একাদশ ও দ্বাদশশ্রেণীর বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হৈমন্তী  বহুনির্বাচনী অংশপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘হৈমন্তী’ গল্প থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। # বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দাও।১। ‘হৈমন্তী’ গল্পে অপুর জীবনে কত বছর বয়সটি অক্ষয় হয়ে ছিল?ক. সতেরো খ. ষোলো গ. আঠারো ঘ. বিশ২। হৈমন্তীর ষোলো বছর বয়সটি ছিল কেমন ছিল?i. সময়ের ষোলো ii. প্রকৃতির ষোলো iii. নিয়মের ষোলোনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৩। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায়?ক. বর্ধমানে খ. হুগলিতে গ. নদিয়ায় ঘ. কলকাতায়৪। ‘হৈমন্তী’ গল্পের কথক কে?ক. লেখক খ. অপু গ. হৈমন্তী ঘ. বনমালী বাবু৫। গল্প লেখার সময় হৈমন্তীর কী নাম দিয়েছিল?ক. হৈম খ. হৈমন্তী গ. শিশির ঘ. বুড়ি৬। হিন্দু পুরাণ অনুযায়ী বিবাহের দেবতা কে?ক. প্রজাপতি খ. শিশির গ. হরি ঘ. কৃষ্ণ৭। হৈমন্তী গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?ক. সাহিত্য খ. বঙ্গদর্শন গ. ইত্তেফাক ঘ. সবুজপত্র৮। তৎকালীন সমাজব্যবস্থায় গৌরীদান করা হতো কত বছরের মেয়েকে? ক. পাঁচ খ. ছয় গ. সাত ঘ. আট৯। অপু ও হৈমন্তীর বিয়ের ঘটকালি কে করেছিল?ক. হরিপদ বাবু খ. বনমালী বাবু গ. নরেন্দ্র বাবু ঘ. শঙ্কর বাবু১০। হৈমন্তীর বাবা হৈমন্তীকে কী বলে ডাকত?ক. বুড়ি খ. হৈম গ. শিশির ঘ. মা১১। হৈমন্তীর বাবা পেশায় কী ছিলেন?ক. অধ্যক্ষ খ. শিক্ষক গ. রাজকর্মচারী ঘ. মিস্ত্রি১২। হৈমন্তী গল্পটি কত খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়?ক. ১৯১৪ খ্রিষ্টাব্দে খ. ১৯১৫ খ্রিষ্টাব্দে গ. ১৯১৬ খ্রিষ্টাব্দে ঘ. ১৯১৭ খ্রিষ্টাব্দে১৩। ‘খোট্টা’ শব্দটি দিয়ে কী বোঝানো হয়েছে?ক. নিন্দার্থে ইংরেজভাষী লোকজন খ. নিন্দার্থে উর্দুভাষী লোকজন গ. নিন্দার্থে ফারসিভাষী লোকজন ঘ. নিন্দার্থে হিন্দিভাষী লোকজন১৪। ‘ওঁচা’ মানে কী? ক. ভালো খ. উৎকৃষ্ট গ. নিকৃষ্ট ঘ. পচা১৫। ‘পঞ্চমস্বর’ কথাটি দিয়ে কী বোঝানো হয়েছে?ক. মধুর ধ্বনি খ. কর্কশ ধ্বনি গ. কোকিলের সুরলহরি ঘ. পাঁচজনের স্বর১৬। ‘সীতা’ কে? ক. কৃষ্ণের ভগ্নি খ. দশরথের কন্যা গ. রামচন্দ্রের স্ত্রী ঘ. দেবী১৭। ঋষি বাবা কথাটির তাৎপর্য কী?ক. হৈমন্তীর বাবা ভালো মানুষ খ. হৈমন্তীর বাবা মিথ্যার ব্যাপারে আপসহীন গ. হৈমন্তীর বাবা রাজকর্মচারী ঘ. হৈমন্তীর বাবা মিথ্যাবাদী১৮। প্রজাপতি কিসের প্রতীক?i. ব্রহ্মার ii. হিন্দু পুরাণ অনুসারে বিয়ের দেবতা iii. সুন্দরের কোনটি সঠিক ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. ii ও iii# নিচের সংলাপগুলো পড়ো এবং ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও। কানিজ: বাবা, আমি কলেজে যাচ্ছি। তোমার খাবারগুলো খেয়ে নিয়ো।বাহার: ঠিক আছে। মিষ্টির প্যাকেটটা কোথায় রে মা?কানিজ: ওটা লুকিয়ে রেখেছি। মিষ্টি পেলে তো তুমি ডায়াবেটিসের কথা ভুলে গিয়ে খাওয়া শুরু করে দেবে। বাহার: দেখিস তোর লুকানো মিষ্টির প্যাকেটের মতো আমিও জীবন থেকে লুকিয়ে যাব। হা! হা! হা!১৯। গৌরী শঙ্কর ও হৈমন্তীর কথোপকথনের সঙ্গে সংলাপগুলোর সাদৃশ্য রয়েছে কোথায়?i. ভাবে ii. সাহিত্য সাধনে iii. ভাষাশৈলীতেকোনটি সঠিক ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii২০। ‘হৈমন্তী’ গল্পে পিতা-কন্যার কোন বিষয়টি সংলাপগুলোর মূলভাবের সঙ্গে অধিক সামঞ্জস্যপূর্ণ?ক. সম্পর্কের গভীরতা খ. উদার মনোভাব গ. চিন্তার স্বাধীনতা ঘ. বাকপটুতা২১। নিচের কোন উক্তির মধ্য দিয়ে অপু হৈমন্তীকে পরিত্যাগ করেছে বোঝা যায়?i. স্ত্রী পরিত্যাগের গুণ বর্ণনা করিয়া মাসিকপত্রে প্রবন্ধ লিখিয়াছি। ii. সেই স্নিগ্ধ হাসিটুকু আর একদিনের জন্যও দেখিনি।iii. একদিন দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী লিখিতে হইবে।কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii# উদ্দীপকটি পড়ো এবং ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও।বর্তমান সময়ের অন্যতম আলোচিত বিষয় যৌতুক ও নারী নির্যাতন। মধুপুর গ্রামের রাহেলা যৌতুকের বলি হয়ে অত্যাচারে জর্জরিত। শ্বশুর, শাশুড়ি ও ননদের মানসিক ও শারীরিক নির্যাতনে পৃথিবী থেকে বিদায় নেয় রাহেলা।২২. উদ্দীপকের নারী নির্যাতন ‘হৈমন্তী’ গল্পের কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত—।i. হৈমন্তীর মানসিক অশান্তি ii. হৈমন্তীর বয়স নিয়ে কটাক্ষ iii. অপুর দায়িত্বহীনতাকোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii২৩। উদ্দীপক ও ‘হৈমন্তী’ গল্পে নারীর যে অবস্থা বর্ণিত হয়েছে তার মূল কারণ হলো—।i. পণপ্রথা ii. পুরুষশাসিত সমাজ iii. আইনের দুর্বলতাকোনটি সঠিক ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii২৪। বর্তমান প্রেক্ষাপটে আইবুড়ো বয়সের মেয়ে হৈমন্তীর বিয়ে—ক. বাল্যবিবাহের শামিল খ. পূর্ণবয়সের বিয়ে গ. আইনগত বাধা নেই ঘ. বিয়ের সঠিক বয়স২৫। ‘অধিকাংশ লোক স্ত্রীকে বিবাহ মাত্র করে’—এ উক্তিতে কোন প্রেক্ষাপট ভেসে ওঠে?ক. নারীর স্বাধীনতা খ. দাম্পত্য জীবন গ. নারীর শিক্ষা ঘ. লৌকিক ধারণা।হৈমন্তী: বহুনির্বাচনী অংশের সঠিক উত্তর: ১. ক ২. ঘ ৩. ঘ ৪. খ ৫. গ ৬. ক ৭. ঘ ৮. ঘ ৯. খ ১০. ক ১১. ক ১২. ঘ ১৩. ক ১৪. গ ১৫. গ ১৬. খ ১৭. খ ১৮. খ ১৯. গ ২০. ক ২১. খ ২২. খ ২৩. ঘ ২৪. ক ২৫. ক।