একাদশ শ্রেণীর ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Prepositionsপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি ২য় পত্রের গ্রামার অংশের ২ নম্বর প্রশ্ন অর্থাৎ, appropriate prepositions নিয়ে আলোচনা করব।Step-23: On-এর ব্যবহারRule-7: কোনো গোত্র বা প্রতিষ্ঠানের অধিকারভুক্ত হওয়া বোঝাতে on ব্যবহূত হয়। যেমন:(a) They are on the committee.(b) She may be on the panel.Rule-8: দিক বোঝাতে on ব্যবহূত হয়। যেমন:(a) He turned his back on us.(b) They are on the left.Rule-9: ভিত্তি বা কারণ বোঝাতে on ব্যবহূত হয়। যেমন: (a) This is the story on fact.(b) on their advice I applied for the job.Rule-10: কোনো কিছুর মাধ্যমে আর্থিকভাবে সাহায্যপ্রাপ্ত হওয়া বোঝাতে on ব্যবহূত হয়। যেমন: (a) They live on this pension.(b) She is to live on a low wage.Rule-11: কোনো কর্ম বা অবস্থা বর্ণনা করতে on ব্যবহূত হয়। যেমন:(a) They came here on business purpose.(b) The book is currently on loan.Step-24: Through-এর ব্যবহারRule-1: কোনো ব্যক্তি বা বস্তুর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাতে through ব্যবহূত হয়। যেমন: (a) The burglar got in through the window. (b) The bullet went straight through him. Rule-2: কর্ম, অবস্থা কিংবা সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত বোঝাতে through ব্যবহূত হয়। যেমন: (a) He will not live through the night.(b) I am halfway through her second novel. Rule-3: বাধা, স্তর কিংবা পরীক্ষা অতিক্রম হওয়া অর্থে through ব্যবহূত হয়। যেমন:(a) Go through this gate, and you will see the house on your left. (b) The bill had a difficult passage through parliament. Rule-4: মাধ্যমে কিংবা কারণে বোঝাতে through ব্যবহূত হয়। যেমন:(a) You can only achieve success through hard work. (b) It was through him that I got the job. Step-25: Towards-এর ব্যবহারRule-1: কোনো ব্যক্তি বা বস্তুর অভিমুখে বোঝাতে towards ব্যবহূত হয়। যেমন:(a) They were heading towards the German border. (b) She had her back towards me.Rule-2: নিকটবর্তী হওয়া কিংবা কোনো কিছু অর্জন করা অর্থে towards ব্যবহূত হয়। যেমন:(a) This is a first step towards political union. (b) They are coming towards you.Rule-3: কোনো ব্যক্তি বা বস্তুর সম্পর্কে বোঝাতে towards ব্যবহূত হয়। যেমন:(a) He was warm and tender towards her. (b) Their attitude towards death is objectionable. Step-26: With-এর ব্যবহারRule-1: কোনো ব্যক্তি বা বস্তুর উপস্থিতি বোঝাতে with ব্যবহূত হয়। যেমন:(a) She lives with her parents. (b) I have a client with me right now. Rule-2: কোনো কিছু থাকা কিংবা বহন করা অর্থে with ব্যবহূত হয়। যেমন:(a) He looked at her with a hurt expression. (b) They are both in bed with flue. Rule-3: যার মাধ্যমে কোনো কিছু সম্পাদিত হয় এমন বোঝাতে with ব্যবহূত হয়। যেমন:(a) Cut it with a knife. (b) It is treated with acid before being analyzed.Rule-4: কোনো ব্যক্তি বা বস্তুর বিপক্ষে বোঝাতে with ব্যবহূত হয়। যেমন:(a) We had to quarrel with her. (b) I had an argument with my boss. Rule-5: ব্যাপারে কিংবা বিষয়ে বোঝাতে with ব্যবহূত হয়। যেমন:(a) Be careful with the glasses. (b) Are you pleased with the result? Rule-6: অন্তর্ভুক্ত হওয়া অর্থে with ব্যবহূত হয়। যেমন: (a) The meal with wine came to Tk. 800/; (b) With all the lesson preparation I have to work 12 hours a day. # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল