একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি তুলসী গাছের কাহিনীপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্প থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য গল্পটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দাও। ১৮. ইউনুসের সর্দিজ্বর লেগেই থাকত কেন?ক. ঠিকমতো ডাক্তার দেখাতে পারত না বলে খ. অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করত বলেগ. যত্ন করার কেউ ছিল না বলে ঘ. ঠিকমতো ওষুধ খেত না বলে১৯. ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্প অনুসারে দেশব্যাপী এক ঘোরতর পরিবর্তনের আলোড়ন সৃষ্টি হওয়ার কারণ কী ছিল? ক. লাখ লাখ মানুষের দেশত্যাগ খ. অন্যের বাড়ি দখল করা গ. দেশ বিভাগ ঘ. বাসস্থানের অভাব২০. ‘ডেরা’ শব্দটির অর্থ কী? ক. স্থায়ী নিবাস খ. আস্তানা গ. বাদ্যযন্ত্র ঘ. নিষিদ্ধ এলাকা২১. ‘গাছটি উপড়ানোর জন্যে কারো হাত এগিয়ে আসে না’—এ মনোভাবের কারণ কী? ক. গাছটির পাতার রস খুব উপকারী খ. গাছটি বাড়ির আদরের পরিচয় বহন করছে গ. অসাম্প্রদায়িক মনোভাব ঘ. মানবিকতাবোধ২২. ‘অন্যের অপমান দেখার নেশা বড় নেশা’—এ কথার মাধ্যমে মানুষের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? ক. রসপ্রিয়তা খ. কৌতূহল-প্রবণতা গ. ঈর্ষাপরায়ণতা ঘ. বিদ্বেষপূর্ণতা২৩. ‘হাতে বন্দুক থাকলে নিরীহ মানুষেরও দৃষ্টি পড়ে পশুপক্ষীর দিকে’—এ কথার মধ্য দিয়ে কী প্রকাশ পেয়েছে?ক. অস্ত্র মানুষের মনোবল বাড়ায় খ. অস্ত্র শক্তি বৃদ্ধি করে গ. মানুষের স্বাভাবিক প্রবণতা ঘ. মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন২৪. ‘উঠানের শেষে তুলসী গাছটা আবার শুকিয়ে উঠেছে’—কেন? ক. বেশি বয়স হয়েছে বলে খ. কেউ পরিচর্যা করেনি বলে গ. কেউ গোড়ায় পানি দেয়নি বলে ঘ. কেউ আগাছা পরিষ্কার করেনি বলে২৫. ‘কে তাকে বলেছিল, চামড়ার গন্ধ নাকি যক্ষ্মার জীবাণু ধ্বংস করে’—‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পে কাকে বলা হয়েছিল? ক. আমজাদকে খ. মতিনকে গ. বদরুদ্দিনকে ঘ. ইউনুসকে২৬. ‘একটি তুলসী গাছের কাহিনী’র কোন চরিত্রটি সাম্প্রদায়িক মনোভাবাপন্ন?ক. মতিন খ. কাদের গ. মোদাব্বের ঘ. এনায়েত২৭. ‘আপনাদের তকলিফ আমরা কী বুঝি না?’ —এখানে ‘তকলিফ’ বলতে কী বোঝানো হয়েছে?ক. দুর্দশা খ. সৌভাগ্য গ. চাহিদা ঘ. অধিকার২৮. ‘একটু জমি পেলে সে নিজেই বাগানের মতো করে নিতো’—কে? ক. মোদাব্বের খ. আমজাদ গ. মতিন ঘ. কাদের।২৯. কলকাতায় ম্যাকলিওড স্ট্রিটে ইউনুস কত দিন বাস করেছে? ক. তিন বছর খ. চার বছর গ. পাঁচ বছর ঘ. দুই বছর৩০. ‘একটি তুলসী গাছের কাহিনী’ অনুসারে ১৯৪৭ সালে দেশ বিভাগের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কারা?ক. নিরীহ ও সাধারণ মানুষ খ. ধর্মীয় প্রতিনিধিগণ গ. হিন্দু সম্প্রদায় ঘ. মুসলমান সম্প্রদায়৩১. ‘হয়ত তার যাত্রা এখনো শেষ হয় নাই’—এ যাত্রার উদ্দেশ্য কী? ক. নিরাপদ আশ্রয়ের সন্ধান খ. আপনজনকে খুঁজে পাওয়া গ. অজানাকে জানার আগ্রহ ঘ. দেশ ভ্রমণ করা৩২. ‘গুড়ি গুড়ি’ শব্দটির অর্থ কী? ক. গুড়গুড় করে যে খ. ফরাশ গ. এক ধরনের ব্যথা ঘ. মেঘের শব্দ৩৩. ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পটি কত সালে প্রকাশিত হয়? ক. ১৯৪৮ খ. ১৯৫১ গ. ১৯৬৪ ঘ. ১৯৬৮৩৪. সৈয়দ ওয়ালীউল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন?ক. ঢাকায় খ. চট্টগ্রামে গ. রাজশাহীতে ঘ. সিলেটে৩৫. ‘গেল গেল, গ্রামটা এবার রসাতলে গেল। নালতের মিত্তির বলিয়া সমাজে আর তাঁর মুখ বাহির করিবার যো রহিল না’—খুড়ার মনোভাবের সঙ্গে ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পের সাদৃশ্য হতে পারে।ক. মতিনের খ. এনায়েতের গ. মোদাব্বেরের ঘ. মকসুদের।নমুনা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: একটি তুলসী গাছের কাহিনী: ১৮. খ ১৯. গ ২০. খ ২১. ঘ ২২. খ ২৩. গ ২৪. গ ২৫. ঘ ২৬. গ ২৭. ক ২৮. ক ২৯. ক ৩০. ক ৩১. ক ৩২. খ ৩৩. ঘ ৩৪. খ ৩৫. গ।