একাদশ শ্রেণীর ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Prepositionsপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি ২য় পত্রের গ্রামার অংশের ২ নম্বর প্রশ্ন অর্থাৎ, appropriate prepositions নিয়ে আলোচনা করব।Rule-9: ভাষা, ব্যবহূত উপকরণ বোঝাতে in ব্যবহূত হয়। যেমন: (a) Say it in English (b) She wrote in pencil. Rule-10: কোনো কিছুর সম্পর্ক বোঝাতে in ব্যবহূত হয়। যেমন: (a) She was not lacking in courage. (b) This is the country rich in minerals. Step-18: Into-এর ব্যবহারRule-1: কোনো কিছুর মধ্যে বা ভেতরে বোঝাতে into ব্যবহূত হয়। যেমন: (a) Come into the house. (b) She dived into water. Rule-2: কোনো কিছুর অভিমুখে বোঝাতে into ব্যবহূত হয়। যেমন: (a) Speak clearly into the microphone. (b) Driving into the sun, we had to shade our eyes. Rule-3: নির্দিষ্ট সময়ে অবতীর্ণ হওয়া বোঝাতে into ব্যবহূত হয়। যেমন: She carried on working late into night. He didn’t get married until he was well into his forties. Rule-4: অবস্থার পরিবর্তন বোঝাতে into ব্যবহূত হয়। যেমন: (a) Water turns into ice. (b) The fruit can be made into jam. Step-19: From-এর ব্যবহারRule-1: কোনো ব্যক্তি বা বস্তু যে স্থান থেকে যাত্রা শুরু করে তা বোঝাতে from ব্যবহূত হয়। যেমন:(a) The man came from abroad. (b) Has the train from Kamalapur arrived? Rule-2: কোনো ব্যক্তি বা প্রদান করা বা প্রেরণ করা অর্থে from ব্যবহূত হয়। যেমন: (a) This is the letter from my elder brother. (b) I see, you have got the information from witnesses. Rule-3: কোনো ব্যক্তি বা বস্তুর উৎপত্তি বোঝাতে from ব্যবহূত হয়। যেমন: (a) He was blind from birth. (b) The quotations are from Shakespeare. Rule-4: কোনে বস্তু যে উপকরণের মাধ্যমে তৈরি বা গঠিত হয় তা বোঝাতে from ব্যবহূত হয়। যেমন: (a) Steel is made from iron. (b) This is made from cement.Rule-5: কোনো ব্যক্তির অবস্থান বা দৃষ্টিকোণ বোঝাতে from ব্যবহূত হয়। যেমন:You can see the island from here. From a financial point of view the project was a disaster. Rule-6: কোনো কিছুর পরিধি বা পরিসীমা বোঝাতে from ব্যবহূত হয়। যেমন: The temperature varies from 30 degrees to minus 20. The store sells everything from shoelaces to computers.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল