একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা ও ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি তুলসী গাছের কাহিনীপ্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।খাঁচায় বন্দী ময়না পাখিটির মুমূর্ষু দশা। কয়েক দিন ধরে দানাপানি নেই। এ বাড়িতে যারা থাকত, যুদ্ধের ডামাডোলে তারা বাড়ি ছেড়ে চলে গেছে। একদিন নতুন এক পরিবার এসে উঠল সে বাড়িতে। তাদের যত্নে ময়না পাখিটি প্রাণ ফিরে পেল। কিন্তু কিছুদিন পর এ পরিবারটিকেও বাড়ি ছাড়তে হলো। আবার অনিশ্চিত হয়ে পড়ল পাখির জীবন।ক) তুলসী গাছটি প্রথম কে দেখতে পায়?খ) ‘ভাবছ কী অত? উপড়ে ফেলো বলছি’। এ কথা কেন বলা হয়েছে, ব্যাখ্যা করো।গ) অনুচ্ছেদের ঘটনা অনুসরণে গল্পের আশ্রিত মানুষের বাড়ি ছাড়ার কারণ ব্যাখ্যা করো।ঘ) ‘মুমূর্ষু ময়না পাখি, বিবর্ণ তুলসীগাছ ও মানুষের অস্থির জীবন যেন একই সূত্রে গাঁথা’—মন্তব্যটি ‘একটি তুলসী গাছের কাহিনী’—এর আলোকে বিশ্লেষণ করো।উত্তর: ক. তুলসীগাছটি প্রথম মোদাব্বের দেখতে পায়।উত্তর: খ. প্রখ্যাত কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পে মোদাব্বের উক্তিটি করেছিল।’৪৭ সালে দেশ বিভাগের ভিত্তিতে ভারত বিভক্ত হলে ভারতের কিছু উদ্বাস্তু সর্বস্ব হারিয়ে ঢাকার একটি পরিত্যক্ত বাড়ি দখল করে। এ বাড়িতে বসবাসরত অবস্থায় মোদাব্বের একদিন সকালে দাঁত মাজতে মাজতে পায়চারি করার সময় রান্নাঘরের পেছনে একটি তুলসীগাছ আবিষ্কার করে। তুলসীগাছ হিন্দুদের পবিত্রতার প্রতীক। কিন্তু উগ্র সাম্প্রদায়িকতাসম্পন্ন অনুদার ও সংকীর্ণমনা মোদাব্বের এটি উপড়ে ফেলতে চাইল। তার ধারণা ছিল, হিন্দুদের কারণেই ভারত বিভক্ত হয়েছে। এ মনোভাবের কারণেই রক্ষণশীল মোদাব্বের তুলসীগাছটি উপড়ে ফেলে ওই বাড়ি থেকে যাবতীয় হিন্দুদের চিহ্ন মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু অন্যরা গাছটি উপড়ে ফেলতে দ্বিধান্বিত ছিল।উত্তর: গ. অনুচ্ছেদটি প্রখ্যাত কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ্ বিরচিত ‘একটি তুলসী গাছের কাহিনী’ নামক কালজয়ী ছোট গল্প অবলম্বনে তৈরি।অনুচ্ছেদে বর্ণিত কোনো পরিবার যুদ্ধের কারণে ছেড়ে চলে যাওয়া একটি পরিত্যক্ত খাঁচায় রেখে যাওয়া বন্দী ময়না পাখির দানাপানির অভাবে মৃতপ্রায় অবস্থা। পাখিটির মুমূর্ষু অবস্থায় ওই বাড়িতে একটি নতুন পরিবারের আবির্ভাব ঘটে এবং তাদের যত্নে পাখিটি পুনরায় প্রাণ ফিরে পায়। কিন্তু কিছুদিন পর সে পরিবারটিও বাড়ি ছেড়ে চলে যাওয়ায় ময়না পাখিটির জীবন আবার অনিশ্চিত ও বিপন্ন হয়ে পড়ে।মূল গল্পে প্রখ্যাত কথাশিল্পী জীবনের সার্থক রূপকার সৈয়দ ওয়ালীউল্লাহ্ ’৪৭ সালের দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ বিভাগের পর কলকাতা থেকে আসা একদল মুসলমান ঢাকা এসে একটি পরিত্যক্ত হিন্দুবাড়ি দখল করার ইতিহাস তুলে ধরেছেন। উদ্বাস্তু জীবনে বাড়িটির সন্ধান পাওয়া তাদের জন্য রীতিমতো সৌভাগ্যের বিষয় ছিল। তাই নবজীবনের স্বপ্নে বিভোর হয়ে তারা আনন্দসাগরে হাবুডুবু খাচ্ছিল। হঠাৎ একদিন সকালে মোদাব্বের বাড়ির ভেতরে একটি তুলসীগাছ আবিষ্কার করে। সবাই গাছটি দেখে হতভম্ব হয়ে পড়ে। বাড়িটি যে হিন্দুবাড়ি, এতে তাদের আর কোনো সন্দেহ থাকে না। কিন্তু কিছুদিন পর পুলিশ এসে তাদের জানায়, সরকার বাড়িটি বাজেয়াপ্ত করেছে এবং তাদের অনতিবিলম্বে বাড়ি ছাড়ার নোটিশ দেয়। নিরুপায় উদ্বাস্তুরা পরিত্যক্ত বাড়িটি ছেড়ে চলে যায়। ফলে মূল গল্পের তুলসীগাছটির মতো অনুচ্ছেদে বর্ণিত ময়না পাখিটা পরিত্যক্ত বাড়ি ছাড়া উদ্বাস্তুদের মতো মানবিক মূল্যবোধের শিকার হয়।উত্তর: ঘ. সমাজসচেতন লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত ‘একটি তুলসী গাছের কাহিনী’ একটি সার্থক ছোটগল্প। এ গল্পে সাহিত্যিক রাজনৈতিক দাবানলের কারণে উদ্বাস্তু হওয়া কিছু মানুষের জীবনযন্ত্রণা উপস্থাপন করেছেন।উদ্দীপকে মুমূর্ষু ময়না পাখির জীবন তখনই মৃতপ্রায় হয় দানাপানির অভাবে, যখন বাড়ির লোকজন যুদ্ধের অস্থিরতায় বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিল। আবার নতুন পরিবার আসতে মুমূর্ষু পাখিটার বেঁচে থাকার আশার প্রদীপ প্রজ্বলিত হলো। কিন্তু অল্প কিছুদিন পর তারা বাড়ি ছাড়তে বাধ্য হলে ময়না পাখিটির সেই আশার প্রদীপ নিভে গেল।অন্যদিকে, গল্পে বর্ণিত দেশ বিভাগের নিষ্ঠুরতায় কলকাতা থেকে আসা একদল উদ্বাস্তু ঢাকায় এসে একটি পরিত্যক্ত বাড়ি অথচ সুন্দর পরিষ্কার-পরিচ্ছন্ন, খোলামেলা, ঝকঝকে ও তকতকে বাড়িতে আশ্রয় নিয়ে নতুন প্রাণের আবেগে, জীবনের উদ্যমে বাস করতে লাগল। তখন তাদের একজন আবিষ্কৃত মৃতপ্রায় তুলসীগাছটি অন্য একজনের যত্নে ও প্রতিপালনে সজীব ও সতেজ হয়ে উঠল। পক্ষান্তরে, উদ্বাস্তুদের খুঁজে পাওয়া আশ্রয়স্থল বেশি দিন স্থায়ী হলো না। পুলিশের নির্দেশে তারা সবাই সাত দিনের মাথায় বাড়ি ছাড়তে বাধ্য হলো। শূন্য বাড়িটিতে শুধু তাদের ব্যবহূত জিনিসের অংশবিশেষ আর সেই তুলসীগাছটি রইল। আবার তুলসীগাছটি যত্নের অভাবে মৃতপ্রায়। যেই রাজনৈতিক অরাজকতার শিকার অসংখ্য মানুষের শান্ত জীবন এবং সেই একই শিকার তুলসীগাছটাও তা তার চির অজানা।উপরিউক্ত আলোচনায় প্রতীয়মাণ হয় যে মুমূর্ষু ময়না পাখি, বিবর্ণ তুলসীগাছ ও মানুষের অস্থিরতা জীবনে যেন একই সূত্রে গাঁথা।