একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারাংশপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্র থেকে সারাংশ আলোচনা করবো। তোমরা ভালোভাবে অনুশীলন করবে। ১ তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করেঅর্পণ করেছ নিজে। প্রত্যেকের পরেদিয়েছ শাসনভার হে রাজধিরাজ।সে গুরু সম্মান তব সে দুরূহ কাজনমিয়া তোমারে যেন শিরোধার্য করি সবিনয়ে।তব কার্যে যেন নাহি ডরি কভু কারে।ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা,হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথাতোমার আদেশ। যেন রসনায় মমসত্যবাক্য ঝলি উঠে খরখড়গসমতোমার ঈঙ্গিতে। যেন রাখি তব মানতোমার বিচারসনে লয়ে নিজ স্থান।অন্যায় যে করে আর অন্যায় যে সহেতব ঘৃণা যেন তারে তৃণসম দহে।সারমর্ম: মানুষ ন্যায়-অন্যায়ের বিচারক্ষমতা ও বিবেকবোধের সমন্বয়ে সৃষ্ট। অন্যায়কারী ও অন্যায় সহ্যকারী উভয়েই সমান অপরাধী। তাই অন্যায়কে ক্ষমা করার নামে প্রশ্রয় না দিয়ে ন্যায় প্রতিষ্ঠায় কঠোর হওয়া মানুষের নৈতিক দায়িত্ব। ২ জীবনের কল্যাণের জন্য, মানুষের সুখের জন্য এই জগতে যিনি যত কথা বলিয়া থাকেন—তাহাই সাহিত্য। বাতাসের উপর চিন্তা ও কথা স্থায়ী হইতে পারে না—মানবজাতি তাই অক্ষর আবিষ্কার করিয়াছে। মানুষের মূল্যবান কথা, উৎকৃষ্ট চিন্তাগুলো কোনো যুগে পাথরে, কোনো যুগে গাছের পাতায় এবং বর্তমানে কাগজে লিখিয়া রাখা হইয়া থাকে। যে নিতান্তই হতভাগা, সেই সাহিত্যকে অনাদর করিয়া থাকে। সাহিত্যে মানুষের সকল আকাঙ্ক্ষার মীমাংসা হয়। তোমার আত্মা হইতে যেমন তুমি বিচ্ছিন্ন হইতে পার না, সাহিত্যকেও তুমি তেমনি অস্বীকার করিতে পার না—উহাতে তোমার মৃত্যু-তোমার দুঃখ ও অসম্মান হয়।সারাংশ: সাহিত্য মানুষের কল্যাণের জন্য বিনির্মিত। কল্যাণবাহী সাহিত্যে মানুষের অভিজ্ঞতা সুস্পষ্ট; আকাঙ্ক্ষার পরিপূর্ণতায় সহায়ক। সাহিত্যকে অস্বীকার করা মানবজাতির জন্য মৃত্যুতুল্য।