ভাষাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ব্যাকরণ অংশের ভাষা নিয়ে আলোচনা করব।সংজ্ঞাসহ সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো।সাধু ভাষার সংজ্ঞা: যে ভাষার রীতিতে সাধারণত সাহিত্য রচিত হয় এবং যা লিখিত ভাষা, তাকে সাধু ভাষা বলে। অন্যভাবে বলা যায়, যে ভাষার ক্রিয়াপদ ও সর্বনাম পদ বিলম্বিত, তৎসম শব্দবহুল, অধিক ব্যাকরণ অনুসারী ও মার্জিত, তাকে সাধু ভাষা বলে। যেমন: তাঁহারা বৃক্ষ রোপণ করিতেছেন। সাধু ভাষার বৈশিষ্ট্য: সাধু ভাষার বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো। ১. সাধু রীতিতে ক্রিয়াপদ পূর্ণরূপে ব্যবহূত হয়। ২. সাধু ভাষায় সর্বনাম পদ পূর্ণরূপে ব্যবহূত হয়। ৩. সাধু ভাষায় অনুসর্গ পূর্ণরূপে ব্যবহূত হয়। ৪. সাধু ভাষায় তৎসম অব্যয় পদ ব্যবহূত হয়। ৫. সাধু ভাষায় তৎসম শব্দ বেশি ব্যবহূত হয় বলে তা গুরুগম্ভীর।৬. সাধু ভাষা কৃত্রিম এবং তা প্রাচীন বৈশিষ্ট্যের অনুসারী। ৭. সাধু ভাষায় সন্ধি ও সমাসবদ্ধ পদের ব্যবহার বেশি। ৮. সাধু ভাষার নিজস্ব ভঙ্গি ও ছন্দ আছে। ৯. সাধু ভাষা আভিজাত্য ও গাম্ভীর্যের অধিকারী। ১০. সাধু ভাষা নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী। ১১. সাধু ভাষা গম্ভীর ও মন্থর। ১২. সাধু ভাষায় ক্রিয়াপদ সাধারণত বাক্যের শেষে বসে। ১৩. সাধু ভাষায় প্রবাদ-প্রবচনের ব্যবহার কম। ১৪. সাধু ভাষায় ধনাত্মক শব্দের প্রাধান্য নেই বললেই চলে।১৫. সাধু ভাষা গতিতে ধীর। চলিত ভাষার সংজ্ঞা: যে ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত আকারে ব্যবহূত হয়, তাকে চলিত ভাষা বলে। অন্যভাবে বলা যায়, দক্ষিণ-পশ্চিম বাংলা তথা ভাগীরথী নদীর তীরবর্তী স্থানে ভদ্র ও শিক্ষিত সমাজে ব্যবহূত মৌখিক ভাষাকে চলিত ভাষা বলে। # পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল