একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ১৩ লাখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদনের সময় শেষ হলো আজ শুক্রবার সকাল ১০টায়। এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট আবেদন করেছে ১৩ লাখ ১ হাজার ৯৯ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল কবীর প্রথম আলোকে এ তথ্য জানান।
পূর্বঘোষণা অনুযায়ী, গতকাল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের সময় থাকলেও পরে সময় সকাল ১০টা পর্যন্ত বাড়ানো হয়। গত ২৬ মে আবেদন নেওয়া শুরু হয়েছিল। এবারও অনলাইনে ও মুঠোফোনে খুদে বার্তায় আবেদন নেওয়া হয়েছে।