একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি,উন্নয়নের অন্তরায় ও উত্তরণের পথপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘দুর্নীতি, উন্নয়নের অন্তরায় ও উত্তরণের পথ’ প্রবন্ধ থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য প্রবন্ধটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। ১. লাতিন শব্দ Corruptus-এর অর্থ কী?ক. বিধ্বস্ত খ. ধ্বংস গ. নষ্ট ঘ. বিকৃত ২. ম্যানুয়াল অন অ্যান্টিকরাপশন পলিসি অনুযায়ী দুর্নীতি কী?ক. অন্যের সম্পদের প্রতি সীমাহীন লোভ ও হস্তক্ষেপ খ. সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে সম্পদের অপব্যবহারগ. সিদ্ধান্ত বাস্তবায়নে আইনি জটিলতাঘ. ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য ক্ষমতার অপব্যবহার৩. দুর্নীতিপ্রবণ দেশে নিম্ন্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়ার কারণ —। i. প্রাপ্য মজুরির বঞ্চনা ii. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি iii. সম্পদের বৈষম্য কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iiiনিচের অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও। চেরাগ আলী ভূমি অফিসের কর্মচারী। অফিসে উপরি আয়ের সুযোগ থাকায় প্রচুর টাকার মালিক হন তিনি। এলাকায় অভাবের তাড়নায় বেঁচে দেওয়া দরিদ্রদের ফসলি জমি থেকে বসতভিটা পর্যন্ত কিনে সম্পদ গড়েছেন তিনি। তা ছাড়া ছলেবলে-কৌশলেও অনেকের সম্পত্তি হাতিয়েছেন তিনি। ৪. চেরাগ আলীর আচরণে দুর্নীতি, উন্নয়নের অন্তরায় ও উত্তরণের পথ প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে?ক. ভোগবাদী মনোভাব খ. ভূমিদস্যুতা গ. দরিদ্রের প্রতি সহানুভূতি ঘ. অহমিকা বোধ৫. ওই আচরণ সমাজজীবনের মানুষের ওপর যে প্রভাব ফেলবে তা হলো—। i. নিরাপত্তাহীনতা ii. আয়-বৈষম্য বৃদ্ধি iii. সম্পদের প্রতি আসক্তিকোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৬. Demos শব্দের অর্থ হচ্ছে—।ক. গণতন্ত্র খ. ক্ষমতা গ. শাসন ঘ. জনগণ ৭. ‘মগের মুলুক’ বলতে বোঝায়—।ক. অরাজকতা খ. মগের দেশ গ. সন্ত্রাস ঘ. লুটপাট৮. ‘প্রত্যক্ষ’ শব্দটির ‘প্র’ কোন জাতীয় উপসর্গ?ক. বাংলা খ. ফারসি গ. তৎসম ঘ. আরবি৯. সুশীল সমাজ অর্থ হচ্ছে—।ক. চরিত্রবানদের সমাজ খ. সুন্দর মনের মানুষের সমাজ গ. শুভবুদ্ধিসম্পন্ন মানুষের সমাজ ঘ. সৎমানুষের সমাজ ১০. বাংলাদেশের সর্বাপেক্ষা ক্ষতিকর সামাজিক সমস্যা কোনটি?ক. দারিদ্র্য খ. প্রাকৃতিক দুর্যোগ গ. সাম্প্রদায়িকতা ঘ. দুর্নীতি১১. দুর্নীতি শব্দে যে উপসর্গ যুক্ত হয়েছে তা হলো—। ক. দুর খ. দুঃ গ. দূর ঘ. দুর্নী১২. কোনটি একটি দেশের উন্নয়নে অপরিহার্য উপাদান বলে বিবেচ্য?ক. সমাজতন্ত্র ও সুশাসন খ. সামরিকতন্ত্র ও সুশাসন গ. রাজতন্ত্র ও সুশাসন ঘ. গণতন্ত্র ও সুুশাসন১৩. ‘দুর্নীতি, উন্নয়নের অন্তরায় ও উত্তরণের পথ’ প্রবন্ধ পাঠ শিক্ষার্থীদের মধ্যে কী ধরনের মনোভাব তৈরি হবে?ক. দুর্নীতিবিরোধী খ. দুর্নীতির কারণ বিশ্লেষণের গ. সামাজিক আন্দোলনের ঘ. প্রতিরোধের উপায় চিহ্নিতকরণের ১৪. অর্থনৈতিক বৈষম্য বাড়িয়ে দেয়ার জন্য সমাজের কোন সমস্যাটি দায়ী? ক. দারিদ্র্য খ. দুর্নীতি গ. মুদ্রাস্ফীতি ঘ. সিন্ডিকেট ১৫. ১৯৫৭ সালে দুর্নীতি প্রতিরোধ আইনের মাধ্যমে কোনটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়?ক. ঘুষ নেওয়া খ. আয় ও ব্যয়ের অসংগতি গ. ঘুষ প্রদান ঘ. দায়িত্বে অবহেলা ১৬. উৎপত্তিগতভাবে ‘দুর্নীতি’ অর্থ কী?ক. নীতিহীনতা খ. ধ্বংস গ. অনিয়ম ঘ. বিশৃঙ্খলা ১৭. ‘জনগণের জন্য, জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের সরকারই হলো গণতান্ত্রিক সরকার।’—কে বলেছেন?ক. জর্জ ওয়াশিংটন খ. জন এফ কেনেডি গ. আব্রাহাম লিংকন ঘ. বিল ক্লিনটন ১৮. ‘Corruptus’ শব্দটি এসেছে কোন ভাষা থেকে?ক. আরবি খ. ফারসি গ. ইংরেজি ঘ. লাতিন১৯. বিগত ৩৫ বছরে বাংলাদেশে দুর্নীতি হয়েছে কত হাজার কোটি টাকা?ক. ২০-২৪ খ. ৩০-৩৪ গ. ৪০-৫০ ঘ. ৫০-৬০২০. দুর্নীতির কারণে—। i. গরিব মানুষ বড় লোক হয় ii. মুষ্টিমেয় লোক সম্পদশালী হয় iii. ধনী-দরিদ্রের বৈষম্য বৃদ্ধি পায়কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii২১. দেশের শাসনকার্য পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্ত জনপ্রশাসনের আন্তরিক উপস্থিতি, সুস্থ ও সৎ চর্চার ওপর নির্ভর করে একটি দেশের—। i. রাজনৈতিক উন্নয়ন ii. আর্থসামাজিক উন্নয়ন iii. সাংস্কৃতিক উন্নয়ন কোনটি সঠিক? ক. ii খ. i ও ii গ. i ও iii ঘ. ii ও iii২২. বাংলাদেশে দুর্নীতি রোধ করতে হলে দুর্নীতি দমন কমিশনে নিয়োজিত কর্মকর্তা ও কর্মীদের—i. ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে ii. কর্মীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে iii. উচ্চহারে বেতন প্রদান করতে হবেকোনটি সঠিক? ক. i খ. iii গ. i ও ii ঘ. ii ও iiiঅনুচ্ছেদটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।হারুনের চাল ও ডালের ব্যবসা আছে। মঙ্গার সময় তিনি ও তার মতো আরও কয়েকজন ব্যবসায়ী ঠিক করেন, অধিক মুনাফার জন্য নির্দিষ্ট দামের কমে চাল বিক্রি করবেন না। তাই মানুষকে বেশি দামে চাল কিনতে হয়। ২৩. হারুনের কর্মকাণ্ডের ফলে যেসব সামাজিক অসংগতি সৃষ্টি হয় তা হলো—। i. মানুষ মৌলিক অধিকার হারায় ii. ভোগবাদ বাড়ে iii. ধনী-দরিদ্রের বৈষম্য বাড়ে কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii২৪. হারুন ও তার সঙ্গীদের কর্মকাণ্ডকে কী বলা যায়?ক. সন্ত্রাস খ. ভোগবাদ গ. সিন্ডিকেট ঘ. আত্মসাৎউদ্দীপকটি পড়ে ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।বন বিভাগের কর্মকর্তা ওসমান সাহেব অঢেল সম্পত্তির অধিকারী। নির্বিচারে বৃক্ষ ও সংরক্ষিত পশু-পাখি পাচার করে তিনি এই অবৈধ সম্পদ গড়েন।২৫. ‘দুর্নীতি, উন্নয়নের অন্তরায় ও উত্তরণের পথ’ প্রবন্ধের কোন দিকটি উদ্দীপকের ওসমানের কর্মে ফুটে উঠেছে?ক. দায়িত্বে অবহেলা খ. ভোগবাদী প্রবণতা গ. নিষ্ঠার অভাব ঘ. সুস্থ ও সৎ-চর্চার অভাব।সঠিক উত্তর: ১। খ, ২। ঘ, ৩। ক, ৪। ক, ৫। গ, ৬। ঘ, ৭। ক, ৮। গ, ৯। গ, ১০। ঘ, ১১। ক, ১২। ঘ, ১৩। ক, ১৪। গ, ১৫। খ, ১৬। খ, ১৭। গ, ১৮। ঘ, ১৯। ঘ, ২০। ঘ, ২১। গ, ২২। গ, ২৩। ঘ, ২৪। গ, ২৫। ঘ।