স্থির তড়িৎপ্রিয় শিক্ষার্থীরা, আজ পদার্থবিজ্ঞান ২য় পত্রের ‘স্থির তড়িৎ’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: আধান বা চার্জ, বিন্দু চার্জ ও স্থির তড়িৎ বলতে কী বুঝ? উত্তর: চার্জ: যার উপস্থিতিতে কোনো বস্তু ছোট ছোট হালকা বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা অর্জন করে এবং যার উপস্থিতিতে বৈদ্যুতিক ক্ষেত্রের সৃষ্টি হয়, যার গতিতে বিদ্যুৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় তাকে চার্জ বা আধান বলে। বিন্দু চার্জ: চার্জিত বস্তুটি যদি খুব ছোট বিন্দুর মতো হয় তবে সেই বস্তুর চার্জকে বিন্দু চার্জ বলে। স্থির তড়িৎ: তড়িৎ বা চার্জ যখন কোনো বস্তুতে আবদ্ধ থাকে তখন তাকে স্থির তড়িৎ বলে। ঘর্ষণের ফলে স্থির তড়িৎ উৎপন্ন হয়।প্রশ্ন: আধানের কোয়ান্টায়ন বলতে কী বুঝ?উত্তর: অনেক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা গেছে যে প্রকৃতিতে কোনো বস্তুতে যেকোনো সংখ্যক আধান থাকতে পারে না। কোনো বস্তুর সর্বমোট আধান একটি নির্দিষ্ট ন্যূনতম মানের পূর্ণ সংখ্যক গুণিতক। এ ন্যূনতম আধান হচ্ছে একটি ইলেকট্রন বা একটি প্রোটনের আধান এবং এর মান 1.6×10-19 C। এ আধানকে যদি e দ্বারা প্রকাশ করা হয় তাহলে কোনো বস্তুর মোট আধান, Q = ± n e লেখা যায় । এখানে n হচ্ছে পূর্ণ সংখ্যা। একে আধানের কোয়ান্টায়ন বলা হয়। প্রশ্ন: তড়িৎ আবেশ বলতে কী বুঝ? উত্তর: একটি চার্জিত বস্তুকে একটি অচার্জিত বস্তুর কাছে এনে চার্জিত বস্তুর প্রভাবে অচার্জিত বস্তুকে ক্ষণস্থায়ীভাবে চার্জিত করার পদ্ধতিকে তড়িৎ আবেশ বলে। প্রশ্ন: বদ্ধ ও মুক্ত আধান বলতে কী বুঝ? উত্তর: বদ্ধ আধান : আবিষ্ট পরিবাহকের যে প্রান্ত আবেশী বস্তুর কাছে থাকে সেই প্রান্তে যে আধানের সঞ্চার হয় তাকে বদ্ধ আধান বলে । প্রশ্ন: ‘বিকর্ষণই তড়িৎগ্রস্ততার নিশ্চিত প্রমাণ’ ব্যাখ্যা করো। উত্তর: একটি চার্জিত বস্তু অপর একটি অচার্জিত বস্তুকে আবেশ ক্রিয়ার ফলে আকর্ষণ করে। আবার এটি বিপরীত চার্জে চার্জিত বস্তুকেও আকর্ষণ করে। সুতরাং আকর্ষণ দ্বারা দ্বিতীয় বস্তুটি চার্জিত কি অচার্জিত তা বোঝা অসম্ভব। কিন্তু সমধর্মী চার্জে চার্জিত দুটি বস্তু পরস্পরকে বিকর্ষণ করে। একটি চার্জিত ও অপর একটি অচার্জিত বস্তুর মধ্যে কখনো বিকর্ষণ পরিলক্ষিত হয় না। কাজেই বস্তুদ্বয়ের মধ্যে বিকর্ষণ বল পরিলক্ষিত হলে নিশ্চিতভাবেই বলা যায় যে বস্তুদ্বয় সমধর্মী চার্জে চার্জিত। # পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল