একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা ও ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপনগর মডেল কলেজ, ঢাকাকলিমদ্দি দফাদার  প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।‘তুমি আসবে বলে, হে স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙলো,সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর।তুমি আসবে বলে, হে স্বাধীনতা,শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলোদানবের মতো চিৎকার করতে করতেতুমি আসবে বলে হে স্বাধীনতাছাত্রাবাস, বস্তি উজাড় হলো। রিকয়েললেস রাইফেলআর মেশিনগান খই ফোটানো যত্রতত্র’ক. ‘কলিমদ্দি দফাদার’ গল্পের উৎস কী?খ. ‘দফাদার ভাই আপনে ও’?—কথাটি দিয়ে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।গ. কবিতাংশটির দ্বিতীয় ও তৃতীয় চরণ ‘কলিমদ্দি দফাদার’ গল্পের কোন দিককে নির্দেশ করে। ব্যাখ্যা করো।ঘ. কবিতাংশটির যেন ‘কলিমদ্দি দফাদার গল্পের কাব্যরূপ’—মূল্যায়ন করো।উত্তর: ক. আবু জাফর শামসুদ্দীন রচিত ‘কলিমদ্দি দফাদার’ গল্পটি ‘মুক্তিযুদ্ধের গল্প’ থেকে নেওয়া হয়েছে।উত্তর: খ. কথাটির দ্বারা বোঝানো হয়েছে যে খান সেনাদের পথপ্রদর্শক হিসেবে সবার ধারণা কলিমদ্দি দফাদার পাকিস্তানি বাহিনী তথা মুক্তিযুদ্ধের বিপক্ষের লোক।কলিমদ্দি দফাদার ২০ বছর বয়সেই দফাদার হিসেবে নিয়োগ পান। আজ তাঁর বয়স ষাটের কোটায়। কিন্তু তিনি কোনো দিন দায়িত্ব পালনে অবহেলা করেননি। তিনি মনে-প্রাণে বিশ্বাস করেন যে সরকারি দায়িত্ব পালন করাই তাঁর প্রকৃত কাজ। এ ক্ষেত্রে খান সেনারাও তার প্রমাণ পেয়েছে। তাই তারা কলিমদ্দিকে তাদের অভিযানের সঙ্গী করে নেয় এবং সবার মনে একটি ভুল ধারণা সৃষ্টি হয়।উত্তর: গ. উদ্দীপকে উল্লিখিত কবিতাংশটির দ্বিতীয় ও তৃতীয় চরণ দ্বারা ‘কলিমদ্দি দফাদার’ গল্পের নারী নির্যাতনের বিষয়টি অর্থাৎ খান সেনা কর্তৃক এ দেশের নারীদের সম্ভ্রমহানিসহ বহু নারীকে বিধবা সাজানোর প্রতি নির্দেশ করা হয়েছে।উদ্দীপকে বর্ণিত চরণ দুটিকে স্বাধীনতার জন্য সকিনা বিবি ও হরিদাসী বিধবা হয়েছে। ‘কলিমদ্দি দফাদার’ গল্পেও আমাদের মহান স্বাধীনতাযুদ্ধে খান সেনাদের বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা দৃশ্যমান। ১৯৭১ সালে আমাদের স্বাধীনতা অর্জিত হয়। কিন্তু বিনিময়ে শহীদ হয় ৩০ লাখ মুক্তিযোদ্ধা। পাশাপাশি দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানি ঘটে। ‘কলিমদ্দি দফাদার’ গল্পেও খান সেনাদের অত্যাচার, নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনাবলি স্থান পেয়েছে। অবশ্য এ কথাও সত্য যে ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে খান সেনারা হতাহতের শিকারে পরিণত হয়েছে। এ দেশের মানুষ তাদের সর্বস্ব দিয়ে প্রতিরোধ করেছে এবং স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে।উদ্দীপকে উল্লিখিত কবিতাংশটির দ্বিতীয় ও তৃতীয় চরণ ‘কলিমদ্দি দফাদার’ গল্পের সেই দিককে নির্দেশ করে, যেখানে রয়েছে খান সেনা কর্তৃক হত্যা, নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনাবলি।উত্তর: ঘ. উদ্দীপকের কবিতাংশটিকে ‘কলিমদ্দি দফাদার’ গল্পের কাব্যরূপ হিসেবে প্রতীয়মান হয়েছে যে উভয় স্থানে পাকিস্তানি সেনাদের বর্বরোচিত হামলার সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে।উদ্দীপকের কবিতাংশে ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের ইতিবৃত্ত অংকিত হয়েছে। এ স্বাধীনতার জন্য অগণিত নারী তাদের স্বামীকে হারিয়ে বিধবা হয়েছে। পিতামাতা হারিয়েছে তার সন্তানকে। সন্তান হারিয়েছে তার পিতাকে। বোন হারিয়েছে ভাইকে। এসব হত্যাকাণ্ডে ব্যবহূত হয়েছে জলপাই রঙের ট্যাঙ্ক।‘কলিমদ্দি দফাদার’ গল্পেও খান সেনা কর্তৃক বাঙালি জাতিকে অত্যাচার ও নির্যাতনের চিত্র ফুটে উঠেছে অত্যন্ত নিখুঁতভাবে। এখানে খান সেনারা স্থানীয় দফাদার কলিমদ্দিকে সঙ্গে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে মুক্তিবাহিনীর সদস্যদের খুঁজেছে; তাদের উপস্থিতি টের পেলে গোলাগুলি করেছে এবং বেসামরিক নারী-পুরুষকেও হত্যা করেছে। গ্রামের পথে চলতে গিয়ে নারী নির্যাতন করেছে এবং নারীদের ধরে এনে সম্ভ্রমহানি ঘটিয়েছে। খানসেনাদের অমানবিক আচরণে বিশ্ববিবেক ধিক্কার ছুড়ে মেরেছে। কিন্তু তাতে তাদের ভ্রুক্ষেপ ছিল না। তারা মানবতাকে পদদলিত করেই এখানে নারকীয় হত্যাযজ্ঞ চালায়। কবিতা বা গল্পরূপ ঘটনার বর্ণনার ক্ষেত্রে কোনোটার গুরুত্বকেই খাটো করে দেখার অবকাশ নেই। তবে কবিতায় লুকিয়ে থাকে বিশাল গভীরতা, যার ব্যাখ্যা-বিশ্লেষণের শেষ নেই। আর গল্প হলো অপেক্ষাকৃত সহজ-সরল। তাই বলা যায়, উদ্দীপকের কবিতাংশ আর কলিমদ্দি দফাদার গল্পের বিষয়বস্তু এক। আমাদের সুমহান স্বাধীনতাকে ঘিরেই উভয়ের ঘটনাচক্র আবর্তিত। তাই উদ্দীপকে উল্লিখিত কবিতাংশকে কলিমদ্দি দফাদার গল্পের কাব্যরূপ বলা হয়েছে।