বাংলাদেশপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের ‘বাংলাদেশ’ কবিতা থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। ১৬. ‘বাংলাদেশ’ কবিতাটি কয় মাত্রার ছন্দে রচিত?ক. ১৬ খ. ১৭ গ. ১৮. ঘ. ২০১৭. ‘ওরা কারা বুনো দল ঢোকে।’ এখানে কারা ‘বুনোদল’?ক. পাকিস্তানিরা খ. বাংলাদেশিরা গ. ভারতীয়রা ঘ. আমেরিকানরা১৮. পাকিস্তানিদের কাপুরুষ বলা হয়েছে কেন?ক. তারা সাহসহীন বলে খ. নিরস্ত্র বাঙালিদের হত্যা করেছিল বলে গ. বাঙালির ওপর অত্যাচার করেছিল বলে ঘ. তারা অন্যায়কারী বলে ১৯. ‘বাংলাদেশ’ কবিতাটির প্রথম স্তবকে ফুটে উঠেছে—।ক. বাংলার জনগণের কথা খ. বাংলা ভাষা ও সংস্কৃতির কথা গ. মুক্তিযুদ্ধের কথা ঘ. ভাষা আন্দোলনের কথা২০. ‘বাংলাদেশ’ কবিতায় দ্বিতীয় স্তবকে ফুটে উঠেছে—।ক. জনগণের কথা খ. সংস্কৃতির কথা গ. জনগণের কথা ঘ. মুক্তিযুদ্ধের কথা২১. ‘বাংলাদেশ’ কবিতার ফুটে উঠেছে—।i. মুক্তিযুদ্ধের কাহিনি ii. হাজার বছরের ঐতিহ্য iii. বাংলাদেশের প্রকৃতি কোনটি সঠিক? ক. i.খ. ii. গ. i ও iii ঘ. i, ii ও iii২২. ‘বাংলাদেশ’ কবিতায় কোন ধানের উল্লেখ আছে?ক. আউশ ধান খ. বোরো ধান গ. আমন ধান ঘ. শালিধান২৩. ‘চতুর্গুণ হিন্দু মুসলমান বলতে কবি কী বুঝিয়েছেন?ক. হিন্দু মুসলমানের সংখ্যা খ. সারা বিশ্বের মানুষ গ. বাঙালির গাণিতিক হিসাব ঘ. সারা বিশ্বের হিন্দু মুসলমান বাঙালি২৪. ভেদি মরুপথ গিরি পর্বত/ যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজেউপরের চরণগুলোর সঙ্গে সাদৃশ্য রয়েছে—।i. বহু মিশ্র প্রাণের সংসারে ii. অনন্ত অগাধ মূর্তি জাগে iii. কোটি মানুষের সমবায়ী সভ্যতাকোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. iii# উদ্দীপকটি পড়ো এবং ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।‘তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ার প্রভুর বাস্তভিটাভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করল একটা কুকুরতুমি আসবে বলে হে স্বাধীনতা,অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।’২৫. স্তবকটি ‘বাংলাদেশ’ কবিতার কোন বিষয়ের সঙ্গে একাত্ম?i. ১৯৭১-এর নির্মাতা বিষয়েii. চিত্রকল্প সৃষ্টি বিষয়ে iii. কবিতা চিত্রণ বিষয়েকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii২৬. উদ্দীপকটি কোন কবিতা বা গল্পের সঙ্গে সবচেয়ে বেশি মিল আছে?ক. কলিমদ্দি দফাদার খ. একুশের গল্প গ. বাংলাদেশ ঘ. একটি তুলসীগাছের কাহিনি২৭. বর্তমান প্রেক্ষাপটে ‘পুণ্যাহ’ বিলুপ্তির কারণ কী?ক. খাজনা মওকুফ থাকার কারণে খ. চিরস্থায়ী বন্দোবস্তের কারণে গ. জমির পরিমাণ কমে যাওয়ার কারণে ঘ. জমিদারি প্রথার বিলুপ্তির কারণে২৮. বাংলাদেশ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?ক. অনিঃশেষ খ. অমরাবর্তী গ. পারাপার ঘ. পালাবদল২৯. অমিয় চক্রবর্তী আমেরিকা যুক্তরাষ্ট্রে কত বছর কাটিয়েছেন?ক. দুই দশক খ. তিন দশক গ. চার দশক ঘ. পাঁচ দশক৩০. অমিয় চক্রবর্তী কোথায় জন্মগ্রহণ করেন?ক. পশ্চিমবঙ্গে খ. উত্তরবঙ্গে গ. দক্ষিণবঙ্গে ঘ. পূর্ববঙ্গে।বাংলাদেশ: নমুনা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: ১৬. গ, ১৭. ক, ১৮. খ, ১৯. খ, ২০. ঘ, ২১. ঘ, ২২. গ, ২৩. গ, ২৪. ক, ২৫. ক, ২৬. গ, ২৭. ঘ, ২৮. ক, ২৯. খ, ৩০. ক।