একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় তালিকা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য তৃতীয় পর্যায়ে মনোনীতদের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে এক লাখ ৮ হাজার ৬৩৯ শিক্ষার্থী বিভিন্ন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছে। তৃতীয় পর্যায়ে আবেদন করেছিল এক লাখ ৯ হাজার ১৪৬ শিক্ষার্থী।

ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবির প্রথম আলোকে এ তথ্য জানান।

প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় যারা মনোনীত হয়নি কিংবা মনোনীত হয়েও ভর্তি হয়নি তারাই এই তৃতীয় পর্যায়ে আবেদন করতে পেরেছে। মঞ্জুরুল কবির জানান, তৃতীয় পর্যায়ে এসে ভর্তি নিয়ে যে সমস্যা ছিল, এবার তা বড় দাগে কেটে যাচ্ছে।