একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, রূপনগর মডেল কলেজ, ঢাকা আঠারো বছর বয়স প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের ‘আঠারো বছর বয়স’ কবিতা থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।১০। ‘আঠারো বছর বয়স’ কবিতাটিতে কয় মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত?ক. ৬ মাত্রার খ. ৫ মাত্রার গ. ৭ মাত্রার ঘ. ৮ মাত্রার১১। ‘পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা’ এখানে ‘পাথর বাধা’ বলতে কী বোঝানো হয়েছে?ক. পাথরের পাহাড় খ. কঠিন প্রতিবন্ধকতা গ. শক্তিশালী দেয়াল ঘ. একতাবদ্ধতা১২। ‘আঠারো বছর বয়স’ কবিতায় ‘এ বয়সে’ কথাটি অনেকবার ব্যবহূত হয়েছে—ক. ব্যাপক অর্থে খ. প্রণিধান অর্থে গ. গভীর অর্থে ঘ. আবৃত্তিযোগ্য অর্থে১৩। ‘পথ চলতে এ বয়স যায় না থেমে’—কোন বয়স?ক. নিরুদ্বিগ্ন খ. প্রগতিশীল গ. মানবতাবাদী ঘ. বিবেকবান১৪। এ কবিতার ‘আঠারো বছর বয়স’ শব্দটি কতবার ব্যবহূত হয়েছে?ক. ৫ বার খ. ৭ বার গ. ৯ বার ঘ. ১১ বার১৫। বক্তব্য ও চেতনাগত দিক থেকে সুকান্ত ভট্টাচার্যের সঙ্গে মিল রয়েছে যে কবির তিনি হলেন—ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম গ. অমিয় চক্রবর্তী ঘ. শামসুর রাহমানউদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাওআপদ আছে, জানি আঘাত আছেতাই জেনে তো বদ্ধে পরান নাচে১৬। উদ্দীপকের সঙ্গে তোমার পঠিত ‘আঠারো বছর বয়স’ কবিতার মিল আছে—ক. ছন্দে খ. ভাবে গ. ভাষায় ঘ. রূপকে১৭। উক্ত মিল সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছে নিচের কোন চরণটিতে?ক. এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়েখ. এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়গ. এ বয়স জেনো, ভীরু কাপুরুষ নয়ঘ. আঠার বছর বয়সের নেই ভয়১৮। ‘আঠারো বছর বয়স’ কবিতায় বিশেষভাবে ফুটে উঠেছে—i. যৌবনের জয়গান ii. শোষণ-বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ iii. বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii১৯। ‘আঠারো বছর বয়স’কে ‘উত্তরণকালীন পর্যায়’ বলা যায়, কারণ এ বয়সে—i. কানে আসে নানা মন্ত্রণা ii. কৈশোর থেকে যৌবনে পদার্পণ ঘটে iii. তরুণেরা স্বনির্ভর হতে চায়নিচের কোনটি সঠিক?ক. ii খ. iii গ. i ও iii ঘ. ii ও iiiউদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাওএকুশ মানে চেতনায় শাণিত ধারাএকুশ মানে মাথা নত না করা—২০। উদ্দীপকের ভাবের প্রতিফলন ঘটেছে নিচের কোন চরণে?ক. আঠারো বছর বয়স কী দুঃসহ/স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি খ. আঠারো বছর বয়স ভয়ংকর/তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণাগ. আঠারো বছর বয়সের নেই ভয়/পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধাঘ. আঠারো বছর বয়স যেন দুর্বার/পথ প্রান্তরে ছোটার বহু তুফান২১। উদ্দীপকটিতে তারুণ্যের যে বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে তা হলো—i. সাহসী ii. প্রতিবাদ iii. প্রতিরোধনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii২২। ‘এ বয়সে কানে আসে কত মন্ত্রণা’। কবি কোন মন্ত্রণার কথা বলেছেন?ক. ইতিবাচক মন্ত্রণা খ. নেতিবাচক মন্ত্রণা গ. ইতিবাচক-নেতিবাচক ভাবনা ঘ. ইতিবাচক তারুণ্যের ভাবধারা২৩। ‘আঠারো বছর বয়স’ কবিতার নিচের কোনটির প্রতিফলন পাওয়া যায়?ক. কবির ব্যক্তিগত জীবনের আশা-আকাঙ্ক্ষা খ. কবির ব্যক্তি জীবনের অভিজ্ঞতার গ. কবির ভবিষ্যৎ পরিকল্পনার ঘ. কবির প্রত্যাশার২৪। তারুণ্যের সংবেদনশীলতার কথা কোন পঙিক্তটিতে ফুটে উঠেছে?ক. সঁপে আত্মাকে শপথের কোলাহলেখ. তাজা তাজা প্রাণের অসহ্য যন্ত্রণাগ. এ বয়সে প্রাণ তীব্রতার প্রখরঘ. এ বয়স জানে রক্তদানের পুণ্য২৫। ‘আঠারো বছর বয়স’ কবিতার সমধর্মী রবীন্দ্রনাথের একটি কবিতার নাম—ক. বীরপুরুষ খ. সবুজের অভিযান গ. বৃক্ষ ঘ. নির্ঝরের স্বপ্নভঙ্গ।সঠিক উত্তর: ১০। ক ১১। খ ১২। ঘ ১৩। ক ১৪। খ ১৫। খ ১৬। খ ১৭। খ ১৮। খ ১৯। ঘ ২০। গ ২১। ঘ ২২। গ ২৩। খ ২৪। ক ২৫। খ।