একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার পূর্ব বাংলাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘আমার পূর্ব বাংলা’ কবিতা থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।১। ‘আমার পূর্ব বাংলা’ কবিতাটি কবির উজ্জ্বল উপস্থাপন তাঁর—।ক. সৌন্দর্য ও স্বদেশ-চেতনায় খ. প্রকৃতি ও মানব প্রেমে গ. মুক্তিযুদ্ধ ও একুশের চেতনায় ঘ. দেশপ্রেম ও মানবতায়২। ‘আমার পূর্ব বাংলা’ কবিতাটি কোন ছন্দে রচিত?ক. অক্ষরবৃত্ত খ. মাত্রাবৃত্ত গ. গদ্য ঘ. স্বরবৃত্ত৩। গদ্য ছন্দের ক্ষেত্রে প্রযোজ্য—।i. নির্ধারিত পর্বসংখ্যা রক্ষা করা যায় নাii. সুনির্দিষ্ট তাল-বিভাজন থাকে নাiii. কোনো ছন্দরীতি মেনে চলে নানিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii# নিচের কবিতাটি পড়ো এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:ও সখি, হামারি দুঃখের নাহি ওরও ভরা ভাদর, মাহ ভাদর/শূন্য মন্দির মোর৪। কবিতাংশটির ভাবের মিল রয়েছে নিচের কোনটিতে?ক. ঘর আর বিদেশ আঙিনা/ আকুলতায় একাকারখ. কত দশা বিরহিণীর—এক দুই তিন/ দশটিগ. এখানে ত্রস্ত আকুলতায় চিরকাল/ অভিসারঘ. ঘুমের অলসতায় চোখ বুঁজে আসার মতো/ শান্ত৫। কবিতাংশটিতে ‘আমার পূর্ব বাংলা’ কবিতার অন্যতম কোন ভাবের প্রকাশ পেয়েছে?ক. হূদয়ের ব্যাকুলতা খ. বিচ্ছেদের অনুভূতি গ. মিলনের আকুলতা ঘ. শান্তির অন্বেষা৬। ‘অশেষ অনুভব নিয়ে পুলকিত সচ্ছলতা’—কবিতাংশের এই ভাব প্রকাশিত হয়েছে যে চরণে, তা হলো—।i. বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর;ii. আমি যে দেখিতে চাই; আমি যে বসিতে চাই বাংলার ঘাসে;iii. জীবন অথবা মৃত্যু চোখে র’বে আর এই বাংলার ঘাস র’বে বুকে;নিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৭। ‘কাকের চোখের মতো কালোচুল এলিয়ে’—এখানে কবি পূর্ব বাংলাকে কীভাবে কল্পনা করেছেন?ক. মমতাময়ী নারীমূর্তি রূপে খ. প্রেমময়ী নারীমূর্তি রূপে গ. সৌন্দর্যময়ী নারীমূর্তি রূপে ঘ. সেবাবতী নারীমূর্তি রূপে৮। ‘পুলকিত সচ্ছলতা’ শব্দের অর্থ কী?ক. অফুরন্ত আনন্দের উ ৎ স খ. অফুরন্ত সাহস গ. অসম্ভব নবীনতা ঘ. সজীবতা৯. ‘আমার পূর্ব বাংলা’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?ক. অনেক আকাশ খ. আমার প্রতিদিনের শব্দ গ. একক সন্ধ্যায় বসন্ত ঘ. সহসা সচকিত১০। সৈয়দ আলী আহসানের অনুবাদগ্রন্থ কোনটি?ক. হুইটম্যানের কবিতা খ. শার্ল বোদলেয়ারের কবিতা গ. টি এস এলিয়টের কবিতা ঘ. ইয়েটসের কবিতা১১। ‘বিমুগ্ধ বেদনার শান্তি’—এখানে কিসের আভাস রয়েছে?ক. প্রশান্তির খ. বিষণ্নতার গ. অশান্তির ঘ. দুঃখের১২। ‘রাঙা উ ৎ পল যার উপমা’—এখানে ‘যার’ কোন পদ?ক. সর্বনাম খ. অব্যয় গ. বিশেষণ ঘ. ক্রিয়া১৩। ‘আমার পূর্ব বাংলা’ কবিতায় মহাকবি কালিদাসের কোন বিখ্যাত কাব্যের প্রসঙ্গের উল্লেখ আছে? ক. মেঘদূত খ. কুমারসম্ভব গ. রঘুবংশ ঘ. ঋতুসংহার১৪। ‘সরোবরের অতলের মতো’ চিত্রকল্পটি দ্বারা কী বোঝায়? ক. আবহমান বাংলার রূপ খ. শান্ত-শীতল অনুভূতি গ. পুলকিত সচ্ছলতা ঘ. আকাশ দেখার মুহূর্ত।# পরবর্তীঅংশছাপা হবে আগামীকালনমুনা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: আমার পূর্ব বাংলা: ১. ক ২. গ ৩. ক ৪. খ ৫. ক ৬. খ ৭. গ ৮. ক ৯. গ ১০. ক ১১. ক ১২. ক ১৩. ক ১৪. খ।