কবরপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘কবর’ কবিতা থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দাও। ১. কবি বৃদ্ধের কোন আত্মীয়কে সোনালি উষার সোনামুখের সঙ্গে তুলনা করেছেন?ক. স্ত্রীকে খ. পুত্রবধূকে গ. কন্যাকে ঘ. নাতনিকে২. দাদু শ্বশুরবাড়ি যাওয়ার সময় কোন হাটে কেনাকাটা করতেন?ক. গজনার হাটে খ. শাপলার হাটে গ. উজানতলীর হাটে ঘ. কাজিবাড়ির হাটে৩. কোনটি পেলে দাদি সবচেয়ে বেশি খুশি হতেন?ক. পুঁতির মালা খ. তামাক মাজন গ. নাকের নথ ঘ. হাটের তরমুজ৪. ‘মাটিরে আমি যে বড় ভালোবাসি, মাটিতে মিলায়ে বুক/ আয় আয় দাদু গলাগলি ধরি কেঁদে যদি হয় সুখ।’/-চরণ দুটিতে বৃদ্ধের মাটির প্রতি অগাধ ভালোবাসার কারণ—। i. মাটির তলেই রয়েছে প্রিয় বেহেশতii. মাটিতে লাঙল চালিয়ে সোনার ফসল ফলানো হয়iii. তার কয়েকজন প্রিয় আত্মীয় এ মাটিতেই শায়িত রয়েছে। নিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৫. ‘কবর’ কবিতার ভাবার্থ হলো, এটি—।i. একটি করুণ রসাত্মক কবিতাii. এক গ্রামীণ বৃদ্ধের জীবন আলেখ্যiii. মৃত্যু ভয়ে কাতর এক বৃদ্ধের স্বগতোক্তিনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii৬. ‘কবর’ কবিতাটির শুরুতে প্রকাশ পেয়েছে কোনটি?ক. শোকার্ত হাহাকার খ. শোকগাথা গ. গভীর বেদনা ঘ. গভীর সহানুভূতি৭. ‘জোড়া মানিকেরা ঘুমায়ে রয়েছে এইখানে তরু ছায়’—এখানে ‘জোড়া মনিকরা’ বলতে কবি কাদেরকে বুঝিয়েছেন?ক. ছেলে ও মেয়ে খ. মেয়ে ও নাতনি গ. ছেলে ও ছেলের বউ ঘ. স্ত্রী ও ছেলে# নিচের অনুচ্ছেদটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।বৃদ্ধ নওশের আলী তার ছোট ছেলে, ছেলে বউ এবং একমাত্র নাতি ফয়সালকে নিয়ে ভালোভাবেই দিন কাটাচ্ছিলেন। ফয়সালের সঙ্গে তিনি একাত্তরে শহীদ হওয়া তার স্ত্রী, বড় ছেলের স্মৃতিচারণা করতেন। কিন্তু আকস্মিকভাবে সড়ক দুর্ঘটনায় ফয়সালের মৃত্যুতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি চলে যেতে চান পরপারে তার প্রিয়জনদের কাছে।৮. ফয়সালের সঙ্গে ‘কবর’ কবিতায় বৃদ্ধের কোন প্রিয়জনের মিল রয়েছে?ক. ছেলে খ. মেয়ে গ. নাতি ঘ. নাতনি৯. নওশের আলীর বর্তমান মানসিকতা নিচের কোন পঙিক্ততে প্রকাশ পেয়েছে?ক. পরানের ব্যথা মরে নাকো সে যে কেঁদে উঠে মনে মনেখ. অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগেগ. মোর জীবনের রোজ কেয়ামত করিতেছি কত দূরঘ. কথা কস নাকো, জাগিয়া উঠিবে ঘুম-ভোলা মোর যাদু১০. ‘কবর’ কবিতায় দাদা-দাদির দৃশ্য দেখে কে তামাশা করত?ক. ভাবিসাব খ. দেবর গ. বোন ঘ. বেয়াইন১১. ‘কবর’ কবিতায় কয়জন লোকের মৃত্যুগাথা বর্ণিত হয়েছে?ক. পাঁচ খ. ছয় গ. সাত গ. চার১২. ‘সোনার প্রতিমা’ বলতে কাকে বোঝানো হয়েছে?ক. বৃদ্ধের স্ত্রী খ. বৃদ্ধদের কন্যা গ. বৃদ্ধের নাতনি ঘ. বৃদ্ধের পুত্রবধূ১৩. ‘কবর’ কবিতার উৎস কী?ক. নকশিকাঁথার মাঠ খ. বালুচর গ. ধানক্ষেত ঘ. রাখালি১৪. ‘কবর’ কবিতাটি কোন ছন্দে রচিত?ক. অক্ষরবৃত্ত খ. স্বরবৃত্ত গ. অমিত্রাক্ষর গ. মাত্রাবৃত্ত১৫. শোক কবিতাকে ইংরেজিতে কী বলে?ক. Satire খ. Tragedy গ. Elegy ঘ. Romantic১৬. ‘কবর’ কবিতায় স্বামীর মাথার ‘মাথাল’ কবরে ঝুলিয়ে দেওয়ার উদ্দেশ্য—।ক. এক ধরনের কুসংস্কার খ. সামাজিক প্রচলিত প্রথা গ. কবরে চিহ্ন ধরে রাখা ঘ. চিরন্তন ভালোবাসার আবেদন১৭. ‘কবর’ কবিতায় ‘রোজ কেয়ামত’ বলতে কী বোঝানো হয়েছে?ক. কেয়ামতের দিন খ. মানুষের পরবর্তী জীবন গ. দাদুর জীবনের সমাপ্তি ঘ. নাতির জীবনের সমাপ্তি১৮. ‘কবর’ কবিতায় মরণ-বিষের তাজ কে পরেছিল?ক. পুত্রবধূ খ. স্ত্রী গ. নাতনি ঘ. মেয়ে১৯. ‘কবর’ কবিতায় ‘লক্ষ্মী’ বলে সম্বোধন করা হয়েছে বৃদ্ধের—।ক. নাতনিকে খ. মেয়েকে গ. স্ত্রীকে ঘ. নাতিকে২০. ‘হাতেতে যদিও না মারিত তারে শত ভাবে মারিত ঠোঁটে।’—উক্তিটিতে বৃদ্ধের নাতনির প্রতি প্রকাশ পেয়েছে—।ক. তীব্র ব্যঙ্গ-বিদ্রূপ খ. শারীরিক নির্যাতন গ. স্বাভাবিক আচরণ ঘ. ঠাট্টা-রসিকতা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালনমুনা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: কবর: ১. ক ২. খ ৩. খ ৪. গ ৫. গ ৬. ক ৭. গ ৮. খ ৯. গ ১০. ক ১১. ক ১২. খ ১৩. ক ১৪. ঘ ১৫. গ ১৬. ঘ ১৭. গ ১৮. ক ১৯. ঘ ২০. ক।