙালি যে ভাষা ব্যবহার করে, তাহার নাম বাঙ্গালা ভাষা।’ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, ‘বিশেষ কোনো মানস-সমাজে ব্যবহূত এইরূপ শব্দের বা পদের সমষ্টি লইয়া সেই সমাজের মধ্যে প্রচলিত ভাষা গঠিত হইয়া থাকে। বাঙ্গালাদেশে জাতি এবং ধর্ম নির্বিশেষে বাঙালি জনসমাজে ব্যবহূত শব্দ লইয়া বঙ্গভাষা বা বাঙ্গালা ভাষা গঠিত হয়।’বাংলাদেশের বিভিন্ন জেলার বাংলায় বিভিন্ন আঞ্চলিক ভাষা প্রচলিত থাকলেও তা মূলত বাংলা ভাষা। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা। বাংলা কেবল বাংলাদেশের ভাষা নয়। বাংলাদেশের বাইরে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা ও বিহারের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের ভাষাও বাংলা। বর্তমানে পৃথিবীতে পঁচিশ কোটির অধিক লোকের মুখের ভাষা বাংলা।বাংলা ভাষারীতি: অধিকাংশ ক্ষেত্রে সাহিত্যের ভাষা মুখের ভাষা থেকে কিছুটা পৃথক হয়ে থাকে। যে সাহিত্যের ভাষা উন্নতচিন্তা কল্পনা ও অনুভূতিকে প্রকাশ করে, তা অপেক্ষাকৃত মার্জিত, পরিকল্পিত ও সুবিন্যস্ত। অন্যদিকে যে মুখের ভাষা আমরা দৈনন্দিন জীবনে পথে-ঘাটে-হাটে-বাজারে সাংসারিক কর্মক্ষেত্রে ব্যবহার করি, তা অপেক্ষাকৃত অপরিকল্পিত, অবিন্যস্ত ও এলোমেলো।পৃথিবীর বহু উন্নত ভাষার মতো বাংলা ভাষায়ও দুই ধরনের ভাষারীতি বিদ্যমান। এই দুটি রীতিই মানুষের ভাব প্রকাশের বাহন। এই রীতি বিভিন্ন রূপ ও প্রকাশভঙ্গির মধ্য দিয়ে ফুটে ওঠে। রীতি দুটি হলো: ক. মৌখিক বা কথ্যরীতি খ. লৈখিক বা লেখ্যরীতি‘কথ্য’ শব্দটি প্রচলিত হয়েছে ‘কথা’ থেকে, অর্থাৎ যে ভাষায় আমরা সব সময় কথাবার্তা বলি, তা-ই হলো কথ্য ভাষা। অঞ্চলভেদে এই কথ্য ভাষার রূপ ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। কথ্য ভাষার এই আলাদা আঞ্চলিক রূপই হলো আঞ্চলিক বা উপভাষা।‘লেখ্য’ শব্দটি এসেছে ‘লেখা’ থেকে। অর্থাৎ যে ভাষায় আমরা বক্তব্য বিষয় লিখে প্রকাশ করি, তা-ই হলো লেখ্য ভাষা। এই লেখ্য ভাষারও দুটি রূপ বা রীতি আছে। যেমন: ক. সাধু রীতি খ. চলিত রীতি।বাংলা ভাষালৈখিক মৌখিক সাধু চলিত চলিত আঞ্চলিক(সর্বজনস্বীকৃত লেখ্য রূপ) (সর্বজনস্বীকৃত আদর্শ চলিত রূপ) (উপভাষা)[ছক: বাংলা ভাষার রীতিভেদ]# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল