সোনার তরী বহুনির্বাচনী অংশপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘সোনার তরী’ কবিতা থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। ২৩. ‘সোনার তরী’ কবিতায় উল্লিখিত সময় কখন?ক. সন্ধ্যা খ. রাত গ. বিকেল ঘ. সকাল২৪. ‘সোনার তরী’ কবিতায় ‘সোনার ধান’ বলতে কী বোঝানো হয়েছে?ক. স্বর্ণবর্ণের ধান খ. দামি ধান গ. জীবনের সৃষ্টিকর্ম ঘ. জীবনের আনন্দ২৫. গল্পগুচ্ছ গ্রন্থটি কত খণ্ডে সমাপ্ত হয়েছে?ক. চার খ. পাঁচ গ. আট ঘ. তিন২৬. দ্বিরুক্ত শব্দ ব্যবহার করে যখন একের অধিক কোনো কিছুকে বোঝানো হয় তাকে কী বলে?ক. ভাব বিশেষণ খ. নির্ধারক বিশেষণ গ. কাল বিশেষণ ঘ. সাপেক্ষ সর্বনাম২৭. ‘যত চাও তত লও’— কিসের উদাহরণ?ক. নির্ধারক বিশেষণ খ. বস্তুবাচক বিশেষণ গ. সাপেক্ষ সর্বনাম ঘ. বস্তুবাচক সর্বনাম২৮. ‘সোনার তরী’ কবিতায় ‘সোনার ধান’ কথাটি ব্যবহূত হয়েছে?ক. দুবার খ. তিনবার গ. সাতবার ঘ. চারবার২৯. ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথের কোন জাতীয় গ্রন্থ?ক. কাব্যগ্রন্থ খ. উপন্যাস গ. ছোটগল্প ঘ. নাটক৩০. মানুষের সৃষ্ট সোনার ফসল টিকে থাকে কেন?ক. কর্মক্ষয়িষ্ণু বলে খ. কর্মনশ্বর বলে গ. কর্ম অবিনশ্বর বলে ঘ. কর্ম মূল্যবান বলে৩১. ‘বাঁকা জলে’ কিসের প্রতীক?ক. ধাবমান জলের খ. কালস্রোতের গ. কালোজলের ঘ. ভরাজলের৩২. মানব জীবনের দুর্যোগপূর্ণ পরিস্থিতির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে কোন শব্দের মাধ্যমে?ক. মেঘ খ. বৃষ্টি গ. বরষা ঘ. মসীমাখা৩৩. ‘শুধু তুমি নিয়ে যাও’—এখানে তুমি বলতে কাকে বোঝানো হয়েছে?ক. নাবিককে খ. কবিকে গ. নেতাকে ঘ. মাঝিকে৩৪. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার পান?ক. ১৯০৩ খ. ১৯১৩ গ. ১৯২৩ ঘ. ১৯৩৩৩৫. বাংলা ছোটগল্পের পথিকৃৎ কে?ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. কাজী নজরুল ইসলাম।৩৬. ‘ঠাঁই নাই, ঠাঁই নাই ছোট সে তরী’—ছোট সে তরীতে কিসের ঠাঁই নেই?i) অনিবার্যভাবে ঠাঁই দেওয়ার মতো কোনো ব্যক্তির ii) জনগুরুত্বপূর্ণ কোনো সামগ্রীর iii) মহৎ কোনো সৃষ্টিকর্মেরনিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii# উদ্দীপকটি পড়ো এবং ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।মনীর চৌধুরী তার একমাত্র ছেলে অমিতকে অক্লান্ত প্রচেষ্টা ও সম্পদ দিয়ে প্রতিষ্ঠিত করে বিদেশ পাঠান। তার ছেলে বিদেশে গিয়ে কর্মক্ষেত্রে সফলতা অর্জন করে। এদিকে বৃদ্ধ বাবা ও মা প্রতিনিয়ত আশায় থাকেন, ছেলে দেশে ফিরবে এবং বাবা-মার কাছে থাকবে।৩৭. উদ্দীপকে বৃদ্ধ মনীর চৌধুরীর কী প্রকাশ পেয়েছে?ক. আক্ষেপ খ. হতাশা গ. অন্তরের আকুতি ঘ. সময় চেতনা৩৮. উদ্দীপকের বৃদ্ধ বাবার ইচ্ছার সঙ্গে ‘সোনার তরী’ কবিতায় কী সাদৃশ্য পাওয়া যায়?i) কৃষকের অতৃপ্ত বেদনার ii) কৃষকের আকুতির iii) কবির বক্তব্যেরনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii৩৯. কৃষক কীভাবে তার সোনার ফসল মাঝিকে তুলে দিয়েছে?ক. ক্ষণিক হেসে খ. উদাস হয়ে গ. ক্ষিপ্ত হয়ে ঘ. স্মিত হেসে৪০. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী?ক. মায়াকাজল খ. ভানুসিংহ গ. বীরবল ঘ. বিশ্বকবি।বহুনির্বাচনী অংশের সঠিক উত্তর: সোনার তরী: ২৩. ঘ ২৪. গ ২৫. ক ২৬. খ ২৭. গ ২৮. ক ২৯. খ ৩০. গ ৩১. খ ৩২. ঘ ৩৩. ঘ ৩৪. খ ৩৫. গ ৩৬. ক ৩৭. গ ৩৮. ক ৩৯. ক ৪০. খ।