একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনর সময় তিন দিন বাড়লো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করার সময় তিন দিন বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার এই আবেদনের সময় শেষ হওয়ার কথা ছিল।
বর্ধিত সময় অনুযায়ী এখন ২১ জুন পর্যন্ত এই আবেদন করা যাবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর প্রথম আলোকে এই তথ্য জানান। গতকাল বুধবার পর্যন্ত ১০ লাখের কিছু বেশি শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে।
এবার অনলাইনে ও টেলিটকে খুদে বার্তার মাধ্যমে আবেদন করতে হচ্ছে। ৬ জুন থেকে এই আবেদন শুরু হয়েছিল।
২৫ জুন ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে।